সাতটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৮ শে জুন, শুক্রবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000100501.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল চারে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমি একটি নার্সারিতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনাদের সাথে সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১

20240319_130832.jpg

ক্যাপশন: কসমস্ ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিটি হলো কসমস্ ফুলের। এই কসমস ফুলের আদি নিবাস মেক্সিকোতে। বর্তমানে আমাদের বাংলাদেশে এই কসমস ফুলের চাষ লক্ষ্য করা যাচ্ছে। কসমস্ ফুল বিভিন্ন প্রজাতি ও রঙের হয়ে থাকে। এই কসমস্ ফুল সবচেয়ে বেশি পুষ্পঠিত হয় শীতকালীন আবহাওয়ায়। তবে সব ঋতুতেই কম বেশি কসমস ফুল দেখা যায়। এই নার্সারিতে অনেক রঙের কসমস ফুল ছিলো সবথেকে বেশি ভালো লেগেছিলো লাল রঙের কসমস্ ফুল।


ফটোগ্রাফি নং-২

20240319_131122.jpg

ক্যাপশন: গোলাপ ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে গোলাপ ফুল। গোলাপ বহু বর্ষজীবী একটি উদ্ভিদ। গোলাপ ফুল অনেক প্রজাতি ও জাতের হয়ে থাকে। গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। বর্তমানে বাংলাদেশের প্রচুর পরিমাণে গোলাপ ফুলের চাষ করা হয়। আন্তর্জাতিক ফুলবাণিজ্যে গোলাপ ফুল প্রথম সারিতে রয়েছে। গোলাপ ফুলের যেমন রয়েছে সুমিষ্ট গন্ধ তেমন রয়েছে সৌন্দর্য। গোলাপ ফুল আমি ভীষণ পছন্দ করি।


ফটোগ্রাফি নং-৩

20240319_130526.jpg

ক্যাপশন: পিটুনিয়া ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিটি পিটুনিয়া ফুলের। সাদা রঙের পিটুনিয়া ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। টবে ঝুলানো সাদা রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য ছিলো অপরূপ। এই পিটুনিয়া ফুল দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত। পিটুনিয়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে সাদা, লাল, বেগুনি, গোলাপি ইত্যাদি। বর্তমানে আমাদের বাংলাদেশের অনেকেই বাসার ছাদে বা নিজের বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুলের গাছ লাগিয়ে থাকে।

ফটোগ্রাফি নং-৪

20240319_130804.jpg

ক্যাপশন: লেমন কোড়াল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফি হলো লেমন কোড়াল। এই ফুলের গাছ আমার কাছে একদমই অপরিচিত। আমি এই ফুলের কাছে নাম জানতাম না গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলের গাছের নাম লেমন কোড়াল। যদিও এই গাছটিতে ফুল নেই তবে গাছটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর। ঝুলন্ত টবে এই কাজগুলো লাগালে দেখতে চমৎকার লাগবে।


ফটোগ্রাফি নং-৫

20240319_130856.jpg

ক্যাপশন: বাগান বিলাস ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিটি হলো বাগান বিলাস ফুল। এর আগে অবশ্য বেশ কয়েক প্রকার রঙের বাগান বিলাস ফুল দেখলেও হলুদ রঙের বাগান বিলাস ফুল এই প্রথম দেখলাম। এই বাগান বিলাস ফুলের আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা মহাদেশে। বাগান বিলাস ফুল সারা বছরই কমবেশি দেখা যায়। হলুদ রঙের বাগান বিলাস ফুল দেখতে ভীষণ ভালো লাগছিল তাই আমি ফটোগ্রাফি করেছিলাম।


ফটোগ্রাফি নং-৬

20240319_131057.jpg

ক্যাপশন: গাঁদা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আবার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে গাঁদা ফুলের। গাঁদা ফুল শীতকালীন আবহাওয়াতে সব থেকে বেশি পুষ্পঠিত হয়। গাঁদা ফুল বিভিন্ন প্রজাতি ও জাতের হয়ে থাকে। তবে অন্যান্য ঋতুতেও এই ফুল লক্ষ্য করা যায়। আমাদের এশিয়া মহাদেশের দেশগুলোতে গাঁদা ফুল বেশ পরিচিত বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ করা হয়।


ফটোগ্রাফি নং-৭

20240319_130658.jpg

ক্যাপশন: ডায়ান্থাস ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সপ্তম ফটোগ্রাফিতে রয়েছে ডায়ান্থাস ফুলের। ডায়ান্থাস ফুলটি ইউরোপ ও এশিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায় তবে দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকাতে এই ফুলের প্রচুর প্রজাতি রয়েছে। ডায়ান্থাস ফুল বিভিন্ন রঙের ও প্রজাতির হয়ে থাকে। গারো গোলাপি রঙের ডায়ান্থাস ফুলটি দেখতে চমৎকার সুন্দর লাগছিল তাই আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি যখন একসাথে চোখের সামনে চলে আসে তখন মনের মাঝে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। আপনি তো দেখছি একই সাথে অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে গোলাপ ফুল এবং বাগান বিলাস ফুল এর ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কভার ফটো এবং পোস্টটি দেখে সত্যিই আনন্দিত হলাম। আপনার ফটোগ্রাফি এবং ফুলের প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। কসমস থেকে শুরু করে ডায়ান্থাস পর্যন্ত প্রতিটি ফুলের ফটোগ্রাফি এবং তার সাথে থাকা ব্যাখ্যা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে।

প্রাকৃতিক সৌন্দর্য এবং ফুলের রঙ-রূপ এমন মুগ্ধকরভাবে ক্যামেরায় ধারণ করার জন্য ধন্যবাদ। কসমসের লাল রঙ, গোলাপের সৌন্দর্য, পিটুনিয়ার শুভ্রতা, লেমন কোড়ালের অপরিচিত সৌন্দর্য, বাগান বিলাসের হলুদ রঙ, গাঁদার প্রাচুর্য, এবং ডায়ান্থাসের গোলাপি আভা- সবকিছুই অসাধারণ লেগেছে।

আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখেই বোঝা যায় যে আপনি প্রকৃতির প্রতি কতটা নিবেদিত এবং ফুলের সৌন্দর্য উপভোগ করেন। আপনার এই ক্রিয়েটিভিটি এবং ফটোগ্রাফির দক্ষতা সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতে আপনার আরও নতুন নতুন পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম। শুভকামনা রইলো!

[@redwanhossain]

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এভাবেই উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুল এমনিতেই সুন্দর জিনিস, যদি এমন সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে ফুলের সৌন্দর্য তুলে ধরা হয় তাহলে তো মুগ্ধ হতে বাধ্য।ডায়ান্থাস ফুল, গাঁদা ফুল,গোলাপ ফুল, পিটুনিয়া ফুল, কসমস ফুল এবং আমার সবচেয়ে পছন্দের বাগান বিলাস তাও আবার হলুদ কালারের সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোগ্রাফী গুলো করার চেষ্টা করেছেন।আর আপনি ফটোগ্রাফী গুলো শেয়ার করার পাশাপাশি প্রতিটি ফটোগ্ৰাফীর ব্যাখ্যা ও আমাদের মাঝে শেয়ার করেছেন।সব মিলিয়ে বেশ দারুন লাগলো আমার কাছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি সত্যি আমাদের মুগ্ধ করে। খুবই ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। প্রত্যেকটা ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন। হলুদ রংয়ের বাগান বিলাস সুন্দর লাগছে দেখতে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এমন সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশি দারুণভাবে আপনি ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফুলগুলো দেখতে বেশ চমৎকার। এত সুন্দর ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি বরাবরই ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনার পোস্টে বিভিন্ন ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে সাদা রঙের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে সাদা রঙের পাটুরিয়া ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রতিটা ফুলই একদম অসাধারণ সুন্দর ফুল। আপনার ছবি গুলোও খুব সুন্দর হয়েছে। তবে বাগান বিলাস হলুদ রঙের খুবই কম দেখেছি , আপনার ছবিতে এটি দেখতে পেরে খুবই ভালো লাগলো আপু। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হলুদ রঙের বাগান বিলাস ফুল আসলে খুব একটা দেখা যায় না। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ খুবই চমৎকার লাগছে আপু। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। গোলাপ টা একেবারে গাঢ়ো লাল। হলুদ বাগান বিলাস খুব একটা দেখিনি। সাদা পিটুনিয়া এবং কসমস ফুলের ফটোগ্রাফি টাও অসাধারণ করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল ল আপনার ফটোগ্রাফি টা। ধন্যবাদ আমাদের সাথে শেত করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38