কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১১ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার ,২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের সাথে দুই থেকে তিনটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করি।আজকে এসেছি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর তিনটি নাগচাপা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর হয়। এই ফুলগুলো অনেক জায়গাতেই আমি দেখেছি। মাঝখানে হালকা হলুদ রং থাকায় ফুলগুলো আরো বেশি সুন্দর। এই ফুলগুলো আমি ক্যাপচার করেছিলাম বৃক্ষ মেলা থেকে।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল চেনেনা এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। গাঁদা ফুল বেশিরভাগ সময় শীতকালে ফুটে থাকলেও এখন বারো মাসে গাঁদা ফুল পাওয়া যায়। এ ফটোগ্রাফিটিও আমি বৃক্ষ মেলা থেকেই করেছিলাম।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে হলুদ রঙের একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি নাম আমার জানা নেই। আমাদের এদিকে এই ফুলটিকে অনেকে মাইক ফুল বলে চিনে থাকে। ফুলটি দেখতে অনেক সুন্দর। সামনাসামনি দেখতে আরো বেশি ভালো লাগছিলো।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে ছোট ছোট সাদা রঙের ফুলের ফটোগ্রাফি।এই ফুলের গাছ যেখানে সেখানে দেখতে পাওয়া যায়। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ফুল বেশি দেখা যায়। ফুল গুলো দেখতে ছোট হলেও ভীষণ সুন্দর।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফোনটির রং লাল নয় মেরুন কালারের। গোলাপ ফুল অনেক রঙে রয়েছে। এই ফুলের প্রকারভেদ ওরয়েছে অনেক। গোলাপ ফুল ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি নিজেও গোলাপ ফুল অনেক পছন্দ করি।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে অপরাজিতা ফুলের একটি ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফিটি আমি আমাদের মেস থেকে ক্যামেরাবন্দি করেছি। অপরাজিতা ফুল নীল এবং সাদা রঙের হয়ে থাকে। এই দুইটি রং দেখতে ভীষণ সুন্দর।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

বেশ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমার কাছে সব থেকে ভালো লেগেছে নাগচাপা ফুল টগর ফুল গাদা ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলি। সেই সাথে আপনার বর্ণনা গুলির মধ্যেও ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন সব মিলিয়ে আপনার পোষ্ট একদম অসাধারণ হয়েছে।
ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু ফুল সবাই ভালোবাসে। আর সুন্দর ফুল হয় তাহলে তো কথায় নেই। আপনার প্রতিটি ফুল অসাধারণ ছিল। বেশ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।
ওয়াও আজকে তো আপনি চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। সত্যি বলতে এক একটা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ আপনি তো আজকে চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। সত্যি বলতে আপনার ফুলের ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ কোন ফটোগ্রাফির ছেড়ে কোন ফটোগ্রাফি দেখবে তা যেন ভেবে পাচ্ছি না৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে দুই নাম্বার, তিন নাম্বারে যে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে ৷