ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ10 months ago

ABB আগস্ট 2025 শুক্রবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

পাতাবাহার গাছের ফটোগ্রাফি

20250621_162006.jpg

  • পাতাবাহার গাছ আমার কাছে দেখতে খুব ভালো লাগলো। বিভিন্ন রকমের পাতা বাহার গাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আজকে আমি যে পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছি, এই গাছের পাতাগুলো অনেক বেশি লম্বা লম্বা আর দুই কালারের ছিল। এরকম সুন্দর পাতাবাহার গাছগুলো ঘরের সামনে লাগালে দেখতে কিন্তু খুব ভালো লাগে। কয়েকদিন আগে আমি আমার এক বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তাদের বাড়ির সামনে এই পাতাবাহার গাছ দেখে ফটোগ্রাফি করেছি।

পেয়ারা ফুলের ফটোগ্রাফি

20250427_082532.jpg

  • পেয়ারা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত আর অনেক বেশি পছন্দের একটা ফল। আমার কাছে পেয়ারা খেতে সব সময় খুব ভালো লাগে। আমাদের বাড়িতে অনেকগুলো পেয়ারা গাছে রয়েছে। আমাদের একটি পেয়ারা গাছের পেয়ারা ছাদ থেকে নেওয়া যায়। এজন্য প্রতিদিন ছাদে গিয়ে দেখি পেয়ারা পেকেছে কিনা। ওই গাছের মধ্যে যখন ফুল ধরেছিল, তখন আমি ফুল গুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম। পেয়ারা ফুলগুলো সাদা হওয়ার কারণে দেখতে খুব ভালো লাগে।

কসমস ফুলের ফটোগ্রাফি

20250404_092845.jpg

  • কসমস ফুল আমি একটু বেশি পছন্দ করি। কসমস ফুল দেখলেই আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। কসমস ফুলের সৌন্দর্য হয়ে থাকে অনেক বেশি মনোমুগ্ধকর। কসমস ফুল অনেক কালারের হয়ে থাকে। তবে কমলা কালারের এই কসমস ফুলগুলো একটু বেশি দেখা যায়। কয়েকদিন আগে আমি আমার এক বড় ভাইয়ের সাথে বাইক নিয়ে ঘুরাঘুরি করছিলাম। তখনই আমরা একটি সুন্দর বাড়ির সামনে রাস্তার ধারে অনেকগুলো ফুলগাছ দেখতে পাই। ওখানে এই কসমস ফুল দেখে আমি বাইক থামিয়ে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

20250402_102251.jpg

  • প্রাকৃতিক দৃশ্য কে না পছন্দ করে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমি সব সময় একটু বেশি ভালোবাসি। আর প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে তো আমার কাছে আরো বেশি ভালো লাগে। সবুজ শ্যামল মাঠ আর উপরে নীল আকাশ। আকাশে থাকা সাদা ভেসে বেড়ানো মেঘ দেখতে এক কথায় অসাধারণ লাগে। কয়েকদিন আগে বিকেল বেলায় একটু হাঁটতে বের হয়েছিলাম। কিছুদূর যাওয়ার পর সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করেছিলাম।

শিমুল ফুলের ফটোগ্রাফি

20250225_163950.jpg

  • শিমুল ফুল একটু বেশি পরিচিত আমাদের সবার। শিমুল ফুলগুলো আকৃতিতে কিন্তু অনেকটাই বড় হয়ে থাকে। আর আমার কাছে শিমুল ফুল দেখতেও অসম্ভব ভালো লাগে। এই ফুলের পাপড়ি গুলো অনেক বড় আর অনেক শক্ত হয়ে থাকে । শিমুল গাছের তুলার জন্যই কিন্তু শিমুল ফুলগুলো একটু বেশি পরিচিত। আমি তো শিমুল তুলার মতো শিমুল ফুলও খুব পছন্দ করি। চারিদিকে যখন শিমুল ফুল ফুটেছিল, তেমনি একদিন আমি ঘুরতে বের হয়েছিলাম। আর রাস্তার ধারে থাকা শিমুল গাছের ফুল দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

1000163454.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Posted using SteemPro

Sort:  
 10 months ago 

1000329934.jpg

 10 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া অনেক দিন পরে শিমুল ফুল দেখতে পেলাম। আমাদের এদিকে শিমুল ফুল তেমন দেখা যায় না বলেই চলে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

অনেকদিন পরে আপনি শিমুল ফুল দেখেছেন শুনে ভালো লাগলো।

 10 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি বলতে আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক উৎসাহিত হলাম ‌

 10 months ago 

1000329933.jpg

 10 months ago 

চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। শিমুল ফুল অনেকদিন পর দেখলাম। পাতাবাহারের ফটোগ্রাফিটি ও আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে।

 10 months ago 

1000329935.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60116.64
ETH 1564.69
USDT 1.00
SBD 0.42