ফটোগ্রাফি পোস্ট:-"আমার তোলা সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"আমার তোলা সুন্দর কিছু ফটোগ্রাফি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20231104121756.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে সুন্দর কিছু ফটোগ্রাফি ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে। আমার বাংলা ব্লগে সবাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে।আমি হয়তো তাদের মত ফটোগ্রাফি করতে পারি না। আমি যতটুকু পারছি সুন্দর ভাবে ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করছি।আমার বাংলা ব্লগের ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ লাগে। তবে আমিও সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি।আর আপনাদের অনুপ্রেরণা পেয়ে ফটোগ্রাফি করার আরো আগ্রহ বেরে যায়। যাইহোক আমি চেষ্টা করি সুন্দর ভাবে উপস্থাপন করার করার।তাহলে দেরি না করে শুরু করা যাক।

IMG20231101121126.jpg

প্রথমে আপনাদের মাঝে যে ছবিটি উপস্থাপন করছি। এটা হলো সূর্যের ফটোগ্রাফি। তবে সূর্যের ফটোগ্রাফি তেমন ভাবে করি নাই। এটা আমি অন্য একটা ধরনে ফটোগ্রাফি করছি।গাছের পাতার ভিতর দিয়ে যে সূর্যটি দেখতে পাচ্ছি সেটা ফটোগ্রাফি করছি।এই ফটোগ্রাফি টা করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে।

IMG20231104121756.jpg

এবার যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নীল আকাশের ফটোগ্রাফি। নীল আকাশ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। আর এই দৃশ্য গুলো দেখতে দারুণ লাগে। এই ফটোগ্রাফি টি দুপুর ৩ টার দিকে করছি।আকাশের দিকে লক্ষ্য করে দেখলাম অনেক একটা দৃশ্য। সব পাশে নীল কালার। শুধু একটু সাদা মেঘে ভরা।আমার কাছে ভীষণ ভালো লেগেছে ফটোগ্রাফি টা।আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক।

IMG20231024104837.jpg

এবার আপনাদের মাঝে যে ছবিটি উপস্থাপন করছি এটা আপনারা সবাই চিনেন।আমাদের জাতীয় ফুল শাপলা। এটা হচ্ছে শাপলা ফুল। শাপলা ফুল দেখতে খুবই ভালো লাগে। কবে আমাদের এইদিকে শাপলা ফুল তেমন একটা চোখে পরে না।আমি এটা অন্য একটা জায়গা থেকে ফটোগ্রাফি করছি।শাপলা ফুলটি দেখতে খুবই সুন্দর। আপনাদের মাঝে কেমন লাগে শাপলা ফুল সবাই জানাবেন।

IMG20231010195121.jpg

আপনাদের মাঝে এবার যে ছবিটি শেয়ার করছি এটা দেখতে সেম চাঁদের মত।কিন্তু অনেকেই ভাবতে পারে যে এটা চাঁদ। তাদের এটা ভুল ধারণা। এটা হচ্ছে রাস্তার মধ্যে ল্যামপোস্ট।এখন কম বেশি সব রাস্তায় এইরকম ল্যামপোস্ট দেওয়া রয়েছে। এটা দেওয়াতে অনেক মানুষের সুবিধা হয়েছে। এটা আমি অনেক রাতের মধ্যে ছবি টি তুলে রাখছিলাম।এই ফটোগ্রাফি টা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।

IMG20231101061656.jpg

আপনাদের মাঝে এবার যে ছবিটি উপস্থাপন করলাম। এটা হচ্ছে সকাল বেলার আকাশের ফটোগ্রাফি। সকাল বেলা আকাশ টি একটু সুন্দর ও ঠান্ডা আবহাওয়া থাকে।আকাশে দিকে তাকায় দেখলাম সব মেঘ গুলো এক সমান হয়ে আছে।আমি দেখার পর সাথে সাথে সেটার ফটোগ্রাফি করি।এটা ফটোগ্রাফি করার পর আমার কাছে দারুণ লেগেছে ফটোগ্রাফি টা। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন।এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক।

IMG20231011100422.jpg

এবার আমি যে ছবিটি শেয়ার করছি এটা হচ্ছে রাস্তার ফটোগ্রাফি। রাস্তার ফটোগ্রাফি গুলোও দারুণ লাগে আমার কাছে। তবে এই রাস্তায় একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগানো রয়েছে। আর এই গাছ গুলোই রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করছে।এটা দেখার পর সাথে সাথে তার ফটোগ্রাফি করি।

তো বন্ধুরা আজকের ফটোগ্রাফিগুলো কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি সব গুলো দারুণ ভাবে উপস্থাপন করার।ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার। চোখের সামনে কিছু পরলে সেটা সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি।যাইহোক আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসRedmi 9A
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

বাহ, অনেক সুন্দর সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারন করেছেন ভাইয়া। আপনার ধারণা করা গাছের পাতার মধ্যে সূর্যের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সবুজের মধ্যে দিয়ে একটি আলো যেন বেরিয়ে আসতে মনে হচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে দৃশ্যটা দেখতে।

 3 years ago 

আমার কাছেও ওই ফটোগ্রাফি টা দারুণ লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আসলেই কিন্তু ভাইয়া ছবিটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম চাঁদের ছবি। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম এটা ল্যাম্পপোস্টের একটি ছবি। আসলেই কিন্তু আপনি না লিখলে আমি বুঝতামই না এটি একটি ল্যাম্পপোস্টের ছবি। দারুন হয়েছে কিন্তু এটা। শাপলা ফুল অনেকদিন পর দেখলাম। যদিও এই শাপলাগুলো আমাদের বাড়ির পাশের জমিতে হতো কিন্তু বর্তমানে এগুলো দেখতে পাওয়া যায় না।সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফিগুলো খুবই চমৎকার হয়েছে।বিশেষ করে নীল আকাশের ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে।মনে হচ্ছে নীল আকাশে সাদা তুলা ভেসে বেড়াচ্ছে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 years ago 

আকাশের বিশালতায় মাঝে মাঝে মনে হয় হারিয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার লাগছে ভাইয়া। বিশেষ করে আকাশ ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হই । সবাই চেষ্টা করে প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দরভাবে ক্যামেরা বন্দি করে ফুটিয়ে তোলার । যেটা আপনার ফটোগ্রাফির মাধ্যমে কিছুটা খুঁজে পেলাম। ভালো লেগেছে এভাবে ফটোগ্রাফি করতে থাকলে অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 years ago 

আপনার তোলা এত সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হয়েছি। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। বর্ণনাটা অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। যার কারণে ফটোগ্রাফি গুলোর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36