ফুল এবং প্রকৃতির কিছু আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০৩ জুলাই ,বৃহস্পতিবার ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000055402.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফটোগ্রাফি করা একটা আর্ট। আমি ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। যারা প্রতিনিয়ত আমার পোস্ট দেখেন তারা অবশ্যই সেটা জানেন। ফটোগ্রাফি আমার কাছে নেশার মত। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করেছিলাম। তারি মধ্যে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক।



ফটোগ্রাফি নং-১


1000055403.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে ছবির মতোই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। এখন বর্ষাকাল। আকাশের দিকে তাকালেই বিভিন্ন ধরনের সৌন্দর্য ধরা দেয়। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকলেও বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশ সুন্দর একটি রং ধারণ করে। এই রং এর ব্যাখ্যা হয়তো দেওয়া যাবে না। আকাশের এই বর্ণটা এতটাই সুন্দর লাগে যে যখনই দেখি তখনই ফোন ক্যামেরায় বন্দি করে রাখি। একেবারে ছবির মত সুন্দর একটি আকাশের ফটোগ্রাফি। ফটোগ্রাফিটি অবশ্যই অনেকদিন আগের। তবে যেখান থেকে ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম সেখানকার চারিপাশ থেকে শুরু করে সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য অনন্য সুন্দর।

ফটোগ্রাফি নং-২


1000055404.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে বর্ষার কদম ফুল। বর্ষায় এই একটি ফুল সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে। রিমঝিম বৃষ্টি যখন কদম ফুলের মাথায় এসে পড়ে কতটা যে অপূর্ব লাগে না দেখলে বোঝা যাবে না। উঁচু গাছের মাথায় থোকা থোকা কদম ফুল অপূর্ব রকমের সৌন্দর্য বহন করে। কদম ফুলের এই সৌন্দর্য আসলেই মন কেড়ে নেওয়ার মতো। শৈশবের সেই সময়টা অনেকটা কদম ফুলের স্মৃতিতে জমে আছে। এই কদম ফুল গুলো আমাকে আমার বন্ধু দিয়েছিল। বৃষ্টি ভেজা কদম ফুল সত্যি অপূর্ব।

ফটোগ্রাফি নং-৩


1000055405.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে রাতের চাঁদের ফটোগ্রাফি। মাঝে মাঝে আকাশে এরকম সুন্দর চাঁদ দেখতে পাওয়া যায়। আকাশের ওই দূরে একটি মাত্র চাঁদ দেখতে পাওয়ার মধ্যে অফুরন্ত শান্তি নিহিত থাকে। রাতের বেলায় একা একা চাঁদের দিকে তাকালে যেন ঘুরে আসা যায় স্বপ্নের রাজ্য থেকে। প্রকৃতির এই সুন্দর মুহূর্ত গুলো আমার কাছে খুব ভালো লাগে।তাইতো মন দিয়ে উপভোগ করি, আর মাঝে মাঝে ফোন ক্যামেরায় বন্দি করে রাখি। চাঁদের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত।

ফটোগ্রাফি নং-৪


1000055407.jpg

এই ফটোগ্রাফি তে রয়েছে একটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফি টি ক্যাম্পাস থেকে ক্যাপচার করেছিলাম। বৃষ্টির পর প্রকৃতিতে কথাটা সুন্দর হয়ে ওঠে তা আমরা সকলেই জানি। বৃষ্টির ফোটায় ফোটায় সুন্দর ফুল এবং পাতা অনন্য রকম সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে। আমি ফটোগ্রাফি গুলো হালকা বৃষ্টির মধ্যেই ক্যাপচার করেছিলাম। ক্যাম্পাসে এই ফুল বিভিন্ন রঙের রয়েছে। ফুলটির নাম কেউ জানলে অবশ্যই জানিয়ে দেবেন। ফুলটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর।


ফটোগ্রাফি নং-৫


1000055406.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে আমাদের সকলের অতি পরিচিত এবং পছন্দের একটি ফুল হলো নয়নতারা ফুল। নয়নতারা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। সাদা শুভ্র রংয়ের নয়ন তারা ফুল বেশ ভালো লাগে। এসব ফুলের উপর বৃষ্টির ফোটা পড়লে সৌন্দর্য যেন আরো দ্বিগুণ করে বৃদ্ধি পায়। এই নায়ানতারা ফুলের ফটোগ্রাফিটি আমি ক্যাম্পাস থেকে ক্যাপচার করে ছিলাম। ক্যাম্পাসের প্রতিটি ফুলের সৌন্দর্য দেখে আমি বারবার মুগ্ধ হই। আর এই মুগ্ধতার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগে।


ফটোগ্রাফি নং-৬


1000055408.jpg

আবার এই ফটোগ্রাফিতে রয়েছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি গ্রামে গিয়েছিলাম তখন আমাদের ক্ষেত থেকে ক্যাপচার করেছিলাম। ঢেঁড়স তো আমরা সকলেই খেয়ে থাকি তবে ঢেঁড়স ফুল কি আমরা সকলে দেখেছি? ঢেঁড়স ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। এ ফুলগুলো ফোঁটার পরে বেশি সুন্দর লাগে। আমি যখন মাঠে গিয়েছিলাম তখন ঢেড়স ফুল ফুটেছিল না তাই এভাবেই একটি ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আজকে আপনি চমৎকার কিছু ফুল ও প্রকৃতির ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করেন নাম না জানা ফুলের ফটোগ্রাফি ও ঢেউশ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। অন্যান্য ফটোগ্রাফি গুলো চমৎকার লাগলো। ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আজকের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার মূল্যবান মন্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ।

 last year 

ফুল এবং প্রকৃতি দুটোই আমার মনে এক অন্যরকম ভালোবাসা জাগায়। ভীষণ ভালো লাগে ফুল এবং প্রাকৃতিক দৃশ্য। আপনি ভীষণ সুন্দর কিছু ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার মনটা সত্যি অনেক খুশি হয়ে গেল। ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু। প্রকৃতি এবং ফুল দুটি হল শান্তির অন্যতম আশ্রয়। ফটোগ্রাফি বলে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 last year 

ভীষণ সুন্দর লাগলো আজকের আপনার ফুলের এবং প্রাকৃতিক ফটোগ্রাফির আলোকচিত্র গুলি। এমন ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি দেখলে মনটা যেন শান্তি পায়। ঢেঁড়স ফুলের ছবিটি ভীষণ ভালো লেগেছে। একদম অন্যরকম সুন্দর দেখতে ফুলটি। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনটা এমনিতেই ভরে যায়। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দাদা।

 last year 

আপনি সব সময় আমাদের কে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিয়ে থাকেন। আজকে আপনি ফুল এবং প্রকৃতির কিছু ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে।

 last year 

আমি চেষ্টা করি আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার। ফটোগ্রাফিগুলো যে আপনার কাছে ভালো লাগে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ফুল ও প্রকৃতি দুটোই আমার দেশ পছন্দের। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। কদম ফুল অনেকদিন দেখা হয়নি। আপনার ফটোগ্রাফিতে দেখতে পেয়ে ভালো লাগলো।আর নাম না জানা ফুলের ফটোগ্রাফিটি ও চমৎকার ছিল। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমি নিজেও ফুল এবং প্রকৃতি খুবই পছন্দ করি। আমি অনেকদিন পরে কদম ফুল দেখলাম। বর্ষার কদম ফুল আসলেই অপূর্ব সুন্দর। চমৎকার মন্তব্য পেয়ে খুশি হয়েছি আপু। আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

ফুল এবং প্রকৃতি দেখতে অনেক সুন্দর হয়েছে। চাঁদের ফটোগ্রাফি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি আপু।

 last year 

একা রাতে চাঁদ দেখতে সব থেকে বেশি ভালো লাগে আমার। চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।

 last year 

ওয়াও আপু আপনি আজকে অসাধারন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো।বিশেষ করে কদম ফুল ও চাঁদ,আর নয়নতারা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগবে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার কাছ থেকে এতো অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগছে৷ যেভাবে আপনি এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে আপনি ফুলের ফটোগ্রাফি গুলো যেভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি আপনি প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59957.27
ETH 1576.09
USDT 1.00
SBD 0.42