🎠স্মৃতির পাতা থেকে 📜বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক প্রদর্শন🎡পর্ব-১🎢 🏕️//[10% @shy-fox]🏖️
আসসালামু-আলাইকুম/আদাব।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।
আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভ্রমণের দিনের গল্প শেয়ার করতে যাচ্ছি। এই ভ্রমণটা ছিল আমার অনেক আনন্দের ভ্রমণ। করণ আমি এবং আমার সকল বন্ধুরা এক সাথে ভ্রমণ করেছিলাম। তাই অনেক মজা করেছি। এই ভ্রমণের জায়গা ছিল বঙ্গবন্ধু সাফারি পার্কে।পার্কটি গাজীপুরে অবস্থিত। এই বঙ্গবন্ধু সাফারি পার্কে পরিদর্শন অনেকেই করেছেন। বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রদর্শন করার আরেকটি বিশেষ কারণ হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে খুবই সুন্দর সুন্দর প্রাণী রয়েছে। যেগুলো আমরা একদম কাছে থেকে সুন্দর ভাবে দেখতে পারি। এই বঙ্গবন্ধু সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগারসহ অন্যান্য পশুপাখির রয়েছে। তাই এই পার্কে ভ্রমণ করতে খুবই ভালো লাগে।
বঙ্গবন্ধু সাফারি পার্কে আমি প্রদর্শন করে যে সুন্দর সুন্দর পশু পাখি দেখেছি, তা আপনাদের মাঝে উপস্থাপন করছি।
গাজীপুর সাফারি পার্কে আমার অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতি থেকে আজকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি।
ফটোগ্রাফি ১👇🎡
- এই সাফারি পার্কের মধ্যে সুন্দর একটি গেট রয়েছে। আর এই গেটটি হল ফুলের গেট। চারপাশে খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো। দেখলেই চোখ জুড়িয়ে যায়।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
- তারপরে আমি দেখতে পেলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রদর্শনী ম্যাপ।এই ম্যাপ দেখে বোঝা যায় যে সাফারি পার্কের কোথায় কোন কোন প্রাণী আছে এবং কোথায় এই পার্কের সৌন্দর্য বেশি আছে। সকল কিছুই ম্যাপের মাধ্যমে আমরা জানতে পেরেছি।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
- তারপরে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে আমি বিশাল বড় একটি হাতি দেখতে পেলাম। এই হাতিটি অনেক বড়। আমরা এই হাতি পিঠে চরার ইচ্ছা প্রকাশ করলাম।হাতির পিঠে চড়ে ঘুরতে আমার ভয় লাগে।মনে হয় এত উঁচু থেকে পরে যাব।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
- সাফারি পার্কের মধ্যে আমি অনেকগুলো ময়ূর পাখি দেখতে পেলাম। এই ময়ূর পাখি গুলো খুবই সুন্দর দেখতে এবং যখন পেখম মেলে তখন ময়ূর পাখি আরো সুন্দর লাগে।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
- পার্কের মধ্যে সুন্দর একটি ছোট পুকুর রয়েছে। এই পুকুরের পানি অনেক পরিষ্কার। এই পুকুরের পানিতে বিদেশি হাঁস পালন করা হচ্ছে। এই হাঁসগুলো খুবই সুন্দর কিছু হাঁস আমি কালো দেখলাম এবং কিছু হাঁস একদম সাদা দেখতে খুবই সুন্দর লাগলো।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
- পার্কের ভিতর আমার বন্ধুরা বলতে ছিল ওই যে পুকুরের মধ্যে জলহস্তি দেখা যাচ্ছে। আমি জলহস্তি খুঁজে পাচ্ছিলাম না। কারণ জল হস্তিটা একদম পুকুরের কচুরিপানা পেছনে অবস্থিত। আমি পরে ভালো করে দেখলাম, যে হ্যাঁ এটাই জলহস্তি, জলহস্তি সারাক্ষণ পানির মধ্যেই থাকে।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
- পার্কের ভিতর আমি অনেকগুলো ফুলের গাছ দেখতে পেলাম। এই ফুলগুলো পার্কের সৌন্দর্য বৃদ্ধি করেছে। অপরূপ সৌন্দর্যময় এই পার্কের প্রকৃতির দেখতে আমার খুবই ভালো লাগলো। বিশেষ করে এই ফুলগুলো আরও সৌন্দর্য্য বৃদ্ধি করেছে।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
- পার্কের ভিতর এই সবুজ প্রকৃতির ঝর্ণাটি আমার খুবই ভালো লেগেছে। চারদিকে সবুজ গাছের লতাপাতা তার মাঝখান দিয়ে ঝরনার মত পানি নিচের দিকে পরছে। এই সুন্দর দৃশ্যটি আমার সবচাইতে বেশি ভালো লেগেছে।
- স্থানঃ গাজিপুর, ঢাকা,বাংলাদেশ।
তারিখঃ১২-০৭-২০২১
অবস্থানঃ https://w3w.co/mulls.rudder.spindles
বঙ্গবন্ধু সাফারি পার্কের সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এই পার্কের ভিতর রয়েল বেঙ্গল টাইগার, এবং সিংহসহ সকল পশুপাখি রয়েছে। এগুলো দেখার জন্য প্রতিদিন অনেক ভিড় হয়। তাই আজকে আমি প্রথম পর্বে আপনাদের মাঝে বঙ্গবন্ধু সাফারি পার্কের কিছু সৌন্দর্য দৃশ্যনউপস্থাপন করলাম। পরবর্তী দ্বিতীয় পর্বে আমি বিস্তারিত ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক প্রদর্শন। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ভাই আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক প্রদর্শনের পোস্টটি পড়ে বুঝতে পারলাম,যে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ফটোগ্রাফার সাথে সাথে উপস্থাপনা অনেক সুন্দর ।অনেক ধন্যবাদ এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
https://twitter.com/rayhan111s/status/1474455840505532419?t=Sotr4iUn5UP3GLe10hucwQ&s=19
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে এত বিশাল বড় হাতি দেখে বেশ আকর্ষণীয় লাগছিল। সাফারি পার্কের গেট অনেক সুন্দরভাবে সাজানো ,দেখে তো আমার প্রান জুরিয়ে গেছে আমি মুগ্ধ হয়ে গেছি। ভ্রমণ করা মানে নিজের অভিজ্ঞতা বাড়ানো এবং কিছু সুন্দর সময় অতিবাহিত করা। আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে অনেক ভালোবাসি। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ।ধন্যবাদ ভাই আপনাকে ,আপনার জন্য শুভকামনা রইল।
আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি প্রদর্শন করতে সক্ষম হয়েছেন ভাইয়া। আপনি যে ছবিগুলো প্রদর্শন করেছেন সেগুলো দেখতে প্রত্যেকটি অসাধারণ হয়েছে। এই অসাধারণ কিছু ছবির মধ্যে থেকে আমার কাছে একটি খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে ময়ূরের ছবি। আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর কিছু আলোকচিত্র আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক প্রদর্শনের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। পার্কটি সত্যিই অনেক সুন্দর। অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। হাতি ও ময়ূরের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
সুন্দর একটা সময় পার করেছেন। সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা আসলে যারা যাই নাই তারা আপনার কিছু ছবি দেখে অনেক কিছু জানতে পারলাম।শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম অনেক শুনেছি টিভিতেও বেশ কয়েকবার দেখেছি। তবে সরকারি কখনো দেখা হয়নি। আপনার পোস্ট দারুণ ছিল। খুব সুন্দরভাবে অনেক কিছু দেখিয়েছেন। সব প্রাণী দেখেই ভালো লাগল। তবে আসল প্রাণী বাঘ সেটার ছবি কিন্তু দেখি নাই। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।।
ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলেন বঙ্গবন্ধু সাফারি পার্কে। যদিও আমি কখনো বঙ্গবন্ধু সাফারি পার্কে যায়নি, তবে সেখানে যাওয়ার খুব ইচ্ছা, কারণ শুনছি জায়গাটা নাকি খুব সুন্দর আর এখন আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আসলেই জায়গাটি অনেক সুন্দর। খুব শীঘ্রই সাফারি পার্ক ভ্রমন করতে যাবে যাইহোক এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
বাহ্, পার্কের ভিতরে তো অনেক সুন্দর জায়গা। বেশ আকর্ষণীয়। প্রথমে গেটের সামনে যে ফুলগুলো আছে ঐগুলো কি ফুল? ফুলগুলো বেশি কালারফুল আর উজ্জ্বল দেখছি। আপনি বেশ ভালো একটা জায়গায় সময় কাটিয়ে এসেছেন। আর ফোটোগ্রাফিগুলো ভালো হয়েছে।
গাজীপুরের এই সাফারি পার্কটি সত্যিই অনেক সুন্দর।আপনার শেয়ার করা ছবিগুলো দেখেই বুঝতে পারলাম।এই পার্কে পূর্বে কখনো যাওয়া হয়নি।আপনার ছবিগুলো দেখে যাওয়ার প্রতি আগ্রহ বেড়ে গেল।আপনি খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।