দুর্গাপূজার এক অনন্য মণ্ডপ দর্শন

20250930_005923.jpg

দুর্গাপূজা মানেই বাঙালির প্রাণের উৎসব। শুধু ধর্মীয় আচার নয়, এটি এক বিশাল সাংস্কৃতিক মিলনমেলা। যেখানে শিল্প, স্থাপত্য, সৃজনশীলতা এবং ভক্তি একসাথে মিলেমিশে তৈরি করে এক অনন্য পরিবেশ। রাতের আকাশের নিচে আলোকসজ্জায় ঝলমল করা এই মণ্ডপটি যেন এক স্বর্গীয় আবহ তৈরি করেছিল। দূর থেকেই চোখে পড়ছিল এর সুউচ্চ কাঠামো। মন্দিরের আদলে নির্মিত, সূক্ষ্ম নকশা ও কারুকার্যে ভরপুর ছিল এই মণ্ডপ। গাঢ় রঙের ওপর সাদা অলংকরণের কাজ মণ্ডপটিকে দিয়েছে এক রাজকীয় সৌন্দর্য। মূলত লাইটিং ইফেক্ট এর কারণে আরো বেশি সৌন্দর্যময় হয়ে উঠেছে। মনে হচ্ছিল, যেনো প্রতিটি সাজসজ্জার পেছনে রয়েছে শিল্পীদের অসাধারণ পরিশ্রম ও কল্পনা।

সবচেয়ে আকর্ষণীয় ছিল মানুষের উচ্ছ্বাস। অসংখ্য দর্শনার্থী তাদের মোবাইল ফোনে এই সৌন্দর্য বন্দী করার চেষ্টা করছিলো। এর মধ্যে আবার কেউ ভিডিও করছিলো, কেউ ছবি তুলেছিল। রাতের অন্ধকারে আলোর খেলা পুরো পরিবেশকে করে তুলেছিল আরও নাটকীয়। মশালের মতো লাল আলো, মন্দিরের দেয়ালে পড়া ছায়া, আর সবথেকে বড়ো বিষয় হলো-শহরের কোলাহল থেকে দূরে দাঁড়িয়ে এই মুহূর্তটি ছিল একান্তই পবিত্র ও শান্ত। এটি মানুষের মিলন, আনন্দ ভাগ করে নেওয়া এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ন উদযাপন। অচেনা মানুষও এখানে আপন হয়ে যায়, সবাই একই আনন্দে মেতে ওঠে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36