ফটোগ্রাফি: সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB 12.05.23 narocky71

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1683727051170.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

ঝিনুকের জারবাতি

IMG20211001170049.jpg

কয়েকদিন আগে আমি আমার ফ্যামিলিকে নিয়ে কক্সবাজারে ঘুরাঘুরি করার জন্য গিয়েছিলাম। ওখানে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল। যেখানে ঝিনুকের খুবই সুন্দর সুন্দর জারবাতি ও ছিল। জারবাতি গুলো দোকানের মধ্যে ঝুলানো ছিল। যা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল জারবাতি গুলো দেখতে। তাই তো কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি করার পর আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে এই ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছিল আমার কাছে। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক। আশা করছি এটি আপনাদের কাছে দেখতে ভীষণ ভালো লাগবে।

রাধাচূড়া

IMG20220607100311.jpg

আমাদের অনেকেরই পরিচিত এবং পছন্দের একটি ভুল হচ্ছে রাধাচূড়া ফুল। আমার কাছে রাধাচূড়া ফুল ভীষণ ভালো লাগে। আসলে আমাদের এলাকায় আমরা এই ফুল গুলোকে কৃষ্ণচূড়া ফুল নামে চিনি। আমার মনে হয় অনেকেই এই ফুলগুলোকে কৃষ্ণচূড়া ফুল নামেই চিনে থাকে। এই নামটাই বেশিরভাগ সবার মুখে প্রচলিত আমার মতে। কয়েকদিন আগে আমি বাইক নিয়ে যাওয়ার সময় একটা রাধাচূড়া ফুল গাছ দেখি যদিও ফুল গাছটা ছোট ছিল। এমনিতেই কয়েকদিন ধরে ভাবছিলাম ফুলগুলোর ফটোগ্রাফি করবো। সামনে দেখে ভীষণ ভালো লেগেছিল। তাই কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

প্রাকৃতিক দৃশ্য

IMG20210711134346.jpg

প্রাকৃতির সাথে তো আমরা সবাই জড়িত। প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে পৃথিবীতে আমার মনে হয়। প্রকৃতির মাঝে সময় কাটাতে সবাই পছন্দ করে। আমি তো একটু বেশি ভালোবাসি প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটাও একেবারে ভালো হয়ে যায়। কয়েকদিন আগে আমি বাহিরে গিয়েছিলাম ঘুরাঘুরি করার জন্য। আসলে বাহিরে ভীষণ রোধ ছিল এবং ঘরেও কারেন্ট ছিল না তাই ভাবলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসা যাক। ঘুরাঘুরি করতে গিয়ে আমি এই ফটোগ্রাফি করেছিলাম। আমার কাছে ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

গন্ধরাজ ফুল

IMG20220810162029.jpg

গন্ধরাজ ফুল আমাদের খুবই পছন্দের। আমার একটু বেশি পছন্দের গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুলের ঘ্রাণ একটু বেশি ভালোবাসি আমি। গন্ধরাজ ফুলের সৌন্দর্যতা একেবারে অন্যরকম। আসলে এই গন্ধরাজ ফুল আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। গন্ধরাজ ফুল যেখানে দেখি সেখান থেকে ফটোগ্রাফি না করলে আমার কাছে একেবারে ভালো লাগে না। তাই আমি বেশিরভাগ সময় গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমার শ্বশুরবাড়িতে একটি গন্ধরাজ ফুলগাছ রয়েছে। আমি সেখানে গেলে সব সময় গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করি। এই ফটোগ্রাফিটিও আমি সেখান থেকেই করেছিলাম। আমি আশা করছি আপনাদের কাছেও দেখতে ভীষণ ভালো লাগবে এই ফটোগ্রাফি।

নাম না জানা ফুল

IMG20221026090835.jpg

নাম না জানা এই ফুলটি যখন আমি দেখেছিলাম তখন আমি নিজেই অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে এই ফুলটার নাম আমার জানা নেই google এ সার্চ করেছিলাম তবুও নামটা সংগ্রহ করতে পারিনি। আপনারা কেউ যদি এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে মন্তব্যের মাধ্যমে আশা করছি অবশ্যই বলবেন। আসলে এই ফুলটির কালার হলুদ রঙের হওয়ার কারণে আমার কাছেই একটু বেশি ভালো লেগেছিল দেখতে। বিশেষ করে ফুলের ভেতরের সৌন্দর্যতা আমাকে একটু বেশি মুগ্ধ করেছিল তাই তো ফটোগ্রাফি না করে আমি থাকতেই পারলাম না। ফটোগ্রাফি করার পর ফুলটির সৌন্দর্যতা আরো বেশি ফুটে উঠেছিল সুন্দরভাবে।

সমুদ্র

IMG20221218092155.jpg

আমার খুবই পছন্দের একটি জায়গা হচ্ছে সমুদ্র। আমি সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরাঘুরি করতে ভীষণ পছন্দ করি। আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি সমুদ্রের পাড়ে যাওয়ার সেখানে গেলে মনটা একেবারে ভালো হয়ে যায়। সমুদ্র পছন্দ করে না এরকম মানুষ এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না, থাকলেও খুবই কম রয়েছে আমার মনে হয়। কয়েকদিন আগে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সমুদ্র দেখার জন্য গিয়েছিলাম। সমুদ্রের ফটোগ্রাফি না করে তো আর থাকতে পারবো না। তাই সমুদ্রের কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম আমি। আর আপনাদের মাঝে এই ফটোগ্রাফি টা শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে।

সূর্যাস্ত

IMG20230215171403.jpg

আমি সব সময় আপনাদের মাঝে সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আপনারা সবাই সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে পছন্দ করেন। তাই আমি সব সময় চেষ্টা করি সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। আসলে আমিও সূর্যাস্তের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। যেহেতু আপনারাও সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে পছন্দ করেন তাই সব সময় একটি করে সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করি। কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় আমি বাইক নিয়ে বাহিরে বের হয়েছিলাম একটা কাজের জন্য। সূর্যাস্তের মুহূর্তটা দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি ভালো লাগবে।

আমি আশা করি সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন যা অসাধারণ ছিলো।দেখে খুবি ভালো লেগেছে আমার।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলেছেন ভাইয়া সমুদ্র পাড়ে গেলে মন এমনিতেই ভরে যায়। আর নাম না ফুলটি সত্যি অসাধারণ ছিল। ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য পেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। ঝিনুকের জারবাতি রাধাচূড়া ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি ভাইয়া আপনি প্রোফেশনাল ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে সব সময় ভালো লাগে জেনে খুশি হয়ে। ধন্যবাদ

 3 years ago 

সাতটি ছবি দিয়ে খুব সুন্দর একটি পোস্ট সাজিয়েছেন। পাওনার ফটোগ্রাফি বরাবরই খুব সুন্দর হয়। প্রতিটি ছবি খুব দক্ষতার সঙ্গে ক্যামেরাবন্দী করেছেন। সূর্যাস্তের ছবিটি অসাধারণ হয়েছে মনে হচ্ছে গাছের মাঝে সূর্য বসে আছে। রাধাচূড়া ফুল দেখতেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

উৎসাহিতমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কক্সবাজার ঘুরতে গিয়ে ঝিনুকের খুব সুন্দর জারবাতি ফটোগ্রাফি করেছেন। সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়। আপনার সূর্যাস্তের ফটোগ্রাফি টাও খুব সুন্দর হয়েছে। তাছাড়া ঠিকই বলেছেন সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে আসলে খুব ভালো লাগে। আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফি টাও খুব ভালো লাগছে দেখতে। এক কথায় সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে।

 3 years ago 

সব সময় চেষ্টা করি এরকম ফটোগ্রাফি গুলো করার। আপনাদের উৎসাহ পেলে ভালো লাগে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি গুলো খুব দক্ষতা সাথে করেন যা দেখতে খুবই সুন্দর দেখায়। তবে আমার কাছে গন্ধরাজ ফুল। এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো বরাবরই আপনার কাছে ভালো লাগে জেনে ভীষণ ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে একটু বেশি ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনাকে কি আর বলবো? সব সময় আপনি খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আমার কাছে ভীষণ ভালো লাগে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। আজ বিশেষ করে প্রত্যেকটা ছবি আমার কাছে ভালো লেগেছে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

নাম না জানা হলুদ ফুলটি দেখতে অনেকটা পানসি ফুলের মতো। তবে সঠিক জানা নেই। ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখলে সত্যিই ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি করেন। আর প্রত্যেকটি ফটোগ্রাফি এত সুন্দর এবং নিখুঁত হয় দেখেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

 3 years ago 

আসলে আমিও সঠিক জানিনা এটি কি ফুল পানসি ফুল নাকি কি আমার জানা নেই। ভালো লাগলো ধন্যবাদ

 3 years ago 

ওয়াও আপনি খুব চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আপনার সবগুলো ফটোগ্রাফি খুব অসাধারণ ছিল। তার মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো ঝিনুকের ফটোগ্রাফি যেটি আপনি কক্সবাজার থেকে ফটোগ্রাফি করলেন। অনেক সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে এরকম কিছু ফটোগ্রাফি নিয়ে আসার। আপনারা ফটোগ্রাফি পছন্দ করে আমাকে সব সময় উৎসাহিত করেন। যার কারণে এরকম ফটোগ্রাফি গুলো করতে আমার উৎসাহ বাড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38