আমার তোলা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভ সকাল 🌅
আজ ৫ ই ফেব্রুয়ারী,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।



আমার তোলা সুন্দর কিছু আলোকচিত্র (9).png

"ছবিটি Canva অ্যাপস দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি।

শীতকাল মানেই বিভিন্ন সৌন্দর্যময় ফুলের সমারোহ। চোখ যেদিকে যায় সেখানে ফুলের সৌন্দর্য দেখতে পাওয়া যায়। শীতকাল ফুলের মৌসুম, কিছু কিছু ফুল শুধু শীতকালেই জন্মে থাকে। দেখতে দেখতে শীতকাল চলে যাচ্ছে। শীতের আবেশ ও সৌন্দর্যপূর্ণ ফুলগুলো খুব মিস করবো। ফুল ভালবাসার প্রতীক। ফুল সকলের কাছে পছন্দনীয় এবং দৃষ্টিনন্দন, সবাইকে আকর্ষণ করে। আমি নিজেও ফুল ভীষণ পছন্দ করি। বিভিন্ন সময়ে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। আমার চোখে যে ফুলগুলো ভালো লাগে চেষ্টা করি ফটোগ্রাফি করার জন্য। ফটোগ্রাফি আমার শখ এবং ব্লগিং ক্যারিয়ারের অংশ। তাই গত সপ্তাহে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে সেগুলো আপনাদের মাঝে বর্ণনা সহ উপস্থাপনা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20250122_091716.jpg

IMG_20250122_091720.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

প্রথমেই দেখতে পাচ্ছেন ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলের সৌন্দর্য তার পাপড়ীতে। লাল সাদা রঙের মিশ্রনে পাপড়ি নিয়ে চমৎকার ভাবে ফুটে উঠেছে ডায়ান্থাস ফুল। ছোট এবং পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ডায়ান্থাস ফুলের গাছগুলো আকারে অনেক ছোট হয়। তাই ফুলগুলো ছোট ছোট আকৃতি ধারণ করে ফুটে থাকে। একটি গাছে অনেকগুলো ফুল ফোঁটে। এই ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম।

IMG_20250122_091746.jpg

IMG_20250122_091757.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ছবিতে দেখতে পাচ্ছেন ভারবেনা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা ছিল না। গুগল সার্চ করে এই ফুলের নাম জানতে পারি। নাম যেমন সুন্দর ফুল দেখতেও ভীষণ সুন্দর। পাপড়ি গুলো কিছুটা নয়ন তারা ফুলের মতো। লাল রঙের ফুল আমি ভীষণ পছন্দ করি। একটি গাছে একসঙ্গে অনেকগুলো ফুল দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। শীতের সকালে কুয়াশায় ভেজা ভারবেনা ফুলের আলাদা সৌন্দর্য বৃদ্ধি পায়। এই ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে সংগ্রহ করি।

IMG_20250126_135647.jpg

IMG_20250126_135703.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের ফটোগ্রাফি। শীতকালে গাঁদা ফুল সবচাইতে বেশি দেখা যায়। বিভিন্ন স্কুল কলেজ ও অফিস আদালতে সৌন্দর্য বৃদ্ধি করতে সারি বদ্ধ ভাবে গাঁদা ফুল রোপন করা হয়। তবে কমলা রঙের গাঁদা ফুলের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। গাঁদা ফুলের সুবাস মানুষের মন জয় করে ফেলে। কিছুদিন আগে নার্সারি থেকে এই ফুলের চারা কিনে এনেছিলাম। শীত মৌসুমের গাঁদা ফুল চমৎকার ফুটেছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20241212_113125.jpg

IMG_20241212_113127.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন মুসান্ডা ফুলের ফটোগ্রাফি। মুসান্ডা ফুল এখন তেমন বেশি দেখা যায় না। ফুল গাছ গুলো বেশ বড় হয়। কিছুটা বাগান বিলাস ফুলের মতো। তবে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কছে। একসঙ্গে অনেকগুলো ফুল গুচ্ছ আকারে থাকে। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে। গত সপ্তাহ বাংলাদেশ ব্যাংকে কাজের উদ্দেশ্যে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20250126_135724.jpg

IMG_20250126_135716.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

হলুদ রঙের গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। শীত মৌসুমে বিভিন্ন রঙিনের গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। সারিবদ্ধ ভাবে রোপন করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে আমার কাছে হলুদ এবং কমলা রঙের গাঁদা ফুল সবচেয়প বেশি ভালো লাগে। তাই এ দুই রঙের গাঁদা ফুল বাসায় রোপন করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা পছন্দের ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRij6oetdjZZEpipYS1Nv7L6dVrmprB9TVer3m6HYZD5La1mg3yh4MymyM2PBTtmjDCXw5qvPgQJDg65DXSMHAVc2SrUi6M2vXRkdRt3mGDgCGGAXxFCPYejZ8.png

বিভাগফটোগ্রাফি।
ডিভাইসশাওমি রেডমি ৯।
বিষয়আমার তোলা ফুলের ফটোগ্রাফি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01.

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

20241115_225756.jpg

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 last year 
Screenshot_2025-02-05-08-54-44-921_com.android.chrome.jpgScreenshot_2025-02-05-08-54-19-921_com.android.chrome.jpgScreenshot_2025-02-05-08-51-54-230_com.android.chrome.jpgScreenshot_2025-02-05-08-49-07-320_com.twitter.android.jpg
 last year 
 last year (edited)

ভাইয়া আপনি আজকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি সব সময় আমাকে আলাদাভাবে আকর্ষণ করে। গাঁদা ফুলের ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ডায়ান্থাস ও ভারবেনা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

ফুল আসলে শান্তি বা ভালোবাসার প্রতীক যেটাই বলুন না কেন ফুল সবাই পছন্দ করে। বিশেষ করে ফুল আমার অনেক ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 last year 

আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

শীতকালে বিভিন্ন রংবেরঙের ফুল দেখা যায়। ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি দেখে। ডায়ান্থাস এবং মুসান্ডা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি ও দারুন ছিল। ফুলের ফটোগ্রাফি আসলে দেখলেই ভালো লাগে। মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ডায়ান্থাস এবং মুসান্ডা ফুল আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আপু। প্রশংসা মূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন সময় বের হওয়া যায় ঘোরাঘুরি করা যায় তাই সুন্দর সুন্দর ফটোগ্রাফির নেওয়া সম্ভব হয়। আপনি আজকে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি।

 last year 

জ্বী আপু আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কিছু ফটোগ্রাফি সংগ্রহ করতে। মূল্যবান কমেন্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। শীতকাল আসলেই ফুলের সৌন্দর্য আমরা খুব সহজেই উপভোগ করতে পারি। ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে, উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ভালো লাগার মত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। তবে আপনার এক একটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফিও গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং সবগুলো ফটোগ্রাফি খুব চমৎকারভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

একের পর এক অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালই লাগছে৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি দক্ষতার সাথে শেয়ার করেছেন৷ এখানে যেভাবে আপনি সবগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে আমার মনের মধ্যে অনেকটাই জায়গা করে নিয়েছে৷ অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখার মধ্যে ছোখের একটা আলাদা শান্তি লাগছে৷

 last year 

মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

এত সুন্দর পোস্ট শেয়ার করেছেন, মন্তব্য না করে থাকতে পারলাম না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60162.63
ETH 1576.76
USDT 1.00
SBD 0.42