লাইফস্টাইল: লোডশেডিং এর রাতে মরিচের গুঁড়া দিয়ে আম খাওয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230417205242.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, এপ্রিল ১৭/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আপনাদের কাছে আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গত কয়েকদিন যাবত আমাদের দেশে প্রচুর পরিমাণে গরম পড়তে শুরু করে দিয়েছে। আর এই গরমের সাথে সাথে সব থেকে যে বিষয়টি আমাদের সকলকে অশান্ত করে তুলেছে সেটা হচ্ছে লোডশেডিং। এই লোডশেডিং এর কারণে সকলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আমাদের দেশে। বিশেষ করে আমাদের এলাকাতে যেন লোডশেডিং এর পরিমাণটা একটু বেশি বলে মনে হচ্ছে। যদি ৩০ মিনিট বিদ্যুৎ সংযোগ থাকে তাহলে মনে হচ্ছে দুই ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখছে। এই লোডশেডিং থেকে বাঁচার জন্য কি করব খুঁজে পাচ্ছিলাম না তাই বন্ধুদের সাথে বসে ছিলাম স্কুলের খেলার মাঠে। হঠাৎ মনে পড়ে গেল এখন তো রমজান মাস দিনের বেলায় তো আমরা আম খেতে পারব না। তাই চিন্তা করলাম রাতের বেলায় এই আম খাব। যেমন চিন্তা তেমনি কাজ একজনকে তুলে দিলাম গাছে আম পড়ার জন্য।

IMG20230417205254.jpg

আর অন্য একজনকে পাঠিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে নিয়ে আসার জন্য। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে এই ধরনের কাঁচা আম মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে খেতে কতটা বেশি ভালো লাগে। আমরা প্রতিবছরই এভাবে আম খেয়ে থাকি। কিন্তু রমজান মাস হবার ফলে সেটি আর হচ্ছিল না। কিন্তু এই সুযোগটা আমাদেরকে লোডশেডিং এ করে দিল।

IMG20230417205337.jpg

কি আর করা যাবে বলেন লোডশেডিং এর মধ্যে যখন সকলের অবস্থা খারাপ তখন নেই আমরা চিন্তা করলাম একটু ভালোভাবে সময়টা অতিবাহিত করার। কোনভাবেই যখন উপায় খুঁজে পাচ্ছিলাম না তখনই আমাদের সকলের মাথায় আসে আম খাবার বিষয়টি। সত্য কথা বলতে এক বছর পরে এভাবে কাঁচা আম খেতে ভালই লাগলো আমাদের। আমরা যাকে গাছে তুলে দিয়েছিলাম সে প্রায় ১৫ থেকে ২০ টা কাঁচা আম পেড়েছিল আমাদের। আমরা পাঁচ ছয় জন নিচে ছিলাম আম কুড়ানোর জন্য। অবশেষে যখন আমপাড়ার কাজ শেষ হয়ে গেল তখন আমরা সকলে একটা জায়গায় গোল হয়ে বসে আম খেতে শুরু করলাম। বিষয়টা আমাদের কে আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দিল।

এ বছরে কি আপনারা কাঁচা আম মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে খেয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আসলেই কয়েকটা দিন ধরে প্রচন্ড গরম পড়েছে ৷ এই গরমে একটু শান্তিতে থাকা মুশকিল ৷ আর গ্রামে লোডশেডিং একটু বেশিই হয় , আমাদের এদিকেও তাই ৷ তবে সবাই মিলে এভাবে কাচা আম মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদ ৷ আমাদের এদিকে আম গুলো এখনো খাওয়ার মতো হয়নি , বড় হলে এই মজাটা নিতে হবে ৷ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আসলে রোজা রেখে প্রচণ্ড গরমে দিন পার করা অনেক কষ্টের। আর লোডশেডিং এর কথা কি বলবো। যাই হোক কাঁচা আম মরিচের গুঁড়ো দিয়ে এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু এবছর এখনো খাওয়া হয়নি। বাজারে এখনো ভালোভাবে কাঁচা আম অতটা দেখিনি। লোডশেডিং এর রাতে গুলো মরিচ দিয়ে কাঁচা আম খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

লোডশেডিং এর রাত গুলো সত্যিই অনেক বেশি কষ্টদায়ক। বর্তমান সময়ে লোডশেডিং যেন নিত্যদিনের খেলা হয়ে গিয়েছে সব সময় প্রায়ই লোডশেডিং দেখা যায় যার কারণে রাত্রিবেলা ঘুমানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ছে। আপনি তো দেখছি লোডশেডিং এর রাত্রে আম পেরে খেয়েছেন আসলে এটা যেন এখন সকলেরই একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমরাও গতরাত্রে এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। ধন্যবাদ আপনার কাটানো মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

লোডশেডিং এর রাতে কাঁচা আম মরিচের গুঁড়া দিয়ে খাওয়ার মজাই আলাদা।অতিরিক্ত গরমে বন্ধুদের সাথে বেশ মজার সময় কাটিয়েছেন।দিনের বেলায় আম খাওয়ার দিন আর বেশি দূরে নয়।আগামী রবি সোম বার নাগাদ খেতে পারবেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ চমৎকার তো। কাঁচা আম আর মরিচ ফাঁকি সেই ছেলেবেলা যখন খেয়েছি। কিন্তু এখন আর খাওয়া হয় না। গ্রামের বাড়িতে লোডশেডিং হলে বন্ধুদের সাথে কাঁচা আম মরিচ ফাঁকি এভাবে খেতে বেশ ভালো লাগে।

 3 years ago 

ভাইয়া লোডশেডিং এর রাতে মরিচের গুঁড়া দিয়ে আপনার আম খাওয়ার অনুভূতি পড়ে অনেক ভাল লাগলো। হয়তো আমি গ্রামে থাকলে এমন কিছু মুহূর্তের সাক্ষী হতাম। খুব মিস করি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36