আমার জিনিয়া র সাতকাহন

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

জিনিয়া খুব আল্লাদি ফুল,তাঁর যত্নাত্তি অন্যরকম ।খুব রোদ তাঁর যেমন সহ্য হয় না তেমন খুব ছায়ায় সে স্বস্তি পায়না।
তাই নারসারি থেকে এনে তাঁকে সুন্দর একটি জায়গায় টবে বসিয়ে দিলাম।
দিনে দিনে সে সুন্দর বেড়ে উঠল আর সুন্দর আর সুন্দর অনেক গুলো আমাকে উপহার দিল আমি ও তাঁর দিকে একটু বেশি করে খেয়াল রাখতাম।
অল্প কিছুদিনের মধ্যেই গাছটি ফুলে ফুলে ভরে উঠল।
আনন্দ আমার দেখে কে? সবাই কে ডেকে ডেকে আমর জিনিয়া রানি কে দেখাতাম।

এর কিছুদিন পর বৃষ্টি শুরু হল, একদিন আবিষ্কার করলাম যে ফুল গুলো শুকিয়ে গেছে সেটা র ভিতর থেকে অনেক গুলো ছোট ছোট চারা উঁকি দিচ্ছে।
অনেক অভিজ্ঞ লোকজনের মতামত নিলাম কীভাবে সেগুলো কে সুন্দর ভাবে বাঁচিয়ে রাখা যায়।
আমি চারা গুলো কে আলতো ভাবে গাছ থেকে আলাদা করে সুন্দর করে আর একটি টবে বসিয়ে দিলাম।আসতে আসতে তাঁরা ও বড় হতে লাগল।এদিকে আমার আগের জিনিয়া গাছটি তত দিনে নিচতেজ হয় এসেছে।
এবার আমি নতুন চারাগুল একটা একটা করে লাগিয়ে দিলাম।
তারাও বড় হয়ে ডাল ‌পালা বিস্তার করল
তাঁরাও আবার ফুলে ফুলে ভরে গেছে যদিও প্রথম লাগানো জিনিয়ার মতো অতটা বেশি ফুল ধরে নি কিন্তু তাঁদের রং গুলো চমতকার।

20210803_182307.jpg

20210615_181710.jpg
গাড়ো গোলাপি রঙের জিনিয়া।

20210803_182337.jpg
হালকা গোলাপি রঙের জিনিয়া।

20210803_182311.jpg
গাড়ো খয়েরি রঙের জিনিয়া।
এই রংয়ের ফুল টি কে সবার থেকে বেশি সুন্দর লাগছে।

20210803_182307.jpg

Sort:  
 5 years ago 

এই ফুলগুলো সত্যি দেখতে অনেকটা আকর্ষনীয় লাগে, আমার অনেক পছন্দের একটা ফুল।

 5 years ago 

আমারও খুব পছন্দের ফুল এটা

 5 years ago 

ছবিতে অপূর্ব লাগছে ফুলগুলো। ছাদে অনেকদিন ধরেই ফুল গাছ লাগাতে চাইছি,, কিন্তু কোন ফুল গাছ লাগাব এখনো বুঝে উঠতে পারিনি, তবে আজ এই ফুলটা দেখে এত পছন্দ হয়ে গেল, অবশ্যই এটা আমি টবে লাগাবো।

 5 years ago 

ফুলটি সত্যি অনেক সুন্দর

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41