আমার তোলা রেনডম ফটোগ্রাফি।
শুভ রাত্রি..🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে চলার পথে এবং চোখের সামনে ভালো লাগা জিনিস গুলো ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। বলতে পারেন ফটোগ্রাফি করা আমার নেশায় পরিণত হয়েছে। তাই পোকামাকড় থেকে শুরু করে, ফুল ফল এবং লতা পাতা আমি আমার ফোন ক্যামেরায় বন্দী করতে চেষ্টা করি। তবে ফুলের ফটোগ্রাফি করতে আমি বেশি পছন্দ করি। গত সপ্তাহে আমি কাজের ফাঁকে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমাদের পরিচিত কিছু ফুলের ফটোগ্রাফি বর্ণনা সহ গুছিয়ে উপস্থাপনা করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
প্রথমেই দেখতে পেরেছেন নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল আমাদের সকলের অতি পরিচিত। বর্তমান সময়ে নয়নতারা ফুল আমাদের আশেপাশে বেশি দেখা যায়। রাস্তার পাশে নয়নতারা ফুল রোপন করলে বেশি সুন্দর লাগে। যাইহোক নয়নতারা ফুলের সৌন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। সবুজ রঙের ছোট পাতার মাঝে হালকা গোলাপি রঙের নয়নতারা ফুল দেখে আমি নিজেই মুগ্ধ হয়েছিলাম। তাই সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে ফেলি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আমার কাছে সবচাইতে পছন্দের ফুল হলো রঙ্গন ফুল। রঙ্গন ফুলের সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই। আমরা সকলেই সুন্দর্যের পূজারী, সুন্দর জিনিস দেখলে চোখ জুড়ায় যায়। লাল রঙের রঙ্গন ফুল আমার কাছে ভীষণ পছন্দ। গতকাল এটিএম মেশিনের কাজ করতে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম সেখানে বেশ কিছু রঙ্গন ফুলের গাছ রয়েছে। গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করা হয়। তাই ফুল গুলো খুব পরিপক্ক হয় এবং সতেজ দেখা যায় । দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই ফটোগ্রাফি করি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কাঁটা মুকুট ফুল আমাদের সকলের অতি পরিচিত। তবে এই ধরনের লাল রঙের কাঁটা মুকুট ফুল এখন সব জায়গায় দেখা যায় না।বিভিন্ন রাষ্ট্রীয় ভবন, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে কাঁটা মুকুট ফুল সব চাইতে বেশি দেখা যায়। এই কাঁটা মুকুট গাছে প্রচুর কাঁটা ছিল। আমি সতর্কতা অবলম্বন করে ধৈর্য নিয়ে খুব কাছে থেকে ফটোগ্রাফি করতে চেষ্টা করেছি এবং আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
মাসুন্দা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। এই ফুলগুলো অনেক অংশ পাতাবাহার ফুলের মত। একসঙ্গে অনেকগুলো ফুল থাকায় দেখতে ভীষণ ভালো লাগে। সবুজ পাতার মাঝে মাসুন্দা ফুল দেখে সকালের চোখ জুড়িয়ে যায়। আমি গতকাল মাসুন্দা ফুল গাছ একটি বাসার সামনে দেখতে পাই। প্রথম দেখাতেই ফুলের প্রেমে পড়ে যাই। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফুল পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক বাহন করে। ফুল ভালবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সকলেই সৌন্দর্যের পূজারী। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
| বিভাগ | ফটোগ্রাফি। |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি ৯। |
| বিষয় | আমার তোলা রেনডম ফটোগ্রাফি। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|
আজ আপনি আমাদের মাঝে দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো ফটো তুলতে পারেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করি ভাই আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।
https://x.com/nazmulhasanbd01/status/1850972959185469829?t=0WrmSXogrUyr3h4_3dHzcg&s=19
অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে পেয়ে ভালো লাগলো। সুন্দর এই ফুলের ফটোগ্রাফি আর বর্ণনা পড়ে মুগ্ধ হলাম।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ্ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।বিশেষ করে রঙ্গল ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর হয় এরকম ফটোগ্রাফি গুলো। ভালো লাগে এই ধরনের ফটোগ্রাফি। ফটোগ্রাফি দেখলেই আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। আমার কাছে সবকিছু থেকে ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে দেখতে। নয়নতারা ফুল আমার অনেক বেশি পছন্দের। আর আমার কাছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম আপু। নয়নতারা ফুল আমার কাছেও খুব ভালো লাগে।
বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা কাঁটা মুকুট ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। প্রশংসা মূলক কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই।
ফটোগ্রাফি পোস্ট দেখলে আমার এমনিতেই বেশ ভালো লাগে ভাই। আপনি তো দেখেই খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুল দেখলে আমার এমনিতে অনেক ভালো লাগা কাজ করে যার কারণে আমি নিজেও সব সময় ফুলে ফটোগ্রাফি করার চেষ্টা করি।
জ্বী ভাই ফুলের ফটোগ্রাফি আমার কাছেও খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে ভাই।
অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন ভাইয়া। সুন্দরভাবে আপনি নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুলগুলো আমার খুবই প্রিয়। আর প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দারুন লাগছে।
আপনার কাছে ভালো লাগলেই আমার পোস্ট করা সার্থক। ধন্যবাদ আপনাকে মতামত শেয়ার করার জন্য।
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো তো অসাধারণ হয়েছে। তবে খুব চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন বিভিন্ন ধরনের। নয়নতারা ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এবং লাস্ট ফুলের ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লাগলো। রেনডম ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ।
রঙ্গন ফুল ও নয়নতারা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমিও এই ফুলে গুলো বেশি পছন্দ করি। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।