বাংলার প্রকৃতির কিছু আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১১ ই মার্চ,মঙ্গলবার , ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000031174.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আপনাদের সাথে ফুল এবং প্রকৃতির যেকোনো দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আজ আমি হাজির হয়েছে একগুচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। বাংলার মাঠ, ঘাট, প্রকৃতি সবকিছুই যেন মনো মুগ্ধকর। অনেকদিন পরে সেদিন বাড়ি গিয়েছিলাম। বাড়িতে গিয়ে বিকেল বেলায় মায়ের সাথে মাঠে গিয়েছিলাম। সেখান থেকেই বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছিলাম। তারি মধ্যে বেশ কয়েকটি ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করবো।আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আমার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000031175.jpg

ক্যাপশন: পাতার ফাঁকে সূর্য।
ডিভাইস: গুগোল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ০১ মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে একটি সূর্যাস্তের ফটোগ্রাফি। সেদিন হঠাৎ করে সকালে বাড়ি গিয়েছিলাম। তারপরে দিন সকালে চলে আসব। যাওয়ার দিন বিকেল বেলায় মাকে বললাম চলনা একটু মাঠে যাই। মাও রাজি হয়ে গেল। আমি আর মা মিলে আমাদের খেতেই যাচ্ছিলাম। যাওয়ার পথে ছোট্ট একটি আমের গাছ। তাকাতেই দেখি ডালের ফাঁকা দিয়ে দারুন সূর্যাস্ত দৃশ্য দেখা যাচ্ছে। দৃশ্যটি আমার নজরে পড়তে ফোন বের করে ক্যামেরাবন্দি করে নিলাম। সূর্য যখন আস্তে আস্তে পাটে যায় দেখতে দারুণ লাগে তাই না?

ফটোগ্রাফি নং-২


1000031176.jpg

ক্যাপশন: সরিষা।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:০১ মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে একটি কাঁচা সরিষা।সরিষাফুল তো অনেক দেখলাম এবার না হয় সরিষা দেখা যাক। শীত বিদায়ের সাথে সাথে সরিষা ফুলেরও বিদায় হয়েছে। তবে ফুল থেকে ফল অর্থাৎ সরিষা এখন দেখা যাচ্ছে। আগে যেমন মাঠে মাঠে সরিষা ফুলে ভরে গিয়েছিল এখন সেগুলো সরিষায় পরিণত হয়েছে। মাঠের উপর মাঠ কাঁচা পাকা সরিষায় ভরে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এভাবে সরিষার উপর থেকে পড়ন্ত বিকেলের সূর্যকে ক্যাপচার করার চেষ্টা করেছি।

ফটোগ্রাফি নং-৩


1000031177.jpg

ক্যাপশন: বুনোফুলে সূর্যাস্ত।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০১ মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

এগুলো হলো একগুচ্ছ না আমরা জানা করি। এই ফুলগুলো মাঠে অনেক দেখা যায় তবে এর নাম আমার জানা নেই। ফুল তো ফুল। যেকোনো ফুলো ওই সুন্দর। কিছু ফুলের গন্ধ আছে আবার কিছু ফুলের গন্ধ নেই।প্রাকৃতিক দৃশ্যগুলো এতই ভালো লাগে যে যতই ফটোগ্রাফি করি না কেন তা কমই লাগে। পড়ন্ত বিকেলে সবকিছুই দেখতে অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে। সূর্যের বিপরীত পাশ থেকে ফটোগ্রাফি করায় একটু অন্ধকার লাগছে। তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্যাস্ত দেখতে অসম্ভব ভালো লাগছিলো।

ফটোগ্রাফি নং-৪


1000031178.jpg

ক্যাপশন: কাঁটা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো।
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০১ মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে কাটা ফুল অর্থাৎ বনফুলের ফটোগ্রাফি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফুলগুলো। এই ফুল গুলোর মূলত নিচের দিকে একটু কাটা জাতীয় থাকে বলে নাম দিয়েছি কাটা। বাড়ি থেকে যখন বের হয়েছিলাম মা তখনই বলে দিয়েছিল মাঠে অনেক কাটা গাছ হয়েছে। আমি যেন দেখে শুনে চলাফেরা করি। সেদিন যেতে যেতে অনেক ফটোগ্রাফি করেছিলাম। তার মধ্যে এই কাঁটা ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে বেশ লেগেছিলো।


ফটোগ্রাফি নং-৫


1000031179.jpg

1000031180.jpg

ক্যাপশন: মৌরিফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ০১ মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে মৌরি ফুলের ফটোগ্রাফি।গুগল থেকে তো জানতে পারলাম এটা মৌরিফুল। মৌরি মূলত মসলা হিসেবে ব্যবহার করা হয়। মৌরি আমাদের দেশে ডাউল রান্নায় বেশি ব্যবহার করা হয় বলে আমি জানি। মৌরি ফোন গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। গুগল থেকে জানার পরেও আমি এখনো নিশ্চিত নই যে, এটা মৌরিফুল নাকি কালোজিরা ফুল। তবে যে ফুলই হোক না কেন দেখতে কিন্তু চমৎকার।


ফটোগ্রাফি নং-৬


1000031182.jpg

ক্যাপশন:বনফুল।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০১ মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে আরেক ধরনের বনফুল। গ্রামীণ মাঠে পরিচিত অপরিচিত অনেক ধরনেরই ফুল দেখতে পাওয়া যায়। এটাও ছিল একটি অপরিচিত ফুল। আমার কাছে অপরিচিত হওয়ার কারণে নাম দিয়েছি বনফুল। এরকম আরো অনেক ফটোগ্রাফি রয়েছে আমার গ্যালারিতে। আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এই ফুলটা গারো গোলাপি কালারের হাওয়ায় দেখতে বেশি চমৎকার লাগছিলো।


ফটোগ্রাফি নং-৭


1000031181.jpg

ক্যাপশন: পাকা সরিষা।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:০১ মার্চ ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে পাকা সরিষা ক্ষেতের ফটোগ্রাফি। সরিষায় যখন ফুল আসে তখন মাঠ যেমন হলুদে হলুদে ভরে যায়। তেমনি যখন সরিষা পাততে শুরু করে তখনো মাঠ হলুদে হলুদে ভরে যায়। ফুলের রংটা কাঁচা হলুদ রঙের হয়ে থাকে আর এই সরিষা পেকে গেলে গাড়ো হলুদ রঙের হয়ে যায়। বাংলার মাঠে এরকম দৃশ্য দেখতে কার না, ভালো লাগে। বিশেষ করে এই বসন্তকালে একটু সময় বাংলার প্রকৃতির শান্তিতে গেলে ইচ্ছে করে নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলি। ইচ্ছে করে নীল আকাশে ডানা ঝাপটে উড়াল দি।দখিনা বাতাস যেন পাগল করে দেয়। আসলে এরকম মুহূর্ত উপভোগ না করলে অনুভব করা যাবে না।

আজ এই পর্যন্তই।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

প্রকৃতির এতো সুন্দর কিছু আলোকচিত্র দেখে খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আমার কাছে আপনার প্রথম তিনটা ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর ফটোগ্রাফি আশা করি আপনি সবসময় আমাদের মধ্যে শেয়ার করবেন।

 last year 

প্রকৃতির আলোকচিত্র গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। তিন নাম্বার ফটোগ্রাফিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অবশ্য এরকম ফটোগ্রাফি আমি শেয়ার করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আপু।

 last year 
1000031255.png1000031257.png1000031256.png
 last year 

বাহ্ খুব সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রকৃতির ফটোগ্রাফি দেখলেই মনটা ভরে যায়। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আসলে ভাইয়া , প্রকৃতির ফটোগ্রাফি দেখলেই মনটা ভরে যায়। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

প্রকৃতির মধ্যে ফুটে থাকা ফুলগুলি কত সুন্দর। অথচ আমরা রাস্তার পাশে সেইসব ফুলগুলিকে কখনো গুরুত্ব দিয়ে দেখি না। কিন্তু ক্যামেরায় সেই সব ফুলের ছবি তুলে রাখলে কত সুন্দর লাগে তাই ভাবছিলাম। আপনার তোলা প্রকৃতির প্রত্যেকটি ছবি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের মাঝখান দিয়ে সূর্যাস্তের ছবিগুলি এক কথায় অসাধারণ।

 last year 

সত্যি রাস্তার পাশের ফুলগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখি না। রাস্তার পাশের ফুলের মধ্যেও যে আলাদা একটা সৌন্দর্য আছে সেটা ফটোগ্রাফি করা শুরু না করলে বুঝতেই পারতাম না। চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগলো দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাংলার প্রাকৃতিক চিত্রগুলো দেখে খুবই ভালো লাগছে। বাংলাদেশের প্রাকৃতিক চিত্রের সাথে অন্যান্য দেশের প্রাকৃতিক চিত্র কোনভাবেই তুলনা করা যায় না। হাজার দেশের সেরা আমাদের এই মাতৃভূমি।

 last year 

বাংলার প্রকৃতির সাথে কোন কিছুরই তুলনা হয় না। বার বার এই বাংলার প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হয়ে যায়। আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই।

 last year 

আসলে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য কখনো লিখে প্রকাশ করার মতো। আমাদের দেশের পুরো টা জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বাংলার প্রকৃতির কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী অনেক বেশি ভালো হয়েছে।

 last year 

প্রকৃতি নিয়ে যতই লেখা যাক না কেন তা কম পড়বে। প্রকৃতি তার ভরপুর সৌন্দর্য নিয়ে সর্বদাই আমাদেরকে মুগ্ধ করে। বাংলার প্রকৃতির আলোকচিত্র গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাংলার প্রকৃতির কিছু আলোকচিত্র বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনার ফটোগ্রাফির মাধ্যমে। আমার কাছে ৬ নাম্বার ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ই অনেক সুন্দর হয়েছে। সুন্দর আলোকচিত্র পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাংলার প্রকৃতির আলোক চিত্র আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। পোস্টে দেখে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির দৃশ্যগুলোর ফটোগ্রাফি করেছেন। সৌন্দর্যময় এই ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বাংলার প্রকৃতির অপরূপ দৃশ্যের ফটোগ্রাফি গুলো বরাবর আমাদেরকে মুগ্ধ করে। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগছে। ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। তো অসংখ্য ধন্যবাদ এত দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62838.61
ETH 1657.37
USDT 1.00
SBD 0.41