"সাতটি ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৩ রা এপ্রিল, বুধবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000076331.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল তিনে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১

20240214_114652.jpg

ক্যাপশন: গোলাপি ডায়ান্থাস ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিটি গোলাপি রঙের ডায়ান্থাস ফুলের। এই ফুলটি ইউরোপও এশিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায় তবে দক্ষিণ ও উত্তর আফ্রিকাতেও এই ফুলের কিছু কিছু প্রজাতি রয়েছে। এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে এই গোলাপি রংটা আমি একটু বেশিই পছন্দ করি। এই ফুল দেখতে খুবই আকর্ষণীয়। আমি অনেক সুন্দর ভাবে এই ফুলের ছবি মোবাইলে ক্যাপচার করেছি।


ফটোগ্রাফি নং-২

20240214_115200.jpg

ক্যাপশন: গাঁদা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ:১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে গাঁদা ফুল। এশিয়ার দেশগুলোতে গাঁদা ফুল ভীষণ পরিচিত বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ করা হয়। গ্রামাঞ্চল অথবা শহর অঞ্চল সবাই নিজেদের বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য গাঁদা ফুলের গাছ লাগিয়ে থাকে। আমাদের বাড়িতেও গাঁদা ফুলের গাছ আছে এই গাঁদা ফুল গুলো সব থেকে বেশি শীতের মৌসুমে হয়ে থাকে। তবে বর্তমানে অন্যান্য মৌসুমেও গাঁদা ফুল লক্ষ্য করা যায়। গন্ধযুক্ত এই গাধা ফুল আমার ভীষণ পছন্দের।


ফটোগ্রাফি নং-৩

20240214_115319.jpg

ক্যাপশন: বেগুনি চন্দ্রমল্লিকা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে বেগুনি রঙের চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটি সবার ভীষণ পরিচিত ফুল। ‌ চন্দ্রমল্লিকা ফুলের উৎপত্তিস্থল পূর্ব এশিয়াতে হলেও এই ফুলের বৈচিত্রের কেন্দ্রস্থল চীনে। বেগুনি রঙের চন্দ্রমল্লিকা ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছিল তাই আমি আমার ফোনে ক্যাপচার করে রেখেছি।

ফটোগ্রাফি নং-৪

20240214_114953.jpg

ক্যাপশন: নয়নতারা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৪ ই ফেব্রুয়ারি২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফি তে রয়েছে নয়নতারা ফুল। গোলাপি রঙের নয়ন তারা ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই আমি আমার মোবাইলে নয়নতারা ফুলের ছবিটি ক্যাপচার করেছিলাম। নয়নতারা ফুলের গাছের পাতার ঔষধি গুনাগুন রয়েছে। নয়নতারা ফুলের গাছের পাতা বেটে পোকামাকড় কামড়ানোর স্থানে দিলে বেশ উপশম পাওয়া যায়। বর্তমানে শহরের প্রায় বাসার ছাদ বাগানে নয়নতারা ফুল লক্ষ্য করা যায়।


ফটোগ্রাফি নং-৫

20240214_114708.jpg

ক্যাপশন: সাদা ডায়ান্থাস ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের ডায়ান্থাস ফুল। ডায়ান্থাস ফুল বিভিন্ন প্রজাতি ও বিভিন্ন রঙের হয়ে থাকে। সাদা শুভ্র রঙের ডায়ান্থাস ফুল দেখতে ভীষণ ভালো লাগছিল তাই আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। সাদা রঙের ডায়ান্থাস ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।


ফটোগ্রাফি নং-৬

20240214_115438.jpg

ক্যাপশন: গোলাপি চন্দ্রমল্লিকা
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ছোট্ট ফটোগ্রাফিতে রয়েছে গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুল। গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুল আমার ভীষণ পছন্দের। বর্তমানে আন্তর্জাতিক ফুলের বাণিজ্যে চন্দ্রমল্লিকা ফুল প্রথম সারিতে রয়েছে। প্রতিটি দেশে এই ফুলে রয়েছে ব্যাপক চাহিদা। গাছে এই ফুল তাজা থাকে এ ২০ থেকে ২৫ দিন মতো।


ফটোগ্রাফি নং-৭

20240214_114622.jpg

ক্যাপশন: লাল ডায়ান্থাস ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৪ ই ফেব্রুয়ারি২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সপ্তম ফটোগ্রাফিটি লাল রঙের ডায়ান্থাস ফুলের। লাল রঙের ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া বেশ দুষ্কর। যে কোন রংয়ের ফুল পছন্দ করলেও লাল রঙের ফুল আমার ভীষণ প্রিয়। লাল রঙের ডায়ান্থাস ফুল দেখতে ভীষণ ভালো লাগছিল তাই আমি আমার মোবাইলের ক্যাপচার করে রেখেছি।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

দারুন হয়েছে পোস্টটি, সেই সাথে উপস্থাপনা ও ভালো ছিলো।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 2 years ago 

বেশ ভালই ফটোগ্রাফি শেয়ার করলেন আপু আপনি। আপনি লেভেলে থাকাকালিন অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পেরেছেন। সত্যিই আপনার মত আমরা লেভেলে থাকাকালীন এত সুন্দর ফটোগ্রাফি করতে পারি নাই তেমন অভিজ্ঞতাও ছিল না। আজকে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবেন এভাবে কাজ করলে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু উৎসাহমূলক মন্তব্য করার জন্য। এভাবেই পাশে থাকবেন আপু। দোয়া করবেন এভাবেই যেন এগিয়ে যেতে পারি।

 2 years ago 

আপনি আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রতিটা ফটোগ্রাফি ভীষণ ভালো লাগছে দেখতে। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চন্দ্রমল্লিকা ফুল গুলো খুবই সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে কারণ ফুলকে ভীষণ পছন্দ করি।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনাকে শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফির এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুলটি আমারও অনেক পছন্দ। আসলে যে কোন ফুলই ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দরতম মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্ দারুণ হয়েছে আপনার সব গুলো ফটোগ্রাফি। এইরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার সব গুলো ফটোগ্রাফি জাস্ট দেখার মত ছিল আপু। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি করেছেনম এই ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে ফুল আমার খুবই প্রিয় যার কারণে ফুলের ফটোগ্রাফি আর ফুল দেখলে যেন আমার খুবই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুল জিনিসটা কম বেশি আমরা সবাই ভালোবাসি। তাই ফুল দেখলে আমাদের ভালো লাগারই কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে গাধা ফুলের ফটোগ্রাফিটি গাঁদা ফুল ছোট থেকে আমি অনেক বেশি পছন্দ করি। ফুল ভালবাসার প্রতীক তাই ফুলকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুজে পাওয়া মুশকিল ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনার কমেন্টের লেখায় গাঁদা ফুলের জায়গায় গাধা হয়ে গেছে বিষয়টা যদি একটু দেখতেন ভালো হতো। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। তবে ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি গাঁদা ফুলের ফটোগ্রাফি ও চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করবেন। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনি তো বেশ দারুন ফটোগ্রাফি করতে পারেন প্রতিটা ছবি একদম স্বচ্ছ ভাবে তুলে ধরেছেন। ফুলের সৌন্দর্য যে পুরোপুরি উপস্থাপন করতে পেরেছেন এতে কোন সন্দেহ নেই। আপনার নিখুঁত ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দরতম মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38