বিকালবেলা নদীর পাড়ে কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


গতকাল বিকেলবেলা আমাদের যমুনা নদীর পাড়ে গিয়েছিলাম। অপরূপ সৌন্দর্যময় এই মুহূর্তগুলো উপভোগ করেছি। বিকেলবেলা নদীর পাড়ে গিয়ে দেখতে পেলাম পানি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং নদীর পারে শীতল বাতাস বয়তে ছিলো,আবহাওয়াটা অসাধারণ ছিল। আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এরকম সৌন্দর্য আমায় পরিবেশের মধ্যে ভ্রমণ করতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে যখন আমি আসলাম তখন দেখতে পেলাম টারবাইন গুলো বাতাসে ঘুরতেছে, কি অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখেই ফটোগ্রাফি করেছি যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।


ফটোগ্রাফি-১👇

IMG_20250704_121931.jpg

নীল আকাশের দৃশ্য ছিল অসাধারণ। নীল আকাশের দিকে তাকিয়ে আমার অনেক ভালো লাগলো। বিশেষ করে দেখতে পেলাম টারবাইন গুলো বাতাসে ঘুরতেছে, এই টারবাইনসহ আকাশের দৃশ্যগুলো দেখে ফটোগ্রাফি করলাম। সত্যি অসাধারণ ছিল এই চারপাশের দৃশ্য।
ফটোগ্রাফি-২👇

IMG_20250704_122000.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20250704_121630.jpg

নদীর পাড়ের অপরূপ সুন্দরময় দৃশ্যগুলোর মধ্যে এই টারবাইনের দৃশ্য হলো সবচাইতে আকর্ষণীয়, কারণ টারবাইন গুলো সব সময় ঘুরতে দেখা যায় না। যখন নদীর পাড়ে অনেক বেশি বাতাস বইতে থাকে, তখন টারবাইন গুলো ঘুরতে দেখতে পাওয়া যায়। তবে আকাশের সাদা মেঘের দৃশ্য ও অসাধারণ ছিল, যা দেখে চোখ ফেরাতেই পারি নাই।
ফটোগ্রাফি-৪👇

IMG_20250704_121920.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20250704_121615.jpg

নদীর অপর পাশে অসাধারণ ছিল চারপাশে দৃশ্য, বিশেষ করে নদীর পাড়ে বিশাল বালুচর ছিল। সেই বালুচরে আমি কাশবন দেখতে পেলাম, এখন এই কাশ বনে সবুজের রুপ নিয়েছে। কিছুদিন পরে আবার যখন আসবো তখন দেখতে পাব কাশফুলের সাদা আর দৃশ্যগুলো যেন ভরে গেছে, এই কাশবনের দৃশ্য দেখতে পেয়েই ভালো লাগলো।
ফটোগ্রাফি-৬👇

IMG_20250704_121949.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20250704_121604.jpg

নদীর পাড়ের রাস্তা ছিল অসাধারণ, চারপাশে সবুজ প্রকৃতির গাছপালায় ভরে গেছে। আর সৌন্দর্যময় রাস্তা এই নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্ত অসাধারন। রাস্তার দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রাস্তার সৌন্দর্যময় দৃশ্য দেখে ফটোগ্রাফি করলাম।
ফটোগ্রাফি-৮👇

IMG_20250704_122057.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20250704_122108.jpg

তারপরে নদীর কিনারায় আসলাম, নদীর কিনারায় এসে নদীর পাড়ে বসে থেকে সৌন্দর্যময় পরিবেশের উপভোগ করতে লাগলাম। নদীর শীতল বাতাস ছিল অসাধারণ। যা আমার অনেক ভালো লাগলো এবং আকাশের অসাধারণ দৃশ্য ছিলো। সাদা মেঘ এবং নানান রঙের আকাশের মেঘের দৃশ্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফি-১০👇

IMG_20250704_122127.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

নদীর পারে আরো সুন্দরময় কিছু মুহূর্ত আমি উপভোগ করেছিলাম। সেই মুহূর্তগুলোর ফটোগ্রাফি করে রেখেছি। আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো বন্ধুরা আশা করছি আজকের এই সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last year 

নদীর পাড়ে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম। আপনি দেখছি নদীর পাড়ে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে এখন নদীতে একটু পানি বেশি। আর এই কারণে আবহাওয়া অনেক শীতল। তবে আপনার এক একটা ফটোগ্রাফি দেখে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। নদীর ধারে ঘুরতে গিয়ে সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60000.47
ETH 1565.58
USDT 1.00
SBD 0.42