ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 21 জুন 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240606_000317.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

নাম না জানা ফুল

20240307_154808.jpg

আজ আমি আপনাদের মাঝে নাম না জানা একটি চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছি। মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে ঘুরে যখন নাম না জানা ফুল দেখি তখন আমার অনেক বেশি ভালো লাগে। তখন মনে হয় যেন ইউনিক কোন ফুল দেখেছি এবং ফটোগ্রাফি করেছি। এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফুলটি কালার কম্বিনেশন এত বেশি সুন্দর যা না দেখলে বুঝতে পারবে না। আমি যখনই এই ফুলটি দেখেছি তখন অনেক বেশি ভালো লেগেছিল। যার কারণে ফটোগ্রাফি করেছি।

নৌকা

20240604_164218.jpg

মাঝে মাঝে কিছু কিছু নৌকার ফটোগ্রাফি করলে আমার অনেক বেশি ভালো লাগে। নৌকাগুলোর ফটোগ্রাফি দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি যেকোনো সময় নদী দেখতে গেলে নৌকার ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর যে ফটোগ্রাফি গুলো আমার ভালো লাগে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আজকের এই নৌকার ফটোগ্রাফিটি যদি মোবাইলের প্রোফাইলে দেওয়া যায়, তাহলে দেখতে অনেক বেশি চমৎকার লাগবে। আমি আশা করি আপনাদের সবার কাছে আজকের এই নৌকার ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।

সাধারণ জিনিয়া

20240307_160535.jpg

সাধারণ জিনিয়া ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমি যখন এই ফুলগুলো দেখি তখন মনে হয় যেন গাঁদা ফুল দেখতেছে। সাধারণ জিনিয়া ফুলগুলো গাঁদা ফুলের মত দেখতে হয়। যার কারণে আমি যখন এই ফুলটি দেখি ফটোগ্রাফি করি। আসলে বর্তমানে যিনি ফুলের অসংখ্য জাত রয়েছে। কিছু কিছু জিনিয়া জাতগুলো অনেক বেশী সুন্দর হয়। ঝিনে ফুলের কালার কম্বিনেশন আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে চিকন চিকন পাতা যে ফুলগুলোর মধ্যে থাকে সেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে।

প্রাকৃতিক দৃশ্য

20240518_130314.jpg

আজ আমি খুব চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। মাঝে মাঝে নিজের তোলা কিছু ফটোগ্রাফি দেখলে মনে হয় না যে নিজে তুলেছি। এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে বেশ কিছুদিন আগে একটি নদী দেখতে গিয়েছিলাম। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন সব সময় নদী দেখতে যেতে আমার অনেক ভালো লাগে। যার কারনে নদী দেখতে যাই। যখন নদী দেখতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটি করেছিলাম। ফটোগ্রাফি তে আমার এত বেশি ভাল লেগেছিল, যার জন্য কম্পিউটারের স্ক্রিনে আমি এই ছবিটি ব্যবহার করেছি । আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

বৃষ্টির ফোঁটা

20240527_184347.jpg

মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা গুলো দেখতে যেন গোল্ডেন কালার হয়ে যায়। গাড়ির ভিতর থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। গাড়ির গ্লাসের বাহিরে বৃষ্টির ফোঁটা গুলো পড়ে যাচ্ছিল। বৃষ্টির ফোঁটা গুলো দেখতে বেশি ভালো লেগেছিল আমার কাছে। তখন ফটোগ্রাফি করতে গিয়ে দেখি সব ব্লার হয়ে গিয়েছে ‌ । ছবিটি দেখে অনেক বেশি ভালো লেগেছিল। যার কারণে আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এ ফটোগ্রাফিতে আমি কিছুদিন আগে চট্টগ্রাম আমানত শাহ বিমানবন্দর থেকে করেছিলাম। খালাতো ভাইকে রিসিভ করে আনার সময় এই ফটোগ্রাফিটি করে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

বাগান বিলাস ফুল

20240307_155445.jpg

খুবই পছন্দের একটি ফুলের নাম বাগান বিলাস ফুল। যত বেশি কালার কম্বিনেশন রয়েছে এই ফুলের তত বেশি জাত রয়েছে। কিছু কিছু বাগান বিলাস ফুল দেখে যেগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার খুবই পছন্দের তালিকায় এই ফুলটির নাম রয়েছে। বিশেষ করে এই ফুলের অসংখ্য কালার রয়েছে যেগুলো অনেক বেশি সুন্দর হয়। এযাবৎ আমি অসংখ্য বাগান বিলাসপুরের ফটোগ্রাফি করেছি। কিছুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম। বাসায় তো গেলে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। আর আমিও ফটোগ্রাফি করার চেষ্টা করি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

বিভিন্ন ধরনের রেনডম ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। গাড়ি থেকে ক্যাপচার করা বৃষ্টির ফোটার ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা সত্যি অসাধারণ হয়েছে। এই রং এর বাগান বিলাস ফুল আমি আগে সামনাসামনি দেখিনি। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা আসলেই অসাধারণ হয়েছে।

 2 years ago 

আজকে আপনি বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রতিটি ফটোগ্ৰাফী ধারণ করার চেষ্টা করেছেন। বিশেষ করে আমার কাছে আপনার তোলা বৃষ্টির ফোঁটার ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ফুলের নাম আমিও তেমন জানি না, আর যেগুলোর জানি তাও মাঝে মাঝে ভুলে যাই। যাইহোক আপনার নাম না জানা ফুলটি কিন্তু অনেক সুন্দর। আর নৌকা সবসময়ই আমার দূর্বলতার জিনিস। প্রাকৃতিক দৃশ্য সবসময়ই আকর্ষণ করে। আর বৃষ্টির ফোঁটা দিয়ে গোল্ডেন কালারের ব্যাপারটা দারুন ছিল। ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় চেষ্টা করতেছি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় অনেক সুন্দর হয় দারুন ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন প্রতিটা ফটোগ্রাফি একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর ছিল। এক কথায় নিখুঁত ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যটি এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য সর্বদাই আমাদেরকে আকর্ষণ করে। আপনি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর এবং নিখুঁত। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য আসলেই আমাদেরকে আকর্ষণীয় করে।

 2 years ago 

তুমি প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করো যে, যেগুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকেও অনেক সুন্দর করে এই সাতটি রেনডম ফটোগ্রাফি করেছো তুমি। যেগুলো দেখে জাস্ট মুক্ত হয়ে গিয়েছিলাম আমি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ধরনের ফটোগ্রাফি গুলো করা হলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। মন ছোঁয়া ফটোগ্রাফি ছিল সবগুলো। কোনটার প্রশংসা বেশি করবো এটাই তো বুঝতে পারছিলাম না, কারণ সবগুলোই দারুন ছিল। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। কোনোটার থেকে কোনোটা কম ছিল না

 2 years ago 

আমার তোলা সবগুলো ফটোগ্রাফি আকর্ষণীয় ছিল শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। কোনটা রেখে কোনটাকে বলবো বেশি ভালো হয়েছে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনার করা ফটোগ্রাফি আমার বরাবরই খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা ফটোগ্রাফি আপনার কাছে বরাবরই ভালো লাগে শুনে খুশি হলাম।

 2 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় আমার ভালো লাগে। আজকের রেনডম ফটোগ্রাফি গুলো ও ভীষণ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ই চমৎকার ক্যাপচার করেছেন।তবে বেশী ভালো লেগেছে আমার নৌকার ফটোগ্রাফিটি।একই সাথে সবুজ প্রকৃতির সৌন্দর্য, নৌকা আর নদীর সৌন্দর্য দেখতে পেলাম।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 63482.66
ETH 1708.16
USDT 1.00
SBD 0.42