কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৭ শে সেপ্টেম্বর, শনিবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000064868.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের সাথে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আজকেও কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ফটোগ্রাফি করা হলো একটি আর্ট বলে আমি মনে করি। আজকে আপনাদের সাথে কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000064869.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সাদা এবং গোলাপি রঙের মিশ্রণে খুবই চমৎকার একটি বাগান বিলাস ফুল। বাগান বিলাস ফুল আমরা সকলেই চিনে থাকি। এই ফুল ভালোবাসে না এরকম মানুষ খুব কম। এই ফুল যেখানে লাগানো হোক না কেন খুব সুন্দর ভাবে বিস্তার লাভ করে। দেখতে যেমন আকর্ষণীয় তেমনই সৌন্দর্যে ভরপুর।

ফটোগ্রাফি নং-২


1000064871.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে চমৎকার একটি কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি। কাঁটামুকুট ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফুলগুলো বেশিরভাগ সময় হালকা এবং গাঢ় মিষ্টি রঙের হয়ে থাকে। এটা গাঢ় মিষ্টি রংয়ের একটি ফুল ছিলো।এর সমস্ত গায়ে কাঁটা ভর্তি থাকে জন্য এই ফুলের নাম হয়েছে কাঁটামুকুট।

ফটোগ্রাফি নং-৩


1000064870.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানা একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলের সুগন্ধ এতটাই সুন্দর যে এর পাশে যতক্ষণ ছিলাম ততক্ষণ খুবই ভালো লাগছিলো।এই ফুলটি দেখতে যতটা সুন্দর এই ফুলের সুগন্ধ এর থেকেও বেশি সুন্দর ছিল।

ফটোগ্রাফি নং-৪


1000064873.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সকলের প্রিয় নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল কম বেশি আমাদের সকলের বাসায় থাকে। এই ফুলগুলো যেখানে সেখানেই বেড়ে। নয়নতারা ফুল গোলাপি রং এবং সাদা রঙের বেশি দেখা যায়। নয়নতারা ফুলের আলাদা করে প্রশংসা করার আসলে দরকার হয় না। কারণ ফুলগুলো তার সৌন্দর্য দিয়ে সব সময় তা প্রমাণ করে দেয় ।


ফটোগ্রাফি নং-৫


1000064874.jpg

এই ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সকলের প্রিয় অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। এই অপরিচিতা ফুলের ফটোগ্রাফি আমাদের ছাদবাগান থেকে ক্যাপচার করা। আপনাদের সাথে এর আগে অনেকবার অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। নীল এবং সাদা রঙের অপরাজিতার মধ্যে যদিও নীল রংটা আমার একটু বেশি ভালো লাগে। তবে সাদা রংটাও কম নয়।


ফটোগ্রাফি নং-৬


1000064872.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা আরও একটি চমৎকার ফুলের ফটোগ্রাফি। এই ফুলের সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত। তবে এই মুহূর্তে ফুলটির নাম মনে পড়ছে না। এই ফুলে নিজস্ব কোন গন্ধ নেই। সুন্দর যে দিক দিয়ে ফুল অনন্য। তাই আমার এই ফুলগুলোকে বেশ ভালো লাগে।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Congratulations @purnima14, your post was upvoted by @supportive.

 9 months ago 

ওয়াও দারুন ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বিশেষ করে নয়নতারা ফুল কাঁটা মুকুট এবং অপরাজিতা ফুল এর ফটোগ্রাফি গুলি আমাকে মুগ্ধ করেছে বাদবাকি ফটোগ্রাফি এবং বর্ণনাগুলো খুবই সুন্দর হয়েছে
এরকম চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।

 9 months ago 

ওয়াও আপু আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।বিশেষ করে শেষের নাম না জানা ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।

 9 months ago 

বাহ আপনি তো চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এই ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42