কয়েকটি ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৩ শে জুন, সোমবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000210911.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আপনাদের সাথে বেশিরভাগ সময় আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। আজকে হাজির হয়েছি দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে। এলোমেলো বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000210896.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে নদীতে ভাসমান পাশাপাশি দুটি নৌকার দৃশ্য। এমন সুন্দর উদ্দেশ্য দেখতে পেয়ে সেদিন ভীষণ ভালো লেগেছিল। কয়েকদিন আগে হরিপুর ব্রিজের নিচ থেকে এই ফটোগ্রাফিটি করেছিলেন। এ ধরনের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে।

ফটোগ্রাফি নং-২


1000210899.jpg

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে বাউল সম্রাট ফকির লালন সাঁইজির মাজারে ঢোকার রাস্তার দৃশ্য। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির মাজারে মাঝেমধ্যে যাওয়া হয়। এখানে এসে লালনগীতি গান শুনতে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।


ফটোগ্রাফি নং-৩


1000210893.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সাদা মেঘের ভেলার দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্যময় এসব দৃশ্য গুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। সাদা মেঘের মেলাগুলো যখন তুলোর মত নীল আকাশে উড়ে বেড়ায় তখন দেখতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগেই এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।

ফটোগ্রাফি নং-৪


1000210905.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে খোকসার রেল স্টেশনের দৃশ্য। এই ফটোগ্রাফিটা মূলত সন্ধ্যার টাইমে করেছিলাম। সেদিন খোকসা থেকে কুষ্টিয়াতে আসার জন্য সাটল ট্রেনের অপেক্ষা করছিলাম।


ফটোগ্রাফি নং-৫


1000210902.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে গড়াই নদীর দৃশ্য। কয়েকদিন আগে হরিপুর ব্রিজ থেকে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম। গড়াই নদী হলো পদ্মা নদীর শাখা নদী। বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে গড়াই নদী প্রবাহিত হয়েছে। তবে বিভিন্ন জায়গাতে এই নদীর নাম ভিন্ন ভিন্ন রয়েছে। কুষ্টিয়া শহরের পাশ দিয়ে এই সুন্দর নদী বয়ে গেছে। গড়াই নদীর প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ ভালো লাগে আমার কাছে।


ফটোগ্রাফি নং-৬


1000210908.jpg

এই ফটোগ্রাফিতে রয়েছে‌ লেকের দৃশ্য। কুষ্টিয়া শহরের একটু পাশেই এই সুন্দর লেক রয়েছে। এই জায়গাতে মাঝেমধ্যে এসে এখানে সৌন্দর্য উপভোগ করি। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটি ভীষণ ভালো লাগে। কারণ আমি শান্ত এবং নিরব প্রকৃতি ভীষণ পছন্দ করি।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আপনি ভীষণ সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। মেঘের ফটোগ্রাফিটি দেখে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় বিকালে ছাদে বসে মেঘ দেখে বিভিন্ন পশু পাখি ইমাজিন করতাম যা ভীষণ ভালো লাগতো। বেশ ভালো লাগলো আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।

 last year 

আপু আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই ভালো ফটোগ্রাফি করেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে।

 last year 

জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। এভাবে চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

 last year 

ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির সাথে বর্ণনাও তুলে ধরেছেন।যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন।আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি দেখার মতো চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে নদীর ধারে নৌকার ফটোগ্রাফি অসাধারণ লাগলো। এবং সাদা মেঘের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ভীষণ সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। অপরূপ সুন্দর হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফির প্রাকৃতিক দৃশ্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62819.27
ETH 1705.61
USDT 1.00
SBD 0.40