সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৯ শে জুন, বুধবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000098437.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল তিনে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। এর আগে আমি ইউটিউবে ভিলেজ বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে অনেক ফুলের ফটোগ্রাফি করেছিলাম ।প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১

20240413_182214.jpg

ক্যাপশন: জারবেরা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিটি জারবেরা ফুলের। ইউটিউব ভিলেজে প্রচুর রঙের জারবেরা ফুলের গাছ রয়েছে। গোলাপি রঙের এই জারবেরা ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছে। জার্মান পরিবেশবিদ বারবার এই ফুলের গন আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই ফুলের নাম জারবেরা রাখা হয়েছে। এটি একটি সপুষ্পক উদ্ভিদ। বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে জারবেরা ফুলের চাষ করা হচ্ছে। বাড়ির আঙিনায় এ ধরনের ফুল লাগালে বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।


ফটোগ্রাফি নং-২

20240413_181806.jpg

ক্যাপশন: সালফার কসমস্ ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হলো সালফার কসমস ফুলের। এই ফুলগুলোকে মেক্সিকান এস্টার বলে ডাকা হয়। এই ফুলগুলো সব মৌসুমী হয়ে থাকে তবে শীতকালীন সময়ে বেশি দেখা যায়। কসমোস ফুল অনেক রঙের হয়ে থাকে গোলাপি সাদা বেগুনি ইত্যাদি। আমার কাছে কসমস ফুল অনেক ভালো লাগে।


ফটোগ্রাফি নং-৩

20240413_181503.jpg

ক্যাপশন: চন্দ্রমল্লিকা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হলো চন্দ্রমল্লিকা ফুলের। বেগুনি রংয়ের চন্দ্রমল্লিকা ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছিলো। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন শ্রেণীর এবং রঙের হয়ে থাকে। বর্তমানে আন্তর্জাতিক ফুলবাণিজ্যে চন্দ্রমল্লিকা ফুলের চাহিদা রয়েছে প্রথম সারিতে। আমাদের বাংলাদেশেও বর্তমানে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করা হয়। অনেকেই এই ফুলকে চন্দ্রমুখী ফুল বলে থাকে। চন্দ্রমল্লিকা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি নং-৪

20240413_182438.jpg

ক্যাপশন: পাতাবাহার
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিটি হলো পাতাবাহারের। এই পাতা বাহারের কাজগুলো সত্যি ভীষণ অদ্ভুত আমি এই সাদা পাতা দেখে ভাবতাম যে, এগুলো হয়তো ফুল। যখন এই গাছ থেকে কচি সাদা পাতা বের হয় তখন দেখতে এগুলো ফুলের মতো লাগে। তারপর আস্তে আস্তে কয়েক দিন গেলে এই সাদা পাতাগুলো সবুজ পাতাতে রূপান্তরিত হয়।


ফটোগ্রাফি নং-৫

20240413_181641.jpg

ক্যাপশন: জিনিয়া ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আবার পঞ্চম ফটোগ্রাফিটি হলো জিনিয়া ফুলের। জিনিয়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে সাদা, হলুদ, লাল, বেগুনি, কমলা, সবুজ, বাদামী ইত্যাদি। এই ফুল গুলো দেখতে দারুণ লাগছিলো তাই আমি আমার ফোনে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম।


ফটোগ্রাফি নং-৬

20240413_181738.jpg

ক্যাপশন: পালক্স ড্রুমনন্ডি
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিটি হলো পালক্স ড্রুমনন্ডি ফুলের। ফুলটির নাম অবশ্য আমি জানতাম না গুগল থেকে ছবি দিয়ে সার্চ করে বের করে নিয়েছি। এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়। পালক্স ড্রুমনন্ডি ফুল সপুষ্পক জাতীয় উদ্ভিদ। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফুলগুলো ব্যাপক পরিচিত। পালক্স ড্রুমনন্ডি ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুলটি দেখতে অনেক ভালো লেগেছিলো তাই আমি আমার ফোনের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম।


ফটোগ্রাফি নং-৭

20240413_181617.jpg

ক্যাপশন: অচেনা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সপ্তম ফটোগ্রাফিটি হলো একটি অচেনা ফুলের। এ ধরনের ফুল অবশ্য আমি এর আগে কখনো দেখি নাই এবারে ইউটিউব ভিলেজে গিয়েই প্রথমবার দেখলাম। সাদা রঙের এই ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো। এই ফুলগুলোর অবশ্য কোন গন্ধ নেই তার পরেও দেখতে অনেক সুন্দর।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি ফুল ছিল অসাধারণ। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। এছাড়াও অচেনা ফুলের ফটোগ্রাফি ছিল চমৎকার। অচেনা ফুলের কালার টা অসম্ভব সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে। আসলে ফুলকে ভালোবাসে না এমন মানুষ পাওয়া যাবে না হয়তো। তোমার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের সাথে উপস্থাপন করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য সবসময় অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ঠিকই বলেছেন ফুলকে ভালোবাসে না এরকম মানুষ পাওয়া যাবে না। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

হুম ফুলকে ভালোবাসতে হবে বেশি করে।

 2 years ago 

আপু আপনার তোলা সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমি এর আগেও অনেকবার দেখেছি। যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। সব সময়ের মতো আপনার তোলা আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশী সুন্দর লেগেছে দেখতে। অনেক সুন্দর করে আপনি সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। ফুলগুলোর সৌন্দর্য আরো বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে ফটোগ্রাফি করার পর। ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা ও তুলে ধরেছেন, এতে আরো বেশি ভালো লাগলো। আপনার তোলা ফটোগ্রাফির প্রশংসা তো করা লাগতেছে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে কসমস ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ চমৎকার বেশ সুন্দর করেছেন আপু। খুব সুন্দর ছিল আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো। প্রত‍্যেকটা ফুলই বেশ দারুণ লাগছে। পাশাপাশি খুবই সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে আপনার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago (edited)

চমৎকার সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে জারবেরা ও পালক্স ড্রুমনন্ডি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। আমাদের মাঝে সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আজকে আপনি অনেক সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো জারবেরা ফুলের ফটোগ্রাফি এবং কসমস ফুলের ফটোগ্রাফি ও অচেনা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু ফুল ভালোবাসার প্রতীক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুলের সৌন্দর্য দেখে ভালো লাগলো। বিভিন্ন রকমের ফুল দেখে অনেক ভালো লেগেছে। আপু আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন আর আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমি তো ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে খুব ভালোবাসি। অনেক সুন্দর সুন্দর সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি করলেন আপনি। যেকোনো কিছু ফটোগ্রাফি করলে এমনিতেই অনেক সুন্দর হয়। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করলে ফুলের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। যা দেখতে আরো দারুন লাগে। আমার কাছে জারবেরা,সালফার কসমস এবং পালক্স ড্রুমনন্ডি ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

ফুল কমবেশি সবাই পছন্দ করে। ফুল পছন্দ করেনা এরকম মানুষ হয়তো নেই বললেই চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35