ফটোগ্রাফি: সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 2.3.23

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

IMG_20230303_180210.jpg

প্রাকৃতিক দৃশ্য

প্রাকৃতিক দৃশ্য আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করতে সবার কাছে ভীষণ ভালো লাগে। এর মাঝে অন্যরকম একটা সৌন্দর্যতা রয়েছে যা দেখলে মনটা একেবারে ভরে যায়। আমি আজকে খুবই সুন্দর প্রকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি। আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে যেমন ভালো লাগে ফটোগ্রাফি করতেও তেমনি ভালো লাগে আমার কাছে। কয়েকদিন আগে আমি মোটরসাইকেল নিয়ে বিকেল বেলায় বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। আসলে প্রাকৃতিক সৌন্দর্যতা দেখে ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না। তাইতো মোবাইল বের করে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।

গাঁদা ফুল

আজকে আমি খুবই সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমার কাছে সব রকমের ফুল ভীষণ ভালো লাগে যার মধ্যে গাঁদা ফুল ও রয়েছে। গাঁদা ফুলের ঘ্রাণ একটু বেশি ভালো লাগে আমার কাছে। গাঁদা ফুল অনেক রকমের হয়ে থাকে। বেশ কয়েকদিন আগে আমি একটি নার্সারিতে গিয়েছিলাম সেখানে হঠাৎ করে এই গাঁদা ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে যাই। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম। আমি যে কোন জিনিসের ফটোগ্রাফি করতে ভালোবাসি। আসলে ফুল আমাদের সবারই পছন্দের ফুলের ফটোগ্রাফি করলে মনটা ভালো হয়ে যায়।

IMG20221124103614.jpg

প্রজাপতি

এটি হচ্ছে খুবই সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি। আসলে প্রজাপতি ফটোগ্রাফি করতে কিন্তু অনেক কষ্ট হয়। যখনই প্রজাপতির ফটোগ্রাফি করার জন্য তার কাছে যাই শুধু উড়াউড়ি করে প্রজাপতি। তাই ফটোগ্রাফি করতে কষ্ট হয় ভীষণ। আসলে এই প্রজাপতিটির ফটোগ্রাফি যখন করতে গিয়েছিলাম আমার তো অনেক সময় লেগেছিল এই প্রজাপতির ফটোগ্রাফি করতে। যখনই কাছে যাই তখনই উড়াউড়ি করে তাই ফটোগ্রাফি করতে পারি নাই। অনেক ধৈর্য ধরে ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি করার পর নিজের কাছে ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে যে কোন ফটোগ্রাফি করতে ভালো লাগে।

IMG20221204120710.jpg

জবা

আমাদের সবারই খুবই পছন্দের একটি ফুল হচ্ছে জবা ফুল। আজকে আমি খুবই সুন্দর একটি জবা ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে জবা ফুলের অনেক রকমের জাত রয়েছে যার মধ্য থেকে এই কালারটি একটু বেশি ভালো লাগে। আমি পরশুদিন ঘুরাঘুরি করার জন্য একটা বড় ফুল বাগানে গিয়েছিলাম সেখানে জবা ফুল দেখে ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিলাম। আসলে যে কোন ফুলের উপর যদি পানির শিশির পড়ে থাকে তখন দেখলে ভীষণ ভালো লাগে এই ফুলটির উপরে প্রানের শিশির পড়েছিল তাই ভীষণ ভালো লেগেছিল দেখতে তখনই ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি করার পর আরও বেশি ভালো লেগেছিল। যে কোন জিনিসের ফটোগ্রাফির থেকে ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালোবাসি আমি।

IMG20220828164144.jpg

বানর

বানর সবারই খুবই পছন্দের একটি প্রাণী। গত বছরের আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম পরিবারের সকল সদস্যকে নিয়ে। চিড়িয়াখানায় অনেক রকমের পশুপাখি ছিল যার মধ্যে বানর আমার কাছে একটু বেশি ভালো লাগে। আসলে বানর গুলোকে খুবই অবহেলিত ভাবে রাখা হয়েছে। আমরা সবাই বানরগুলোকে বিস্কিট খাইয়েছিলাম। বিস্কিট যখনি তাদেরকে দিয়েছিলাম খুব সুন্দর ভাবে খেয়েছিল। আমি বানরের অনেক ফটোগ্রাফি করেছিলাম সেই দিন। আসলে বানরগুলোকে দেখে অনেক অসহায় লাগছিল মনে হচ্ছিল অনেকদিন পর্যন্ত কেউ খাবার দেয়নি। যখনই বিস্কিট দিয়েছিলাম তারা পাগলের মত হয়ে গিয়েছিল বিস্কিট দেখে।

IMG20220810164711.jpg

নৌকা

আজকে আমি খুবই সুন্দর নৌকার ফটোগ্রাফি করেছি। নৌকার ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। নৌকা সহ প্রাকৃতিক দৃশ্যের এভাবে ফটোগ্রাফি করলে খুবই সুন্দর ভাবে ফুটে ওঠে। কয়েকদিন আগে আমি মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার জন্য গিয়েছিলাম খুবই সুন্দর একটি জায়গায়। সেখান থেকে এই নৌকার ফটোগ্রাফি করি। আসলে এরকম একটা সৌন্দর্যতা লুকিয়ে ছিল। যে ফটোগ্রাফি করার পর আর ও সুন্দরভাবে ফুটে ওঠে এবং মনটা একেবারে ভালো হয়ে গিয়েছিল। ‌আমার কাছে এরকম জিনিস গুলোর ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে দেখতে।

IMG20210821152408.jpg

সূর্যাস্ত

সূর্য অস্তের ফটোগ্রাফি এবং সূর্যাস্ত যাওয়ার সেই মুহূর্তটি উপভোগ করতে পছন্দ করে না এরকম মানুষ সত্যিই খুবই কম পাওয়া যাবে খুজলে। আমার কাছে সব কিছুর থেকে এরকম সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফি করতে একটু বেশি ভালোবাসি। সূর্য অস্ত যাওয়ার সময় সেই মুহূর্তটি উপভোগ করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। যখনই এরকম দৃশ্যগুলো চোখের সামনে দেখি সাথে সাথে ক্যামেরায় বন্দি করে ফেলি। ভীষণ ভালো লেগেছিল যখন এই সূর্য অস্তের ফটোগ্রাফি করি। সন্ধ্যাবেলায় আমি বাহিরে ঘুরাঘুরি করার জন্য বের হই কারণ সেই সময় সূর্য অস্ত যায়। যখন এই দৃশ্যটি আমি দেখি তখনই ফটোগ্রাফি করে ফেলেছিলাম।

IMG20230215172223.jpg

আমি আশা করি সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আপনি খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। ছবিগুলো খুবই দুর্দান্ত হয়েছে দেখতে। প্রকৃতি পছন্দ করে না এইরকম মানুষ পাওয়া দুষ্কর। সূর্যাস্তের ছবিটা দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আজকের ফটোগ্রাফি গুলো আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে, আমার খুবই ভালো লেগেছে ভাই। আপনাদের কাছে এত বেশি ভালো লাগে তা আবার জানা ছিল না। মনের অন্তস্থল থেকে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি এতো সুন্দর ফটোগ্রাফি কি ভাবে করেছেন। চমৎকার হয়েছে ভাইয়া প্রতিটি ফটোগ্রাফি। শুরু থেকে শেষ পর্যন্ত ছবি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু সুন্দর ফটোগ্রাফি গুলা আপনাদের দেখাতে পারলেই আনন্দ লাগে। আপনার মন্তব্য বেশ ভালো লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি ভাইয়া প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রজাপতির ফটোগ্রাফি দারুণ হয়েছে,আসলেও প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক কষ্টের। আসলে ভাইয়া বানরটাকে দেখে মনে হচ্ছে অনেক অসহায়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

বানরের কথা মনে পড়লে ভীষণ খারাপ লাগে। কারণ বানরটি না খেয়ে থাকে সারাক্ষণ। এই বিষয়টা আমার বিশাল খারাপ লাগে।

 3 years ago 

সাতটি ফটোগ্রাফি দিয়ে চমৎকার একটি অ্যালবাম শেয়ার করেছেন। ভাইয়া আপনি সব সময়ই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল নৌকা প্রকৃতি সূর্য প্রজাপতি সব গুলো এক সাথে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আজকের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন ভাই জেনে অনেক খুশি হলাম। খুব ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে প্রজাপতির ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফিটি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পারলেই বেশি ভালো লাগে। কারণ চমৎকার ফটোগ্রাফি গুলো দেখলে আপনারা খুব ভালো মন্তব্য করেন। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রাকৃতিক পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। প্রাকৃতিক ফটোগ্রাফি এবং শেষে সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এজন্য কয়েকটি সাবজেক্ট এর ফটোগ্রাফি হবে সবগুলো পর্বের মধ্যে করে থাকে। আপনাদের সবার ভালো লাগলেই আমার আনন্দ

 3 years ago 

যাক মন খারাপের মাঝে আপনার এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি কিন্তু আমাকে সত্যি বেশ মুগ্ধ করেছে। সরষে ফুল, বানর , নীল আকাশ সব কিছুর ফটোগ্রাফিগুলো যেন মন কে বেশ ভাল লাগার এক অনুভূতির ছোঁয়া দিল। আমার তো বানরের ছবি দেখে বেশ ভালই লাগলো।

 3 years ago 

আপনার এত বেশি ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। আসলে আপনাদের এমন ভালবাসার জন্যই আমি কষ্ট করে সুন্দর ফটোগ্রাফি গুলো করে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ও ভাই ফটোগ্রাফার, আপনার ফটোগ্রাফি গুলো দেখে নতুন করে বলার কিছুই নেই, যে দারুন হয়েছে। কেননা প্রতিনিয়ত আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ধারণা এসেছে, আপনি ফটোগ্রাফিতে কতটা দক্ষ। আপনার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেন। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাই। আজকের পোস্টে সূর্য অস্ত যাওয়ার যে ফটোগ্রাফিটি করেছেন তা দেখে চোখ জুড়িয়ে গেল।এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফি দেখে রীতিমতো আপনি মুগ্ধ হয়ে যান শুনে অনেক বেশি ভালো লেগেছে ভাই। আপনাদের এত সুন্দর মন্তব্য ফেলে কাজের আগ্রহ অনেক গুণ বাড়ে ‌‌। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম চোখ ধাঁধানো ফটোগ্রাফি যাকে বলে ৷ প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ ভাই ৷ জবা ফুল, বানোর বন্দি খাচায় ও শেষ সূর্যাস্ত বেলার ফটোগ্রাফি টা ৷ সব মিলে প্রত্যেক টি ফটোগ্রাফি ছিল দেখার মতো ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

প্রত্যেকটা ছবি দেখার মত ছিল তা সত্যি ভাই। আমি সব সময় চেষ্টা করি ভালো ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65034.86
ETH 1871.95
USDT 1.00
SBD 0.38