||ফটোগ্রাফি পোস্ট :-আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"এলোমেলো কিছু ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20240417_153003_640.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম।আজকের বিষয় হচ্ছে আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি,আমি ফটোগ্রাফি করতে ভীষণ ভালো বাসি।চোখের সামনে কিছু পরলে সেটা সাথে সাথে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমার বাংলা ব্লগে সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে,তো তাদের ফটোগ্রাফি গুলো দেখেই নিজের অনুভূতি কাজ করে যে আমিও সুন্দর ভাবে ফটোগ্রাফি করবো।তো আমি প্রতি সপ্তাহে একটা করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলাম। তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20240416_181034_627.jpg

প্রথমে যে ছবিটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম সেটা হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি। সূর্যাস্তের ফটোগ্রাফার টা তেমন সুন্দর ভাবে করতে পারি না, কিন্তু যতটুকু পারছি ভালো ভাবে করার চেষ্টা করছি।যখন ফটোগ্রাফি করি তখন হাতটা কেঁপে কেঁপে উঠতেছে,তার পরেও সুন্দর লাগছে আমার কাছে এই ফটোগ্রাফি টি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্ট করে।

IMG_20240416_093140_298.jpg

এবার যে ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে সবুজে ভরা ধান ক্ষেত,যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা এগুলো ক্ষেত ভালোই বুঝবে।আমাদের বাসার কাছে এই ধান ক্ষেত রয়েছে। তো হটাৎ করে এই ফটোগ্রাফি টি আমার ক্যামেরায় ক্যাপচার করছি।

IMG_20230217_190032.jpg

তো আপনারা সবাই উপরে যে ফটোগ্রাফি টি দেখতে পাচ্ছেন এটা হলো বড় একটা মেলার গেট।আসলে আমি এইরকম কোন গেট দেখেনি,মেলার গেট তো না,এটা হচ্ছে মাহফিলের গেট।যখন মাহফিলে যাই তখন এই গেট চোখের সামনে পরলো।অনেক বড় একটা গেট এটা,অনেক মাহফিল দেখছি কিন্তু এইরকম গেট দেখেনি। যাইহোক দেখার পর সাথে সাথে ফটোগ্রাফি করলাম।

IMG_20240417_153044_165.jpg
IMG_20240417_153026_186.jpg

আপনাদের মাঝে এবার যে ফটোগ্রাফি টি শেয়ার করছি এটা হলো সবার পরিচিত গোলাপ ফুল। সব ফুলের রাজা হলো গোলাপ ফুল, আর সবাই গোলাপ ফুলকে ভীষণ ভালো বাসে।আমার কাছেও গোলাপ ফুল ভীষণ ভালো লাগে, গোলাপ ফুলটি দেখার পর সাথে সাথে ফটোগ্রাফি করলাম। তবে গোলাপ ফুল আরো বিভিন্ন কালারের হয়ে থাকে, সব কালারের গোলাপ ফুল আমার অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন।

IMG_20240416_093126_430.jpg

আপনারা এবার যে ফটোগ্রাফি টি দেখতে পাচ্ছেন এটা হলো আমার পালিত ছাগলের ফটোগ্রাফি। আমি ছাগল পালতে খুবই ভালো বাসি,আমি এই ছাগলকে ছোট থেকে বড় করছি।আমি তাকে ডাক দিলেই সে সাথে সাথে ছুটে আসে, তার দৌড় দেখে আমাকেই খুবই ভালো লাগে। আমার সাথে ছিল যখন তখনই তার ফটোগ্রাফি করি।

IMG_20240417_153132_359.jpg

আপনাদের মাঝে এবার যে ফটোগ্রাফি টি শেয়ার করছি এটা সবার পরিচিত ফুল,বাগান বিলাস ফুল।আমাদের এইদিকে এই ফুলকে বাগান বিলাস ফুল নামে পরিচিত, তবে জানি না কোন অঞ্চলে কোন নামে পরিচিত। আমার কাছে এই ফুলটি ভীষণ ভালো লেগেছে।আপনাদের কাছে কেমন লাগলো ফটোগ্রাফিটি ,, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের এলোমেলো কিছু ফটোগ্রাফি। আপনাদের কাছে আমার ফটোগ
ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি সবার কাছে ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে, তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি এই ভালো লেগেছে ভাই। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আর সূর্যাস্তের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। গোলাপ ফুল আমার ভীষণ পছন্দের।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনের তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে আপনার পালিত ছাগলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে আর গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপু সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের সকলের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আপনার মত আমিও অনেক পছন্দ করি ফটোগ্রাফি করতে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লাগলো। তাছাড়াও আপনার তোলা সূর্যের ফটোগ্রাফি টা খুব চমৎকার দেখাচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার করা প্রথম ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। ধানক্ষেতের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে গ্রামাঞ্চলে যারা থাকে এই সৌন্দর্য উপভোগ করে ধানক্ষেতের। এবং আপনার অন্যান্য ফটোগ্রাফি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন৷ আজকেও একদম অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন এবং সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ একের পর এক ফটোগ্রাফিগুলো দেখার মাধ্যমে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম৷ বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনার পোস্টের মধ্যে শেয়ার করেছেন৷ তার মধ্যে সূর্যাস্তের ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে। বিভিন্ন রকমের ফটোগ্রাফি একসাথে দেখতে বেশ ভালই লাগে। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি টা দারুন ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37