//ফটোগ্রাফি:-আমার তোলা ভিন্ন ভিন্ন কিছু সুন্দর ফটোগ্রাফি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1000008510.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি আমি প্রতি সপ্তাহে একটা করে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি তেমন ফটোগ্রাফি করতে পারি না। একটু চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর ফটোগ্রাফি করার।তো তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আপনাদের মাঝে ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলাম। তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক।

1000008495.jpg

প্রথমে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন।এটা হচ্ছে আমার ছাগলের ফটোগ্রাফি।এই ফটোগ্রাফির দেখে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে।দুটি ছাগল খুব সুন্দর ভাবে ঘাস খাচ্ছে।এখানে যে ছাগল যেভাবে ঘাস খাচ্ছে তারা অন্য স্টাইলেই ঘাস খাচ্ছে।তারা সামনের দুভ পা ফেলে ঘাস খাচ্ছে।আর যে ছাগল গুলো সামনের দুই পা ফেলে হাঁটুর উপর ভর করে খাওয়া করে।আমার কাছে সেই দৃশ্যটি অনেক ভালো লাগে।যখন ছাগল গুলো এইভাবে ঘাস খাচ্ছে আমি সঙ্গে সঙ্গে তাদের ফটো ক্যাপচার করে নিলাম।তো আমি ভাবলাম এই ছবি গুলো আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে।

1000008509.jpg

তো বন্ধুরা এবার যে ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন।এটা হলো চাঁদের ফটোগ্রাফি।তো যখন গভীর রাত হয়ে গেছে। তখন দেখতেছি চাঁদ টি খুব সুন্দর দেখা যাচ্ছে।আর এইরকম চাঁদনী রাত উপভোগ করতে অনেক ভালো লাগে আমার।চাঁদনী রাত দেখতে এবং কিছুটা সময় অতিবাহিত করলে মনটা ভালো হয়ে যায়।তো যখন এইরকম চাঁদের দৃশ্যটি দেখলাম তো সঙ্গে সঙ্গে আমি এই ফটোগ্রাফিটি করলাম। জানিনা এই ফটোগ্রাফিটি কেমন হয়েছে।তবে চেষ্টা করছি সুন্দর ভাবে চাঁদের ফটোগ্রাফিটি উপস্থাপন করার জন্য।আশা করছি ফটোগ্রাফিটি আপনাদের অনেক ভালো লেগেছে।

1000008726.jpg

1000008734.jpg

এবার আমি যে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।এই ফটোগ্রাফিটি হচ্ছে বৃষ্টি ভেজা একটি পাতার ফটোগ্রাফি।যেকোনো ফটোগ্রাফি যদি বৃষ্টি ভেজা হয়ে থাকে। সেই ফটোগ্রাফিটি দেখতে এবং ফটো টি ক্যাপচার করতে অনেক ভালো লাগে।তবে এই পাতাটির নাম আমার জানা নেই। কিন্তু যখন পাতাটির ওপর দেখলাম বৃষ্টি পরে রয়েছে দেখতে খুবই ভালো লাগছিল।এই জন্য আমি সঙ্গে সঙ্গে পাতাটির ফটোগ্রাফি করে নিলাম।আমার কাছে এই বৃষ্টি ভেজা ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে।তো আমি ভাবলাম এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করি।ফটোগ্রাফিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1000008586.jpg

1000008673.jpg

সবার শেষে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পাচ্ছেন।এখানে আমি ক্যাপচার করছি আমার বন্ধু এবং একটি বকের ফটোগ্রাফি।আমার বন্ধু হঠাৎ করে একটি বক দেখতে পাই। এবং সেই বকটি খুব সুন্দর করে ধরে নিয়ে আসে।তো যখন দেখলাম তার হাতে এত সুন্দর একটি বক।আমি সঙ্গে সঙ্গে বক এবং আমার ফ্রেন্ডের দুইজনের ফটোগ্রাফি করে নিলাম।ফটোগ্রাফির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে। সে হাত দিয়ে বকের মুখ চাপিয়ে ধরে আছে।কারণ তার মুখ না ধরলে সে আমাদেরকে কামড় দিতে পারে।এইজন্য সে মুখ খুব সুন্দর ভাবে চাপিয়ে ধরে আছে। তো আমি ভাবলাম এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করি।ফটোগ্রাফি টি কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন।

তো এই ছিল আজকে আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি।আমার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন।আশা করছি আমার তোলা সব গুলো ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে।তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। অনেক সুন্দর করে আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি গুলো করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে তেমনি দেখতেও ভালো লাগছে। দুইটা ছাগল একসাথে ঘাস খাওয়ার দৃশ্যটা দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। আমার কাছে দুটি ছাগলের ঘাস খাওয়ার ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। আর চাঁদের ফটোগ্রাফিটাও দেখতে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যখন বের হই সুন্দর দৃশ্য দেখলে ক্যামেরাবন্দি করে রাখি। আপনি আজকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। একটি অ্যালবামে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

বকের ওই লম্বা লম্বা ঠোঁট দিয়ে কামড় দিলে অনেক ব্যথা করে ভাইয়া। আপনার বন্ধু বকের ঠোঁট দুটি ধরে রেখে বেশ ভালোই করেছে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে ।প্রতিটি ফটোগ্রাফি ভিন্ন ভিন্ন সৌন্দর্য বহন করছে, দেখতে ভীষণ ভালো লাগছে । চাদের ফটোগ্রাফিটি অসাধারণ তুলেছেন। সত্যি প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দুর্দান্ত কিছু ছবি দেখালেন। আপনার ছবি তোলার দক্ষতা সম্বন্ধে একটি সম্যক ধারণা পেলাম। পাতায় জল পড়ার ছবিটি এবং বকের ছবিটি বেশ আনকমন লাগল। এছাড়াও প্রত্যেকটি ছবি ভীষণ জীবন্ত। আরো ভালো ভালো ছবি তুলুন এবং আমাদের মাধ্যমে ছড়িয়ে দিন। অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে ভিন্ন ভিন্ন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ভাইয়া এমন ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন কোয়ালিটির ছবি দেখা যায়। তবে একটা বিষয় ভালো লাগলো আপনার বন্ধুর হাতে মনে পড়ছে পাখি। এটা দেখে ভালো লেগেছে। তাছাড়া এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সব সময় সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রাতের আকাশে চাঁদ এবং পাতার উপর বৃষ্টির পানি এই দুইটা ফটোগ্রাফি বেশ চমৎকার লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন। বকটা দেখে বেশ চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। চাঁদের ফটোগ্রাফি তো অনেক ভালো লেগেছে আমার কাছে। চাঁদের সৌন্দর্য খুবই মনমুগ্ধকর। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ছাগলকে রসি দিয়ে বেঁধে রাখা সত্বেও কিভাবে গলা লম্বা করে জমির দিয়ে এগিয়ে গেছে, এই ছবিটা খুবই ভালো লেগেছে। তাছাড়া বাকি সব ছবিই ভালো হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38