ফটোগ্রাফি || আমার তোলা এলোমেলো কিছু রেনডম ফটোগ্ৰাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা এলোমেলো কিছু রেনডম ফটোগ্ৰাফি।
"সবাইকে পবিত্র জুম্মা মোবারক"

ফটোগ্রাফি পোস্ট  আমার তোলা এলোমেলো কিছু রেনডম ফটোগ্ৰাফি.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

হ্যালো..!
শুভ রাত্রি
আজ ১৯ই এপ্রিল ,
শুক্রবার ২০২৪ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।

"আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

আজ জুম্মার দিন, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। কিছু দিন ধরে আবহাওয়া খারাপ যাচ্ছে, প্রায় সব জায়গায় অতিরিক্ত গরম পরেছে। এই গরমের কারণে অনেক মানুষ অসুস্থ অবস্থায় রয়েছেন। বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশির মতো কমন রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।

তাই আমাদের উচিত এই গরমের মধ্যে কোনো জরুরি দরকার ছাড়া বাহিরে যথা সম্ভব কম বের হওয়া। এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। যাইহোক "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে জয়েন হওয়ায় পর থেকে আমার ফটোগ্রাফি করা শখ হয়ে গিয়েছে। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে উপহার দিতে। তাই আমি ফটোগ্রাফি পোস্ট করার জন্য শুক্রবার দিনকে বেছে নিয়েছি।

শুক্রবার কমে বেশি সবাই ছুটিতে থাকেন। কিন্তু আমার নিদিষ্ট করে কোনো ছুটি নেই। আজকে বিকালে আমার ডিউটি আছে তাই সকালের দিকে একটু ফ্রি ছিলাম, সে সময় আমি পোস্ট লিখতে বসে পড়ি। কিছু দিন আগে আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম, এই ফটোগ্রাফি গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।


ফটোগ্রাফি - ০১

IMG_20240216_160537.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

সাদা রঙের কসমস ফুল দেখতে অনেক সুন্দর লাগে। এই ফুলের বৈশিষ্ট্য হলো সাদা রঙের পাপড়ি গুলো খুবই চমৎকার লাগে। মাঝে খানে হলুদ রঙের গর্ভাশয় থাকায় এই কসমস ফুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমার কাছে খুবই ভালো লাগে এই কসমস ফুল। এই ধরনের ফুল গুলো দেখলে যে কোনো মানুষের নজর কারে। আমার চোখে ভালো লাগে তাই ফটোগ্রাফি করি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


ফটোগ্রাফি - ০২

IMG_20240216_161340.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ফুলের কলি আপনারা সকালে পরিচিত। এই কলি থেকে ফুল ফোটে। ফুল কলি অবস্থায় ছোট থাকে, এই ফুলের কলির দিকে আপনারা লক্ষ করলে দেখতে পারবেন অনেক কাটা ছিল। ফুল দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কলি অবস্থায় এতোটা ভালো লাগে না। আমি ঈদে সময় করে একটু ঘুরতে বের হয়েছিলাম। তখন আমি এই ফুলের কলির ফটোগ্রাফি করি।


ফটোগ্রাফি - ০৩

IMG_20240415_171725.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

কচুপাতা আমাদের অতি পরিচিত। সবাই কম বেশি চিনে থাকি। কচু পাতায় রয়েছে ভিটামিন-সি এবং প্রচুর পরিমাণে আয়োডিন। আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের উচিত খাদ্য তালিকায় কচুপাতা রাখা। আমার মা মাঝে মধ্যে কচুপাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন। আমাদের বাসার পিছনে এই কচুপাতা গাছ রয়েছে, আমি সেখান থেকে ফটোগ্রাফি করেছি।


ফটোগ্রাফি - ০৪

IMG_20240118_095851.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

শিম আমাদের অতি পরিচিত সবজি। এইতো কিছুদিন হলো শীতকাল চলে গেলে। শীতের সময় শিম প্রচুর পরিমাণে খাওয়া হয়। আমার পছন্দের সবজির মাঝে শিম একটি। এই ফটোগ্রাফি আমি অনেক দিন আগে করেছিলাম। সে সময় অনেক শীত ছিল। আশাকরি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।


ফটোগ্রাফি - ০৫

IMG_20240415_172455.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বনফুল। এই ফুলের সাথে আমি পরিচিত না। এই ধরনের ফুল গাছ গুলো আকারে অনেকটা ছোট। হলুদ রঙের পাপড়ি গুলো খুবই চমৎকার লাগে। এবং পাতা গুলো খুবই ছোট ছোট লাগে আমার কাছে। বেশ কিছু দিন আগে রাস্তার পাশে এই ফুল গাছটি দেখতে পাই, আমার কাছে অসাধারণ লাগে তাই ফটোগ্রাফি করে ফেলি।


ফটোগ্রাফি - ০৬

IMG_20240415_181539.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বনফুল। এই ফুলের পাপড়ি গুলো খুবই ভালো লাগে আমার কাছে। রাস্তার পাশে বনফুল গুলো দেখলে খুবই ভালো লাগে। এক কথায় চোখ জুড়ানোর মতো। প্রতিটি গাছে তিন থেকে চারটি করে ফুল ছিল। ফুলটি দেখতে যেমন চমৎকার পাতা গুলো দেখতে ঠিক তেমনি সুন্দর ছিল। আমার কাছে ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করেছি।


ফটোগ্রাফি - ০৭

IMG_20240415_172314.jpg

ছবি তোলার যন্ত্র:- শাওমি রেডমি ৯
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এই ফুলের নাম আমি জানি না। আমার কাছে বনফুলের মতোই লাগছে। তবে যারা গ্রামে বাস করে তারা এই ফুল গুলো চিনে থাকবে। এই ফুলের ভিতরে কালো দানার মতো বিচি থাকে। এই ফুলের নাম আমার পেটে আছে কিন্তু মুখে আসছে না😄। আপনারা কেউ নাম যেনে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন?


এ ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা কিছু রেনডম ফটোগ্ৰাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগফটোগ্রাফি।
ডিভাইসশাওমি রেডমি ৯
বিষয়আমার তোলা এলোমেলো কিছু রেনডম ফটোগ্ৰাফি।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ফটোগ্রাফার@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🧍‍♂️আমার পরিচয়🧍‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWxdFnCujBP8kqMUtGD38Jyr8gXpGEANzZRRGhUDhxttnEJ8AvQYWmvsU6py3jF9LF43Mz15tH5LkBBmkoYbcAAZ.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

তোমার এলোমেলো ছবিগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। এরকম ছবিগুলো আমি বেশি পছন্দ করি। যাইহোক তোমার যে ফুলের নাম পেটে আসছে মুখে আসছে না ওটাকে আমি বুনো ফুল বলে জানি। যাইহোক ধন্যবাদ তোমাকে চমৎকার ফটোগ্রাফী পোস্ট করার জন্য।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। এবং আপনি সব সময় কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

অনেকগুলো ফটোগ্রাফির মাধ্যমে আপনি একটি এলোমেলো রেনডম ফটোকপি করেছেন যেটা দেখে অনেক ভালো লাগলো। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে। বিশেষ করে সাদা রংয়ের কসমস ফুলটি আমার কাছে অনেক ভালো লাগছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লাগলেই আমার পোস্ট করা সার্থক। আপনার মূল্যবান মন্তব্য পেয়ে খুশি হলাম আপু। আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। খুব সুন্দরভাবে আপনি এলোমেলো ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে একদম প্রাকৃতিক পরিবেশ থেকে ফুল ফলপাতার দৃশ্য ধারণ করেছেন। চমৎকার হয়েছে আপনার এই ফটোগ্রাফি।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভাল কিছু উপহার দিতে আপনাদের মাঝে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

আপনি আজকে অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাদা রঙের কসমস ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। এছাড়া বনফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, রীতিমতো আমাকে ভালো মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটা ফটোগ্রাফি দেখতে বেশ দারুন হয়েছে।খবুই আকর্ষণীয় ও মন কারার মত কয়েকটি ফটোগ্রাফি তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি পোস্ট সুন্দর লেগেছে যেনে খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাই। বিশেষ করে সব থেকে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি গুলো। আপনি ৬ নাম্বারে যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটা লান্টানা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এই লান্টানা ফুলের নাম আমি জানতাম না। আশাকরি সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

যে গরম যে রোদ বাইরে বের হতে তো ভয় করে। যতটা সম্ভব এড়িয়ে চলি। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন। একেবারে সবুজের একটা ছাপ রয়ে গেছে আপনার প্রত‍্যেকটা ফটোগ্রাফি তে। বেশ চমৎকার লাগছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আমার পোস্ট ভিজিট করে সুন্দর ভাবে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37