ছয়টি রঙ্গন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৭ শে আগস্ট, বুধবার,২০২৫খ্রিঃ



কভার ফটো

1000061069.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

ফটোগ্রাফি হল একটি আর্ট। আমি ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। ফুল এবং প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। সময় এবং সুযোগ পেলেই ফটোগ্রাফি করে রাখি। আজকে কয়েকটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। রঙ্গন ফুল বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের হয়। চলুন তাহলে কয়েকটি রঙ্গন ফুলের সাথে পরিচিত হই।



ফটোগ্রাফি নং-১


1000061071.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে টকটকে লাল রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এই রঙ্গন ফুলগুলোর পাপড়িগুলো বেশ চিকন চিকন। আর রংটা ভীষণ গাঢ়ো।এই রং এর রঙ্গন ফুল গুলো আমাদের দেশে বেশ অনেক দেখা যায়। ফুলগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর। ডিসি কোর্টে এরকম অনেক ফুলের গাছ রয়েছে। আমার কাছে তো ভীষণই সুন্দর লাগে।

ফটোগ্রাফি নং-২


1000061074.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে হলুদ রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এটা আলাদা রকমের একটি রঙ্গল ফুল। রঙ্গন ফুল জাত এবং রং ভেদে অনেক আলাদা হয়ে থাকে। এই হলুদ রঙের অঙ্গন ফুলটি সুন্দরের দিক দিয়ে ভীষণ আকর্ষণীয়। এই ফটোগ্রাফিটি আমি ডিসি কোর্ট থেকেই ক্যাপচার করেছি।

ফটোগ্রাফি নং-৩


1000061075.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে হালকা গোলাপি রঙের ছোট ছোট কিছু রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো ঝোপেঝপে ফুটে থাকে। এগুলো একটু অন্যরকম দেখতে। তবে এর রঙ্গন ফুল গুলোর মধ্যেও আলাদা রকম সৌন্দর্য রয়েছে।

ফটোগ্রাফি নং-৪


1000061073.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে কমলা রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। কমলা রঙের রঙ্গন ফুলগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। সব ধরনের রঙ্গন ফুল কম বেশি দেখতে পাওয়া যায়। তবে আমার চোখে আমি খুব কম দেখেছি কমলা রঙিন রঙ্গল ফুল। এ রঙ্গন ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণই ভালো লেগেছে। চিকন চিকন পাপড়িগুলো ঠিক যেন মাধুর্য ছড়িয়ে যাচ্ছে।


ফটোগ্রাফি নং-৫


1000061072.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে মিষ্টি রং এর রং রং ফুলের ফটোগ্রাফি। এগুলো হলো গাঢ় মিষ্টি রং। এগুলোর বেশ চিরল চিরল পাপড়ি রয়েছে। রংটাও যেমন সুন্দর পাপড়ি গুলো দেখতে ভীষণই সুন্দর। এই ফুলগুলো একটি গাছ ভর্তি ফুটে থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। গাছে দেখতে ভীষণই সুন্দর লাগছিল। ফটোগ্রাফিতেও কিন্তু দারুন লাগছে।


ফটোগ্রাফি নং-৬


1000061070.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে হালকা লাল রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। বিভিন্ন রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফির মধ্যে এটাও অন্যতম। এই ফুলের পাপড়ি গুলো বেশ মোটা মোটা। জাত ভেদে রঙ্গন ফুল আলাদা রকম হয়ে থাকে। এটা অন্য কোন জাতের রঙ্গন ফুল হয়ে থাকবে। তবে দেখতে ভীষণ নজর কাড়া লাগছিলো।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৯শে জুলাই ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 সৃষ্টিকর্তা সহায় 💞



k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

</di

Sort:  
 10 months ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এবং খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

ওয়াও আজকে দেখছি আপনি আমাদের মাঝে ছয়টি রঙ্গন ফুলের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

ওয়াও আপনি তো আজকে চোখ জুড়ানো কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।রঙ্গন ফুল অনেক দেখছি, তবে আপনার পোস্টে ভিন্ন ভিন্ন কালারের রঙ্গন ফুল দেখে খুবই ভালো লাগলো।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

ভীষণ সুন্দর কিছু রঙ্গন ফুল দেখে চোখটা জড়িয়ে গেল। রঙ্গন ফুলের এতগুলো রং আগে কখনো দেখা হয়নি। এত সুন্দর সুন্দর রংয়ের রঙ্গন ফুল দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

 10 months ago 

আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। দারুন ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি।

 10 months ago 

বাহ আপু আপনি তো মনে হয় রঙ্গন ফুলের রাজ্যে চলে গেলেন। আজকে আপনি খুব সুন্দর সুন্দর রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ফটোগ্রাফি এবং চমৎকার বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো।

 10 months ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু রঙ্গন ফুলের ফটোগ্রাফি একের পর এক শেয়ার করেছেন তা আমার অনেক বেশি ভালো লেগেছে৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42