//ফটোগ্রাফি:-আমার তোলা বৃষ্টি ভেজা কিছু এলোমেলো ফটোগ্রাফি//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"আমার তোলা বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20240803_130643_547.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে আমার তোলা বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি আমি ফটোগ্রাফি করতে ভীষণ ভালো বাসি। তাই সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি করার।আজকে আপনাদের মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করছি সবার কাছে ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG_20240803_125124_648.jpg
IMG_20240803_125107_331.jpg

প্রথমে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি টি শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফটোগ্রাফি। এই কুমড়ো গুলো বিশেষ করে গ্রাম অঞ্চলে গ্রামের বসতবাড়ি গুলোতে দেখা যায়। কুমড়ো দিয়ে কিছু রান্না করলে সেটা খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় অনেক কয়েকটা কুমড়ো হয়েছে।তো ভাবলাম নতুন কিছু কুমড়ো আপনাদের মাঝে শেয়ার করি। কুমড়ো গুলো কিন্তু আরো বড় হবে।এগুলো এখনো ছোট ছোট হয়ে আছে।তো আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। আর কোন জিনিসের উপর বৃষ্টি পড়লে সেই জিনিসটি নতুন প্রকৃতি হয়ে সেজে ওঠে। আর এই কুমড়োর মধ্যে বৃষ্টি পড়ে দেখতে আরো ভালো লাগতেছে। আশা করছি আপনাদের কাছে এই ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।

IMG_20240803_125201_967.jpg
IMG_20240803_125136_494.jpg

তো এবার যে ফটোগ্রাফি গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটাও হচ্ছে সেম বৃষ্টি পরা কিছু পাতার ফটোগ্রাফি। আমি বিশেষ করে প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো শেয়ার করতে ভীষণ ভালোবাসি। আর এই পাতা গুলোতে বৃষ্টি পড়ে পাতা গুলো মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছে। যদি এই সময় প্রচন্ড রোদ থাকতো তাহলে পাতা গুলো এভাবে দেখা যেত না।যাইহোক এটা হচ্ছে পুঁইশাক পাতার ফটোগ্রাফি। পাতাটির মধ্যে বৃষ্টি পড়ে নতুন রুপে পাতাটি দেখা যাচ্ছে।তো যখন পাতাটি দেখলাম দেখে খুব ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের মাঝে এই ফটোগ্রাফিটি শেয়ার করি।

IMG_20240803_130623_571.jpg

আমি এবার যে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হচ্ছে কদম পাতার ফটোগ্রাফি। আমরা সবাই কদম ফুল নামে চিনি।কদম গাছে যখন কদম ফুল হয় তখন ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।আর এখানে কদম পাতায় বৃষ্টি পড়ে পাতাটি দেখতে অনেক ভালো লাগতেছে। আজকের প্রতিটা ফটোগ্রাফি আমার পাতা দিয়ে। পাতার ফটোগ্রাফি শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। যাইহোক এই ফটোগ্রাফি টি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

IMG_20240803_130349_903.jpg
IMG_20240803_130319_217.jpg

এবার আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডুমুরের ফটোগ্রাফি। আমরা কম বেশি সবাই ডুমুর ফল চিনি। এই ডুমুর ফল গুলো এখন দেখা যায় না আগের মত। আগে প্রতিটা গ্রাম অঞ্চলে এই ডুমুর ফলের গাছ ছিল।তো আমাদের এলাকায় শুধু একটি ডুমুর ফল গাছ রয়েছে। তো ডুমুর ফল গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে । আজকে ডুমুর ফলে বৃষ্টি পড়ে ফল গুলো দেখতে আরো বেশি কিউট লাগতেছিল। তাই ভাবলাম ডুমুর ফল গুলো আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি ডুমুর ফলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে।

তো বন্ধুরা আজকে আমার এই ছিল কিছু বৃষ্টি ভেজা এলোমেলো ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো করার পর দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই ধরনের ফটোগ্রাফিগুলো আমি প্রায় করে থাকি। আমার বাংলা ব্লগে এসে ফটোগ্রাফির উপর অন্য একটা ভালো লাগা কাজ শুরু হয়েছে। এখানে ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার অনেক ভালো লাগে। যাইহোক আপনাদের কাছে কোন ফটোগ্রাফি টি ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।আজকের মত আমি এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

বৃষ্টি ভেজা অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে বৃষ্টির পরে সবকিছু দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। ডুমুর এর উপরে বৃষ্টির কনাগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে তাই এই ফটোগ্রাফি টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

বাহ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কুমড়োর ফটোগ্রাফি টা দেখে লোভ সামলানো যাচ্ছে না। যদি এই তাজা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় খুবই ভালো লাগবে খেতে। তাছাড়া ডুমুরের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

বৃষ্টির ফোঁটা পড়ে থাকলে জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে। আর বৃষ্টির পর এমনিতেও প্রকৃতি সতেজ হয়ে ওঠে যার কারণে প্রকৃতি আরো সুন্দর লাগে। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। চাল কুমড়া এবং ডুমুরের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো দেখতেছি বৃষ্টি ভেজা খুব চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে কুমড়ো এর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সত্যি বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করেন। সুন্দর সুন্দর বৃষ্টি ভেজা ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বৃষ্টিতে ভিজলে প্রকৃতি অনেক সুন্দর হয়ে যায় । আপনি আজকে বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি অনেক ভালো লাগলো। ডুমুরের ফটোগ্রাফিটি আমার কাছে অসাধারণ লেগেছে ভাই । অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো বৃষ্টি ভেজা খুব চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। বিশেষ করে ডুমুরের ফটোগ্রাফিটা বেশি দারুন হয়েছে।ধন্যবাদ সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64114.90
ETH 1794.49
USDT 1.00
SBD 0.38