কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০৭ এপ্রিল,বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000058851.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

আপনারা সকলেই জানেন আমি ফটোগ্রাফি পোস্ট করতে অনেক পছন্দ করি। প্রত্যেক সপ্তাহে আমি দুই থেকে তিনটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। বেশ কিছুদিন হয়ে গেল তেমন কোন ফটোগ্রাফি করা হয় না। আসলে বাইরে বের হওয়া হয় না সেজন্য ফটোগ্রাফি করার খুব একটা টাইম পাইনা। অনেক দিনের পুরনো কিছু ফটোগ্রাফি গ্যালারিতে জমে ছিল। ফুলের ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। সেই ফুলের ফটোগ্রাফি গুলি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে আসা যাক।



ফটোগ্রাফি নং-১


1000058870.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে একজোড়া নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো আমাদের প্রত্যেকের প্রতি পরিচিত ফুল। আমাদের দেশে অনেক ধরনের নয়ন তারা ফুল পাওয়া যায়। নয়ন তারা ফুল সৌন্দর্যের দিক দিয়ে অনন্য। আমার তো নয়নতারা ফুল অনেক বেশি পছন্দ। বিশেষ করে এই গোলাপি রঙে নয়নতারা ফুল বেশি ভালো লাগে।

ফটোগ্রাফি নং-২


1000058871.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে একটি কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল শুধু আমি নয় অনেকের ভীষণ প্রিয়। কাঠগোলাপ ফুলের সৌন্দর্য দেখি আমি বারবার মুগ্ধ হই। এই কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমাদের কলেজ থেকে ক্যাপচার করা। কলেজ থেকে মাঝে মাঝেই ফুল চুরি করে নিজের খোপায় পড়তাম। বেশ ভালো লাগতো।

ফটোগ্রাফি নং-৩


1000058872.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে জবা ফুলের ফটোগ্রাফি। রক্ত জবা ফুল কিন্তু ভীষণ সুন্দর। আমি এ কথা ভীষণ বার বলেছি যে, রক্ত জবা ফুল আমার অন্যরকম ভালো লাগে। এই ফুল দেখতে যেন কেমন প্রশান্তি কাজ করে। অনেক দূর থেকে ফুলের ছবিটি ক্যাপচার করেছিলাম সেজন্য বেশ আবছা লাগছে। লাল রংয়ের এই জবা ফুল আমার ভীষণ প্রিয়। আমার মনে হয় শুধু আমি না অনেকেই পছন্দ করেন।

ফটোগ্রাফি নং-৪


1000058873.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে রোজমেরি ফুলের ফটোগ্রাফি। প্রথমে একটি কথা বলে রাখি, এই ফুলের আসল নাম রোজ মেরি কিনা আমার জানা নেই। কালকে ফেসবুক স্কল করতে করতে একটি পোস্টে দেখলাম এই ফুলের নাম রোজমেরি। তাই আমিও আজ থেকে রোজ মেরি বলেই ডাকবো। গ্রামীণ ভাষায় এই ফুলগুলোকে টাইম ফুল নামে আমরা জেনে থাকি। এই ফুল গুলো বিভিন্ন রঙে হয়ে থাকে। প্রত্যেকটি রং আলাদা আলাদা রকম সুন্দর।


ফটোগ্রাফি নং-৫


1000058874.jpg

এটি হলো একটি অন্যরকম কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই গোলাপের কালার টা ঠিক কি আমি বলতে পারছি না। কেমন যেন চার-পাঁচটা রঙ মেশানো কালার। বৃষ্টির জলের কারণে ফুলের কিছুটা অংশ একটু পছন্দ হয়েছে। তবে ফুলের রং এবং এই কালো কালো অংশের সমন্বয়ে ফুলটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। কেমন যেন একটি অদ্ভুত রঙে রেঙেছে গোলাপ। গোলাপ ফুল কে না পছন্দ।


ফটোগ্রাফি নং-৬


1000058875.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে গোলাপের রং এর আরো একটি রোজমেরি ফুলের ফটোগ্রাফি।আগে বলেছে রোজমেরি ফুল অনেক রঙের হয়ে থাকে। তবে আমার কাছে এই রঙটা বেশি ভালো লাগে। একসাথে অনেক রঙে রোজ মেরি ফুল দেখতে বেশি চমৎকার। আমাদের মেসের ছাদে এই দুইটি রং রয়েছে। যেগুলো দেখতে ভীষণ সুন্দর। বারংবার মুগ্ধ করে আমাদের।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 10 months ago 

দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। চমৎকার ভাবে আপনি এই সুন্দর ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 10 months ago 

ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে যেন অনেক ভালো লাগবে আপু। আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আর এই ধরনের ফুলের ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং রোজমেরি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। আর ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 10 months ago 

আমার ক্যাপচার করা ফুলের ফটোগ্রাফি দিলে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। রোজ মেরি ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এক নং ও দুই নং ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে দেখতে। রোজমেরি ফুলের দুটি রংই ভীষণ সুন্দর আর তার সাথে গোলাপ ফুলটিকে দেখে একদম নজর যেন স্থির হয়ে গেল। অসম্ভব সুন্দর দেখতে গোলাপ ফুলটি। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ। গোলাপ ফুল টা আমার কাছেও বেশ অন্যরকম লেগেছে।

 10 months ago 

বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর লাগলেও গোলাপ ফুলের ফটোগ্রাফিটি দেখে অনেক বেশি ভালো লেগেছে কারণ এমন সুন্দর গোলাপ ফুল আমি আগে কখনো দেখিনি। এমন সুন্দর এবং চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

এরকম গোলাপ ফুল কখনো দেখিনি।ফুলটা একেবারেই অন্যরকম ছিলো।আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগলো দিদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি এখানে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আপনার ফটোগ্রাফির দক্ষতাকে যেভাবে ফুটিয়ে তুলেছে৷ এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন এই সৌন্দর্য দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম৷ এর মধ্যে আপনি প্রথমে যে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 10 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে যেন ভালো লাগলো ভাইয়া। এত সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

ওয়াও আপু আপনি চোখ জুড়ানো কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।এইরকম ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে মনটা ভরে যায়।সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62741.70
ETH 1659.93
USDT 1.00
SBD 0.42