কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ-২১ শে জুলাই,সোমবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000057265.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

ফটোগ্রাফি হলো একটা আর্ট। আমি ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের সাথে দুইটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। আজকে হাজির হয়েছি কয়েকটা সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে। অনেকদিন হয়ে গেল শুধু ফুল ঘিরে পোস্ট করা হয় না। ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো এক নজরে দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000057266.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলের যে কি নাম আমি আসলেই জানিনা। ফুলটা দেখতে ভীষণ সুন্দর। ফুলটা আমাদের সিঁড়ি ঘরে কোন একজন আপু লাগিয়েছে। ছাদে যেতে আসতে ফুলটা চোখে পড়ে। গাছটা যেমন সুন্দর তেমনই ফুলটাও সুন্দর। কালারটা চোখে লাগার মত।

ফটোগ্রাফি নং-২


1000057267.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে সাদা রংয়ের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। এটা নয়নতারা ফুল হলেও দেখতে কিন্তু অনেকটাই আলাদা রকমের। এরকম নয়ন তারা দেখা যায় না। এর আগেও তো সাদা নয়ন তারা অনেক শেয়ার করেছি তবে এটা একটু ভিন্নধর্মী বলে আমার মনে হয়েছে। এই ফুলটি দেখতেও অসম্ভব সুন্দর।

ফটোগ্রাফি নং-৩


1000057268.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে ডালিম ফুলের ফটোগ্রাফি। অনেকদিন পর সেদিন ডালিম ফুল দেখলাম। ছোটবেলায় স্কুল যাওয়ার পথে একটি ডালিম গাছ প্রতিদিন দেখতাম। সেখানেই ডালিম ফুল দেখেছিলাম। তারপরে আর কখনো ডালিম ফুল দেখা হয়েছে বলে মনে পড়ে না। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এবার মনে হচ্ছে প্রতিদিন ডালিম ফুলের দেখা পাব। কারণ মেসের ছাদে কেউ একজন এই সুন্দর ডালিম গাছে লাগিয়েছে। যেখানে এই সুন্দর ফুলগুলো হয়েছে।

ফটোগ্রাফি নং-৪


1000057269.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে মিষ্টি গোলাপি রঙের নয়ন তারা ফুল। নয়ন তারা ফুলের সবগুলো রঙের মধ্যে এটাই দেখতে বেশি সুন্দর। কেমন যেন অদ্ভুত মায়া জড়ানো ফুলের রংটা। আপনাদের সাথে ইতিমধ্যে আমি অনেকবার এ রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। যতবার ফটোগ্রাফি করি না কেন আরো করতে ইচ্ছা করে। সুন্দরের ফটোগ্রাফি করতে আরও বেশি সুন্দর লাগে।


ফটোগ্রাফি নং-৫


1000057270.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে গোলাপি রঙের টাইম ফুলের ফটোগ্রাফি। এগুলো কি অনেকে ঘাসফুল বলেও চিনে থাকে। এই ঘাসফুল অনেক রঙের হয়ে থাকে। যেখানে এই গাছ লাগানো হয় সেখানটাই তো পুরো ঘাসের মতো বিস্তার লাভ করে। ফুলগুলো যেমন সুন্দর দেখতে তেমনি আকর্ষণীয়। রংবেরঙের সব ধরনের ফুল একসাথে ফুটে থাকলে দেখতে আরো বেশি ভালো লাগে।


ফটোগ্রাফি নং-৬


1000057271.jpg

এই ফটোগ্রাফি তে রয়েছে একটি সাদা গোলাপের ছোট্ট কড়ির ফটোগ্রাফি।ছাদে বিভিন্ন রঙের গোলাপ এক এক সময় ফুটে থাকে। বর্তমানে সুন্দর কয়েকটি কমলা রঙের গোলাপের দেখা পাওয়া যায়। সেদিন দেখি এই ছোট্ট গোলাপটা গাছে হয়েছে। এখনো সম্পূর্ণভাবে ফুটেনি যদিও। কালকে ছাদে গেলে হয়তো সম্পূর্ণ ফুলটি দেখতে পাবো। সাদা রঙের গোলাপ দেখতে কিন্তু ভারী মিষ্টি।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২০ জুলাই ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 10 months ago 

ওয়াও আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার ক্যাপচার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এবং বর্ণনা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

আজকে আপনি দারুণ কিছু শেয়ার করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর ছিল। ফটোগ্রাফি করতে আমিও খুব পছন্দ করি। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।

 10 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম।

 10 months ago 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আমিও ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। ফটোগ্রাফি আপনার ভালো লাগে যেন ভালো লাগলো। সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

ফুলের ফটোগ্রাফির মধ্যে আপনি আজকে ভিন্নরকম কয়েকটি ফুলের ফটোগ্রাফি করলেন। প্রথম ফুলটা আমার কাছে একেবারে নতুন লাগবে। এর আগে আমিও এই ফুল দেখেছি বলে মনে। যাই হোক তা ছাড়া নয়ন তারা এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি টা ও খুব সুন্দর হয়েছে। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 10 months ago 

হ্যাঁ ফুলগুলো আমাদের সকলেরই চেনা। ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে যেটা ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 10 months ago 

ফুল আমার খুব পছন্দের একটি জিনিস। আর আপনি এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসম্ভব সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি। ভীষণ ভালো লাগলো এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।।

 10 months ago 

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কম। তবে ফুল আপনার পছন্দ জেনে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দেখে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

ওয়াও আজকে আপনি আমাদের মাঝে দূর্দান্ত কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল আপু। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং নয়নতারা ফুলের ফোটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর এবং প্রশংসামূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। এই সুন্দর মন্তব্য গুলো দেখলে ফটোগ্রাফির প্রতি আরো নেশা জাগে। খুব ভালো লাগলো।

 10 months ago 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ১ এবং ৪ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।

 10 months ago 

এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রকমের আলাদা আলাদা ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন। ফটোগ্রাফি করতে গেলে ধৈর্য ধরে করলে ফটোগ্রাফি গুলো দেখতে সুন্দর দেখায়। তাছাড়া আপনার প্রথম ফুলের ফটোগ্রাফি এবং শেষের ফটোগ্রাফি গুলা আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রথম ফুলের ফটোগ্রাফিটি আমারও পছন্দের। চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাইয়া।

 10 months ago 

ফুলের সৌন্দর্য দেখে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। আপনি অনেক দক্ষ হাতে ফটোগ্রাফি গুলো করেছেন আপু। খুবই চমৎকার হয়েছে ফটোগ্রাফি গুলো।

 10 months ago 

চেষ্টা করি ফটোগ্রাফি গুলো সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার। ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47