নদীর পাড়ে ভ্রমণ ও সুন্দর কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আসলে ছুটির দিনের নদীর পাড়ে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। বিশেষ করে ছুটির দিনের নদীর পাড়ে চারপাশে প্রকৃতি আরো যেন অন্যরকম হয়ে যায়। কারণ ছুটির দিনে সকলেই এই নদীর সৌন্দর্য দেখার জন্য আসে। আর নদীর পারে হাজার হাজার মানুষ এ যেন উৎসবমুখর পরিবেশ। আর এই উৎসবমুখর পরিবেশের মধ্যে নদীর পাড়ে সময় কাটাতে খুবই ভালো লাগে। তাই নদীর পাড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম আর ভ্রমন করতে গিয়ে দেখতে পেলাম অনেক মানুষই ভ্রমণ করতে এসেছে।সকলের সাথে নদীর পারে বিকেল বেলা মুহূর্তগুলো অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। আর নৌকা ভ্রমণও করেছি। সেই মুহূর্ত গুলোর ফটোগ্রাফি করেছিলাম।তাই আজকে সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG_20231124_144754.jpg

নদীর পাড়ে ভ্রমণ করতে সে অনেক সুন্দর সময় মুহূর্ত উপভোগ করতেছিলাম এবং রাস্তা দিয়ে আমি হাঁটতে ছিলাম। নদীর পাড়ে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে এবং অনেককেই দেখতে পাচ্ছিলাম তারা সুন্দরভাবে নদীর পাড় দিয়ে ভ্রমণ করছে। মোটরসাইকেল নিয়ে কেউ আবার গাড়িতে করে যাচ্ছে। কেউবা আবার পায়ে যেন জুতা পরে যাচ্ছে। আসলে এই জুতা পড়ে যাওয়া দেখে আমার খুবই ভালো লাগলো। কারণ এভাবে সকলেই যেতে পারে না অনেক অভিজ্ঞতা লাগে এবং অনেক পরিশ্রম করে শিখতে হয়। তাদের যাওয়ার এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো তাই ফটোগ্রাফি করে রাখলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20231124_145034.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20231124_144654.jpg

নদীর পাড়ে অপরূপ সুন্দর প্রকৃতির দৃশ্য। এই প্রকৃতির দৃশ্যের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে ভ্রমণের মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করা যায়। অনেকেই এই রাস্তা দিয়ে ভ্রমণ করছে। আসলে নদীর এটি বাঁধ, আর এই বাঁধ তৈরি করা হয়েছে শহরকে রক্ষা করার জন্য। আর এই বাঁধ দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে, কারণ নদীর প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করা যায়।
ফটোগ্রাফি-৪👇

IMG_20231124_144811.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20231124_144554.jpg

স্কুল কলেজে ছেলেরা এই নদীর সৌন্দর্য দেখার জন্য আসে।তারা যেন সাইকেল নিয়ে ভ্রমণ করছে। আসলে তাদেরও নদীর পাড়ে ভ্রমণ করার ইচ্ছাটা অনেক বেশি, কারণ স্কুল শেষে তারা আসতে পারে না। যার কারণে ছুটির দিনে তারা চলে এসেছে এবং বড়রা মোটরসাইকেল নিয়ে নদীর পাড়ে গেছে। কলেজের বড়রা এই নদীর পাড়ে আসে মোটরসাইকেল করে। আর মোটরসাইকেল করে এসে তারা নদীর পাড়ে কিছু মুহূর্ত উপভোগ করে আর গল্প করে। আসলে নদীর পাড়ে এই প্রকৃতির মধ্যে গল্প করতে ভালো লাগে।
ফটোগ্রাফি-৬👇

IMG_20231124_144633.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20231124_144727.jpg

বিকাল হতে হতে দেখতে পেলাম আরো অনেকেই নদীর পাড়ে ভ্রমণ করতে এসেছে। তারা এ নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছে, আর আমি দেখতে পেলাম নদীর পাড়ে অনেকেই মাছ ধরছে। আসলে বড়শি দিয়ে মাছ ধরার এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। কারণ বড়শি দিয়ে নদী থেকে মাছ ধরার মুহূর্তটা অনেক আনন্দের সাথে উপভোগ করা যায়। আমি দাঁড়িয়ে এই মাছ ধরার দৃশ্য দেখতে লাগলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20231124_144925.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20231124_144903.jpg

আমি নৌকা ভ্রমণ করার জন্য এসেছি, যার কারণে আমি নৌকায় ভ্রমণের জন্য নৌকার উপরে উঠলাম। আর এখান থেকে নৌকা ভ্রমণ মাত্র ২০ টাকা ভাড়া। তাই আমি নৌকায় করে ভ্রমণ করার জন্য নৌকায় উঠে বসে পড়লাম। আর নৌকা যখন চলা শুরু করলো তখন আমি নদীর এই ঢেউয়ের সৌন্দর্যময় দৃশ্যগুলোর ফটোগ্রাফি করতে লাগলাম। আসলে নৌকা ভ্রমণের মুহূর্তটা আনন্দময় ছিল। চারপাশে যেন শীত শীত পরিবেশের মধ্যে মুহূর্তটা অনেক আনন্দের সাথে উপভোগ করতেছিলাম।
ফটোগ্রাফি-১০👇

IMG_20231124_145052.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20231124_144613.jpg

নৌকায় করে ভ্রমন করা সেই মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করতেছিলাম। তখন চায়না বাঁধ থেকে যখন ক্লোজারের ঘাটে আসলো। তখন আমি দেখতে পেলাম খাটে অনেক মানুষের ভিড়ে, অনেক মানুষই যেন এই ক্লোজার থেকে চায়না বাঁধে এসেছে। আমিও নৌকায় করে নামার মুহূর্তগুলো ফটোগ্রাফি করলাম। আসলে নৌকা করে ভ্রমণের মুহূর্ত আমার খুবই ভালো লেগেছে।
ফটোগ্রাফি-১২👇

IMG_20231124_145013.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

নদীর পাড়ে এসে নদীর প্রকৃতি দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে, আর এই নদীর পারে মুহূর্তের সাথে উপভোগ করেছি আর সেই মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করা। আসলে নদীর পাড়ে আসলে খুবই ভালো লাগে বিশেষ করে ছুটির দিনে আসলে নদীর পারে অনেক মানুষকেই দেখতে পাওয়া যায়। তাদের সাথে এই মুহূর্তগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে, মনে হয় যেন উৎসব পরিবেশের মধ্যে আছি। তাই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। সময় পেলে আমরা বন্ধুরা মিলে নদীর পারে যেয়ে অনেক সময় উপভোগ করি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

নদীর পাড়ে প্রাকৃতিক দেশের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আসলে আপনার নৌকা ভ্রমন দেখে মনে হচ্ছে যদি একটু ঘুরতে পারতাম হা হা হা।সত্যি এমন নৌকা ভ্রমণ করতে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খোলামেলা পরিবেশ নদীর পাড় অথই পানি এক কথায় দারুন একটি জায়গা ভ্রমণ করেছেন।
আমিও মাঝে মাঝেই ছুটির দিনের সময় পেলে চলে যাই পদ্মা নদীর ঘাটে কিছুটা ভালো সময় অতিবাহিত করার জন্য।
আপনার ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগলো সেই সাথে ভ্রমণ করে নিশ্চয়ই অনেক সুন্দর সময় পার করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার সব থেকে ভীষণ ভালো লাগে নদীর পাড়ে প্রিয় মানুষের হাত ধরে বসে থাকতে এবং সামনে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে। এখন তো শীতকালের সময় এবং ভীষণ ভালোলাগার একটি মুহূর্ত এই নদীর পাড়। আপনি নদীর পাড়ে ভ্রমণ করতে গিয়েছিলেন এবং জায়গাটি তো ভীষণ ভালো লাগতেছে এবং ছেলেরা তো স্কেটিং করতেছে জুতা পরে। আমার খুব শখ স্কেটিং করা।প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো ভাইয়া।শহরকে রক্ষা করার জন্য বাঁধ তৈরি করা হয়েছে এবং এই বাঁধের পাশে ভীষণ ভালো লাগে বসে থাকতে।আমি ও তো ভাইয়া নদীর সৌন্দর্য দেখার জন্য পাগল হয়ে গেলাম। আপনার পোস্টটি পড়ে ইনশাল্লাহ আমিও একদিন এই নদীর সৌন্দর্য দেখতে যাব।আমিও কুষ্টিয়া শিলাইদাহ নৌকা ভ্রমণ করেছিলাম ভীষণ ভালো লাগছিল আর যদি একসাথে অনেক মানুষজন থাকে তাহলে তো অনেক সুন্দর পরিবেশ গড়ে ওঠে। অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো ভাইয়া

 3 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া এইরকম নৌকা দিয়ে ভ্রমণ করতে কার না ভালো লাগে। আপনি আপনার নিজের অনুভূতি গুলো দারুণ ভাবে উপস্থাপন করেছেন। নদীর পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা গিয়েছে।এইরকম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনি সুন্দর ভাবে নৌকা দিয়ে ভ্রমণ করছেন।এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নদীর পাড় থেকে নদীর সৌন্দর্য উপভোগ করতে দারুন লাগে আমার কাছে । সবসময় নদীর চারপাশের দৃশ্য মুগ্ধ করে আমায়। আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো ভাই। নদীর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য আমিও অনেক জায়গায় দেখেছি। আমার কাছেও খুব ভালো লাগে এই দৃশ্য দেখতে। নৌকা ভ্রমণ ব্যাপারটা আমার কাছে সব সময় ভালো লাগে। জীবনে আমিও অনেকবার এমন নৌকা ভ্রমন করার সুযোগ পেয়েছি।

 3 years ago 

আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38