কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৯ শে আগস্ট, মঙ্গলবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000060165.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

ফটোগ্রাফি করতে আমি পছন্দ করি। ফটোগ্রাফি হলো একটি আর্ট। ফুল এবং প্রকৃতির বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ক্যাপচার আমার অনেক বেশি ভালো লাগে। আজকে কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। এই ফটোগ্রাফি গুলো সব ডিসি পার্ক থেকে ক্যামেরাবন্দি করেছিলাম। ডিসি পার্কে বৃক্ষ মেলায় গিয়ে বিভিন্ন ধরনের গাছ এবং ফুলের সাথে পরিচিত হই। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000060166.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সকলের পছন্দের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাস ফুল আমরা সকলেই পছন্দ করি। বাগান বিলাস ফুলের সৌন্দর্যে বারবার মুগ্ধ হয়ে যায়। তবে এই ফটোগ্রাফির বাগান বিলাস গুলো একটু অন্যরকম। স্বাভাবিক ফুলের থেকে বেশি শক্ত ছিল এগুলো। হয়তোবা অন্য জাতের কোন বাগান বিলাস। এর রং অনেকটাই গাঢ় ছিল। যদিও আমাদের চারপাশে আমরা অসংখ্য রঙের বাগান বিলাস ফুল দেখতে পাই।

ফটোগ্রাফি নং-২


1000060167.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে হলুদ রঙের একটি অজানা ফুলের ফটোগ্রাফি। আমাদের চারিপাশে অনেক রকমের ফুল আছে যেগুলোর নাম আমরা জানি না।যেমন এই হলুদ ফুলটি। এটা নাম আমি দিয়েছি ছোট্ট হলুদ ফুল। এই ফুলের আসল নাম আমি শুনেছিলাম তবে মনে করতে পারছি না। আমি অনেক ধরনের ফুল আছে যেগুলোর নাম জানিনা । আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। তবে ফুলটি কিন্তু ভীষণ সুন্দর।

ফটোগ্রাফি নং-৩


1000060168.jpg

এই ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানা আরেকটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামটি ও আমি জানিনা। এই ফুলের নামটি একটু কঠিন ধরনের। এই প্রথমবার দেখেছিলাম ফুলটি।কমলা রঙের এই ফুলটি দেখতে ভীষণই সুন্দর। এই ফুলের গাছ অনেকগুলোই ছিল বৃক্ষ মেলাতে। গাছগুলো আমার ভারি পছন্দ হয়েছিল। মেসে থাকার কারণে গাছগুলো আর কিনতে পারলাম না। এই অসম্ভব সুন্দর ফুলটির নাম অবশ্যই জানিয়ে দিবেন।

ফটোগ্রাফি নং-৪


1000060169.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আরেকটি বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। এটা একটু ফ্যাকাসে জাতীয় দেখতে। বৃক্ষ মেলাতে অনেক ধরনের ফুলের গাছের মধ্যে এই বাগান বিলাসের গাছটিও ছিল। গাছটিতে বেশ কিছু বাগান বিলাস ফুল ফুটেছিল। যদিও আমি শুধু একটি মাত্র ফুলের ফটোগ্রাফি করেছি। চারিপাশে ভারি সুন্দর সুন্দর মিষ্টি ফুল ছিল। অনেক ধরনের বাগান বিলাসের মধ্যে এটাও দেখতে সুন্দর।


ফটোগ্রাফি নং-৫


1000060171.jpg

এই ফটোগ্রাফি তে রয়েছে সুন্দর দেখতে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল পছন্দ করি না এরকম মানুষ খুবই কম। একেক ধরনের গোলাপ ফুল একেক রকম দেখতে। এই গোলাপ ফুলকে দেখতে ভারী মিষ্টি ছিল তেমনি এর রংটাও মিষ্টি। আমরা আমাদের চারিপাশে অসংখ্য রংয়ের গোলাপ ফুল দেখতে পাই। সেদিন বৃক্ষ মেলাতেও প্রায় ২০ থেকে ৩০ রকমের গোলাপ ফুল এসেছিল। প্রত্যেকটি ফুল সুন্দর। আমার তো দেখে তুলে নিয়ে আসতে ইচ্ছে করছিল।


ফটোগ্রাফি নং-৬


1000060170.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে সাদা রংয়ের একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো রাস্তাঘাটেও দেখতে পাওয়া যায়। এই ফুল গুলোর নাম আমার ঠিক মনে পড়ছে না। তবে এই ফুলগুলো একসাথে অনেকগুলো ফুটে থাকে। ফুলগুলো একদম জঙ্গল হয়ে ফুটে যায়। পথের ধারে দেখতে ফুল গুলো ভালই লাগে। তবে সব জায়গায় ফুল গুলো একটু বেমানান লাগে। এই ফুলগুলো আমার খুব একটা ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৯শে আগস্ট ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 10 months ago 

আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। দারুন ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি।

 10 months ago 

চমৎকার সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে মনটা ভালো হয়ে গেল। গোলাপ ফুলটি খুবই সুন্দর দেখতে আর সুন্দর তার রং টিও। এমন সুন্দর চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি আমার কাছে এমনিতে খুবই ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ৩ নং এবং ৪ নং ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আপু আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন।আজকেও আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আজকে আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সাদা রঙের ফটোগ্রাফিক টি আমার কাছে বেশি ভালো লাগলো। আর প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 10 months ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷ এর মধ্যে ৫ নাম্বারে আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62960.15
ETH 1651.33
USDT 1.00
SBD 0.41