ফটোগ্রাফি: ফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৩০ শে এপ্রিল, মঙ্গলবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000083089.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল তিনে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে ইউটিউব ভিলেজে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আমি আজকে আপনাদের সাথে সাতটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১

20240413_182230.jpg

ক্যাপশন: জারবেরা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার প্রথম ফটোগ্রাফিটি জারবেরা ফুলের। ইউটিউব ভিলেজে অনেক জারবেরা ফুলের গাছ রয়েছে। গোলাপি রঙের এই জারবেরা ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছে। জার্মান পরিবেশবি বারবার এই ফুলের গন আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই ফুলের নাম যার জারবেরা রাখা হয়েছে। এটি একটি সপুষ্পক উদ্ভিদ। বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে জারবেরা ফুলের চাষ করা হচ্ছে।


ফটোগ্রাফি নং-২

20240413_181517.jpg

ক্যাপশন: চন্দ্রমল্লিকা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হলো চন্দ্রমল্লিকা ফুলের। সাদা রংয়ের চন্দ্রমল্লিকা ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছিলো। চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন শ্রেণীর এবং রঙের হয়ে থাকে। আন্তর্জাতিক ফুলবাণিজ্যে এটা চাহিদা রয়েছে প্রথম সারিতে। বর্তমানে আমাদের বাংলাদেশেও প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করা হয়। অনেকেই এই ফুলকে চন্দ্রমুখী ফুল বলে থাকে।


ফটোগ্রাফি নং-৩

20240413_180444.jpg

ক্যাপশন: ডায়ান্থাস
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তৃতীয় ফটোগ্রাফিটি হলো সাদা রংয়ের ডায়ান্থাস ফুলের। এই ডায়ান্থাস ফুলটি ইউরোপ ও এশিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায় তবে দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকাতে এই ফুলের প্রচুর প্রজাতি রয়েছে। এই ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। বাসার ছাদে টবে এই ফুলের গাছগুলো লাগালে দারুন দেখায়। ডায়ান্থাস ফুল বিভিন্ন প্রজাতি এবং রঙের হয়ে থাকে।

ফটোগ্রাফি নং-৪

20240413_180848.jpg

ক্যাপশন: নয়নতারা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিটি হলো লাল রঙের নয়নতারা ফুল।এই ফুলটি সবার অতি পরিচিত। বর্তমানে বাসা বাড়িতে অনেকেই এই ফুলের গাছ লাগায়। আমাদের কুষ্টিয়া পলিটেকনিকেও এই ফুলের গাছ রয়েছে। নয়ন তারা ফুলের আদি নিবাস মাদাগাস্কার। নয়নতারা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি ফোনে ক্যামেরাবন্দি করে রেখেছি।


ফটোগ্রাফি নং-৫

20240413_180147.jpg

ক্যাপশন: বেগুনি পিটুনিয়া ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিটি হলো বেগুনি রঙের পিটুনিয়া ফুলের। বেগুনি রঙের পিটুনিয়া ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ইউটিউব পার্কে অনেক পিটুনিয়া ফুলের গাছ রয়েছে। পিটুনিয়া ফুল দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত। বেগুনি রঙের পিটুনিয়া ফুলগুলো দেখতে দারুন হয়। আমার কাছে বেগুনি রঙের পিটুনিয়া ফুলটি অনেক ভালো লেগেছে।


ফটোগ্রাফি নং-৬

20240413_180623.jpg

ক্যাপশন: জবা ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ষষ্ঠ ফটোগ্রাফিটি হলো জবা ফুল। জবা ফুলটা আবার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি এই ফটোগ্রাফি করে রেখেছিলাম। এই জবা ফুলকে চায়না গোলাপ বলা হয়। আমাদের বাড়িতেও একটি জবা ফুলের গাছ হয়েছে তবে সেটা লাল রঙের পঞ্চ জবা। এই জবা ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিলো তাই আমি আমার ফোনে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।


ফটোগ্রাফি নং-৭

20240413_181014.jpg

ক্যাপশন: পিটুনিয়া ফুল
ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার সপ্তম ফটোগ্রাফিটি হলো পিটুনিয়া ফুলের। আমি ইউটিউব পার্কে বেড়াতে গিয়ে সবথেকে বেশি দেখেছিলাম পিটুনিয়া। এই পিটুনিয়া ফুলটি আমার ভীষণ পছন্দের একটি ফুল। এক রঙের পিটুনিয়া ফুলের থেকে দুই রঙের পিটুনিয়া ফুল দেখতে বেশি সুন্দর হয়। এই পিটুনিয়া ফুল দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত। পিটুনিয়া ফুলের গাছ অনেক গরমেও টিকে থাকতে পারে। তবে তুষারে এটিকে থাকতে পারে না। আমাদের বাংলাদেশে এই পিটুনিয়া ফুল সারা বছরই লক্ষ্য করা যায়।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি এবং পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল মানেই অনেক সুন্দর।
অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পোস্ট ভিজিট করে মনে হচ্ছে যেনো কোন এক ফুলের বাগানে ঢুকে পরেছি। সব গুলো ফটোগ্রাফি দেখতে ভীষণ পরিষ্কার লাগতেছে। সব থেকে বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুল সামনাসামনি দেখতে যতটা সুন্দর ফটোগ্রাফি করলেও ফুলের সৌন্দর্য যেন কমে না আরো বেড়ে যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফুলের সৌন্দর্য দেখলেই মুগ্ধ হয়ে যায় তাই তো ছুটে চলে আসি ফুলের ফটোগ্রাফি দেখলেও। আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে

 2 years ago 

ফুলের সৌন্দর্যের কোনো তুলনা হয় না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ‌।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো এত সুন্দর ছিল মনে হচ্ছিল যেন আপনি ডেএসেলার ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি গুলো উঠেছেন প্রতিটি ফটোগ্রাফি আমার কাছ থেকে ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেস্ট চমৎকার ভাবে কয়েকটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা সব ফটোগ্রাফি আমার ভালো লেগেছে কিন্তু জবা ফুলের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

এইভাবেই পাশে থাকবেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি ধারণা করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফিকুল এর মধ্য থেকে আমার কাছে জবাকুলের ফটোগ্রাফি এবং জারবেরা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় ফুলের তাহলে আরো ভালো লাগে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ইউ টিউব ভিলেজে বেড়াতে গিয়ে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি।ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আমার।আপনি সুন্দর বিবরন তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও,দারুণ হয়েছে আপনার তোলা সব গুলো ফুলের ফটোগ্রাফি। আপনি ইউটিউব ভিলেজ থেকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। ফুলের সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এত সুন্দর দেখতে ফুলগুলো কে আপনি ক্যামেরা বন্দি করেছেন দেখে আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য ছিল এক কথায় দারুন। ফুলের সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যায়। কারণ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। এখন তো সবাই ফুলের ফটোগ্রাফি করতেও খুব পছন্দ করে। আপনি যে ফুলের ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন, এগুলো আমার খুবই পছন্দের ফুল। এই ফুলগুলোর ফটোগ্রাফি করলে এমনিতেই সুন্দর হয়। আর আপনিও ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাই ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38