কয়েকটি এলোমেলো আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৫ ই মে, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000047261.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। সপ্তাহে দুইটা থেকে তিনটা ফটোগ্রাফি পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। যেখানে যা কিছু দেখি সুন্দর লাগবেই ফোন ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করি। আজকে তেমনি কিছু ক্যামেরাবন্দী ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১


1000047262.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সূর্যাস্তে যাওয়ার ফটোগ্রাফি। মনে হচ্ছে যেন ঘাসের মাঝে ওই তো সূর্য ডুব দিয়েছে। সূর্যের অস্তে যাওয়া এবং সূর্যের পূর্ব আকাশে আগমন উভয় দিয়েছো একেবারে মনোমুগ্ধকর। সূর্য অস্তে যাওয়ার যখন রক্তিম বর্ণ ধারণ করে চারিপাশে গোধূলি বিকেলের আগমন ঘটে তখন যেন সৌন্দর্যের মুগ্ধতা দেখে চোখ ফেরানো যায় না। ফটোগ্রাফি কি অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে।

ফটোগ্রাফি নং-২


1000047263.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে রাতের আকাশে চাঁদের ফটোগ্রাফি। চাঁদ দেখতে খুব সুন্দর লাগে। খোলা আকাশের মাঝে দাঁড়িয়ে দূরে ওই সাদা আকাশে এতটুকু সাদা হাসি দেখলে যেন মন হারিয়ে যায়। সেদিন ছিল মেঘলা আকাশ। ওই সুন্দর চাঁদটাকে বারবার মেয়েকে এসে ঢেকে দিচ্ছিল। চাঁদ যেন মেঘকে সরিয়ে বারবার নিজের সৌন্দর্য প্রকাশিত করছিল। এই সুন্দর যদি খেয়ে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না। তাই ক্যামেরা বন্দী করে রেখেছিলাম।

ফটোগ্রাফি নং-৩


1000047264.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে জল সেচের ফটোগ্রাফি। বছরের বিভিন্ন সময় ফসল উৎপাদন করার জন্য কৃষি জমিতে শেষ পদ্ধতিতে পানি দেওয়া হয়ে থাকে। লম্বা পাইপ এর মধ্যে দিয়ে পানি জমিতে আসে। দেখতে ভীষণই সুন্দর লাগে। এই ফটোগ্রাফিটি আমাদের মাঠ থেকে করেছিলাম। বোনকে বলেছিলাম উঁচু করে একটু ধরো। উঁচু করে পাইপটি ধরতেই খুব সুন্দরভাবে জল নিচে পড়ছিল। এই অসম্ভব সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।

ফটোগ্রাফি নং-৪


1000047265.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে হলুদ ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো নাম আমি জানিনা। বনে বাঁদারে মাঠে খুব আজত্নে এই ফুল বেড়ে ওঠে। ছোটবেলায় ফুলগুলো বাড়িতে নিয়ে এসে খেলনা পাতি খেলার সময় জিরা হিসেবে ব্যবহার করতাম। ফুল গুলো দেখতে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। মাঠে ঘাটের কত জিনিসের সাথে ছোটবেলা জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে।


ফটোগ্রাফি নং-৫


1000047266.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে খেসারি ফুলের ফটোগ্রাফি। খেসারি শাক তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। আমার তো খেসারি শাক ভীষণ পছন্দ। মায়ের সাথে মাঠে খেসারি শাক তুলতে গিয়ে এই ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। শীতকালে সেই সময়টাতে নানান রকমারি ফুল দেখা যেত মাঠে। কতই না সুন্দর লাগতো। এ সৌন্দর্যতা সব সময় দেখা যায় না সেজন্য ক্যামেরাবন্দি করে রাখা।


ফটোগ্রাফি নং-৬


1000047267.jpg

আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে মেঘলা আকাশের একটি ফটোগ্রাফি। এখন তো বৈশাখ মাস হঠাৎ করেই কোথা থেকে যেন ঝড় এসে যাই। সেদিনও ঠিক হঠাৎ করেই মেঘলা আকাশ হল তারপর হালকা ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির আগে আকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অসংখ্য ভালো লাগে। চারিপাশের এই ভয়ংকর রূপ এক পলসা স্বস্তির ছায়া।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া




প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হলুদ রঙের ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যিই আপু আপনি অসাধারণ ফটোগ্রাফি করেন। খুব সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনি সবসময় আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেন। প্রতিদিনের মতো আপনি আজকেও খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখার মত ছিল। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে।

 last year 

চাঁদের ফটোগ্রাফি টা বেশ সুন্দর করেছেন আপু। খেসারি ফুলের ফটোগ্রাফি টাও বেশ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।

 last year 

আজকে দেখছি আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুবই ভালোভাবে শেয়ার করেছেন৷ এর মধ্যে আপনি যেখানে খেসারির ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷ এরকম ফুল আমি আগে কখনো দেখিনি৷ প্রথম আপনার কাছ থেকে দেখলাম৷

 last year 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছ প্রাকৃতিক দৃশ্যের এসব ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42