ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB 6 জুন 2025 শুক্রবার ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
কচুরি পানা ফুল
- আজকে আমি আপনাদের মাঝে কচুরি পানা ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। এরপর দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। কচুরিপানা সব জায়গায় অনেক দেখা যায়। বেশিরভাগ সময় মাছের খামার অথবা নদীতে খালে বেশি দেখা যায়। আমার কাছে কচুরিপানা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের বাড়ির পিছনে একটি খামারে অনেক দেখা যায় এই ফুলগুলো। এই ফুলের ফটোগ্রাফি খামার থেকে করেছি। ফটোগ্রাফিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তাই ভাবলাম আপনাদের মাঝে এই সুন্দর ফটোগ্রাফি টা শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
কাশফুলের সাথে আকাশের ফটোগ্রাফি
- কাশফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। আমার সব থেকে পছন্দের ফুলের মধ্যে একটি হলো কাশফুল। আমার মত অনেক মানুষ এই ফুল অনেক পছন্দ করে। কাশফুল বেশিরভাগ সময় শীতকালে দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফি আমি আরো অনেকদিন আগে করেছিলাম। কাশফুলের সাথে আকাশটাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। এই ফটোগ্রাফিটা সুন্দর লাগতেছে আকাশের কারণে। আমার কাছে ফটোগ্রাফিটা অনেক দারুন লেগেছে। আশা করি এই সুন্দর কাশফুল এবং আকাশের ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লেগেছে।
নৌকা
- নৌকা পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। আমাদের পৃথিবীতে অনেক ধরনের নৌকা দেখা যায়। নৌকা আমি অনেক পছন্দ করি। আমি প্রায় সময় সমুদ্রের কাছে ঘোরাঘুরি করার জন্য গিয়ে থাকি। ওখানে অনেক সুন্দর সুন্দর নৌকা দেখা যায়। আজকের এই নৌকার ফটোগ্রাফি আমি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটি খালের কাছে ঘুরতে গিয়েছিলাম। ওখান থেকে এই সুন্দর নৌকার ফটোগ্রাফিটা করি। আমার কাছে ফটোগ্রাফিটা অনেক সুন্দর লেগেছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে এই সুন্দর নৌকার ফটোগ্রাফিটা ভালো লেগেছে।
চানাচুর মাখা
- আমার পছন্দের খাবারের মধ্যে একটি হল চানাচুর মাখা। আমি প্রায় সময় চানাচুর মাখা খেয়ে থাকি। আমার মত অনেক মানুষ আছে চানাচুর মাখা খেতে পছন্দ করে। আমি প্রায় সময় আমাদের বাড়িতে চানাচুর মাখা খেয়ে থাকে। এখন কি কোন জায়গায় ঘুরতে গেলে ওখানে যদি দেখতে পাই তখন চানাচুর মাখা খেয়ে থাকি। আজকের এই চানাচুর মাখার ফটোগ্রাফি আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে খাবার জন্য নিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটা করি। পরে ভাবলাম আপনাদের মাঝে ফটোগ্রাফিটা শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ফটোগ্রাফি টা।
নয়ন তারা ফুল
- নয়ন তারা ফুল আমি অনেক পছন্দ করি। এই ফুল দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার মত অনেক মানুষ আছে নয়ন তারা ফুল অনেক পছন্দ করে। আমি প্রায় সময় নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। নয়ন তারা ফুলের অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। নার্সারিতে অনেক সুন্দর সুন্দর কালারের নয়ন তারা ফুল গাছ দেখা যায়। আমাদের বাড়িতে একটি কালারের নয়ন তারা ফুল গাছ অনেকগুলো আছে। আজকের এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমি আমাদের গাছ থেকে করেছি। এই ফুলটা গাছ থেকে ঝরে নিচে পড়ে ছিল তখন আমি দেখতে পেয়ে এই ফটোগ্রাফিটা করি।
প্রাকৃতিক দৃশ্য
- প্রাকৃতিক দৃশ্য আমি অনেক পছন্দ করে। আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আমার মত অনেক মানুষ আছে প্রাকৃতিক দৃশ্য অনেক পছন্দ করে। আজকে আমি আপনাদের মাঝে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে আসলাম। আমি প্রায় সময় বাইক নিয়ে ঘুরাঘুরি করে থাকি। ঘুরাঘুরি করার সময় সুন্দর সুন্দর জায়গা দেখলে আমি ফটোগ্রাফি করি। এমনই একদিন বাইক নিয়ে ঘুরাঘুরি করতে ছিলাম তখন এই সুন্দর ফটোগ্রাফিটা করি। ফটোগ্রাফিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ধন্যবাদ।
Camera 📸 Samsung S23 Ultra
Location
বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>



https://x.com/NARocky4/status/1930809130698301646?t=x0CX9aPppUc2e_Wats9yUg&s=19
ওয়াও ভাই আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের তোলা সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা তুলে ধরে তো আরো ভালো লেগেছে।
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটা ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এরকম ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হয়। আপনি অনেক ধৈর্য ধরে সবগুলো ফটোগ্রাফি করেছেন দেখেই বুঝতে পারছি। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি দেখে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি । আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ছিল । চানাচুর মাখা আমারও খুব পছন্দের। দেখে খেতে ইচ্ছে করছে। কচুরিপানার ফটোগ্রাফিও বেশ সুন্দর ছিল। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
কাশফুল আর আকাশ দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে মুগ্ধ হলাম। আপনার ফটোগ্রাফির দক্ষতা প্রশংসনীয়। অনেক ভালো লাগলো ভাইয়া।
মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি করতে পেরে আমার কাছে তো অনেক ভালো লেগেছে।
আজকে আপনি খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি এবং নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে ফটোগ্রাফি করার জন্য আরো বেশি উৎসাহিত হলাম।
https://x.com/NARocky4/status/1931049304405446976?t=6uK77Oz0JSovFIURUlq5Gw&s=19
অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমার তোলা ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
https://x.com/NARocky4/status/1931049919093395504?t=Ps0niXI2dt4iCl4vPGkPuQ&s=19