ছয়টি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৯ শে অক্টোবর,রবিবার ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হলো একটি আর্ট। আমি ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আজ আমি কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমার ক্যাপচার করা কয়েকটি ফুলের ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে আমাদের অতি পরিচিত এবং খুবই সুন্দর বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। আমাদের ক্যাম্পাসের সব থেকে সুন্দর এবং মনোরম পরিবেশ সৃষ্টি করে এই বাগান বিলাস ফুল। কলেজে ঢুকেই যখন এই বাগান বিলাস ফুলগুলো দেখি তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। এই ফুল আমার মতো আপনাদের অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। বিভিন্ন রঙের বাগান বিলাস ফুল গুলোর মধ্যে এই গোলাপি রঙটা একটু বেশি সুন্দর।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানার একটি সুন্দর ফুলের ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে ভীষণ সুন্দর। দেখতে অনেকটা মাইক ফুলের মতন। ফুলের নামটা জানিয়ে দিয়ে যাবেন।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে একটি সুন্দর লাল্টানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকেন। এক এক রং এক এক রকমের সুন্দর। এই ফুলের গন্ধ ততটা সুন্দর নয় তবে দেখতে ভীষণ আকর্ষণীয়। এই আকর্ষণীয় ফুলগুলো আমাদের ক্যাম্পাসে বিভিন্ন রঙের রয়েছে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আরেকটি নাম না জানা সুন্দর ফুলের ফটোগ্রাফি। আমাদের গ্রাম অঞ্চলের এই ফুলগুলোকে কলাবতী ফুল বলে ডাকে। এই ফুলের গাছ গুলো দেখতে অনেকটাই কলার পাতার মতো দেখতে। আকৃতিতে গাছগুলো অনেকটাই ছোট। তবে ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। এই ফুলটি কমলা রঙের।এই ধরনের ফুলের বিভিন্ন জাত রয়েছে।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে আমাদের সকলের পরিচিত এবং পছন্দের একটি ফুল জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল আমরা কম বেশি সকলেই পছন্দ করি।রক্ত জবা ফুলগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই ফুলের নিজস্ব কোন গন্ধ নেই। জবা ফুল চাষ করা খুবই সহজ। প্রায় প্রতিটি বাড়িতে খেয়াল করলে যেকোনো জাতের জবা ফুলের গাছের দেখা পাওয়া যায়।
ফটোগ্রাফি নং-৬
আমার আজকের সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা ফুলের আরো একটি জাত সাদা রংয়ের। এই ফুলগুলোকে আমাদের গ্রামে কলাবতী ফুল নামে চিনে থাকে সকলে।উপরে যেই ফটোগ্রাফি টি শেয়ার করেছি সেখানে কমলা রঙের এই ফুলের আরেকটি জাতের ফটোগ্রাফি রয়েছে। ফুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। এই ফুলগুলো কলেজের সৌন্দর্যের অনেকটা জায়গা নিজের দখলে করে নিয়েছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৬ ই অক্টোবর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

আপনার ছয়টি ফটোগ্রাফির মধ্যে প্রত্যেকটা ফটোগ্রাফিতে অবস্থানরত ফুলগুলি আমাকে মুগ্ধ করেছে। তার থেকেও বেশি ভালো লেগেছে আপনার ফটোগ্রাফির ধরন ।এরকম অ্যাঙ্গেলে ফটোগ্রাফি করে শেয়ার করলে দেখতে অত্যন্ত ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়। সব সময় চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি আপনি ভবিষ্যতে করতে পারবেন।
চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একই সাথে এখানে যেভাবে এত চমৎকার কিছু ফটোগ্রাফি দেখলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ একই সাথে এখানে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে যে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
ওয়াও আপনি চোখ জুড়ানো কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে।সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ওয়াও আপনি তো খুব চমৎকার ছয়টি ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে ফুলের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। এবং প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ফুলের সৌন্দর্য দেখতে খুবই আকর্ষণীয়। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে আপু।