লাইফস্টাইলঃ মহান সৃষ্টিকর্তা যেভাবে পরিচালনা করেন আমাদেরকে সেভাবেই পরিচালিত হতে হয়

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG20230825132746.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, আগস্ট ২৫/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু আজকে শুক্রবার তাই সকাল থেকেই বাড়িতে ছিলাম। যেহেতু আজ জুম্মার দিন তাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কার ভাগ্যে যে কি থাকে সেটা বলো কোন মানুষের পক্ষেই সম্ভব নয়। যদিও আমি নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু ভাগ্যটা আজকে এমনই ছিল যে নামাজ পড়ার মতো সময় হয়নি। ঘড়িতে তখন বারোটা বেজে ২৭ মিনিট হঠাৎ আব্বা ফোন করলো আমাকে। ফোন ধরতে আব্বা আমাকে বলল তাড়াতাড়ি রেডি হও এক্ষুনি মুবিনের মাদ্রাসাতে যেতে হবে। কারণটা আমি যখনই জানতে চাইলাম তখন আব্বা বলল মুবিন নাকি পা পিছলে পড়ে গিয়েছে। আর পড়ে গিয়ে মাদ্রাসার টাইলস এ লেগে কপাল কেটে গিয়েছে। আসলে আজকে সকাল থেকেই আমাদের এই দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হবার কারণে চারিদিকে পানি বেঁধে রয়েছে। আমার ছোট ভাই মাদ্রাসাতে থাকে আর সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হবার কারণে সবকিছু ভিজে স্যাতসেতে হয়ে গিয়েছিল। আর এই কারণেই সে পড়ে গিয়েছে। আব্বার কথা শুনে আর দেরি করলাম না তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম। যেহেতু আব্বা আগে থেকেই মসজিদে ছিল আর আমি বাড়িতে ছিলাম তাই তাড়াতাড়ি করে মোটরসাইকেল বের করে রওনা দিলাম আব্বার কাছে। আব্বাকে সাথে করে চলে গেলাম মাদ্রাসাতে।

IMG20230825133139.jpg

মাদ্রাসাতে যাবার পরে দেখতে পেলাম মুবিন মাদ্রাসার একপাশে বসে আছে। মাদ্রাসার শিক্ষকেরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছে। যেহেতু তারা প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়েছে তাই সহজে রক্ত বন্ধ হয়ে গিয়েছে আর এর কারণে খুব একটা বেশি সমস্যায় পড়তে হয়নি আমাদেরকে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম মুবিনের কপালে খুবই ভালো পরিমাণে জায়গা নিয়ে কেটে গিয়েছে। এজন্য আমরা আর বেশি সময় অপচয় না করে সরাসরি চলে গেলাম হসপিটালে। জরুরি বিভাগে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হলাম এবং ডাক্তার আমাদেরকে সেলাই করার পরামর্শ দিলেন। যেহেতু কপাল এ কেটে গিয়েছে আর এই জায়গাটা সেলাই করা একটু কঠিন কাজ। একই সাথে এইখানে যদি সাধারন সুতা দিয়ে সেলাই করা হয় তাহলে দাগ থেকেই যাবে। তাই ডাক্তার আমাকে একটি ভালো সুতা কেনার জন্য পরামর্শ দিল এবং আমি দ্রুত সেই সুতাটা কিনে আনলাম। তারপরে ডাক্তার খুবই সুন্দরভাবে মুবিনের কপালের কাঁটা অংশটা সেলাই করে দিল। এরপরে ডাক্তার অনেকগুলো ভালো কোম্পানির ঔষধ লিখে দিল। ঔষধ দেয়া শেষে আমি চলে গেলাম ফলের দোকানে সেখান থেকে কিছু ফল কিনলাম মুবিনের জন্য। আর এরপরেই আমরা বাড়িতে চলে আসলাম।

তাহলে ভাবুন মানুষের ভাগ্য কোথায় কিভাবে থাকে কিছুই মানুষ জানে না। যেখানে আমি এবং আব্বা নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম সেখানে আজকে শুক্রবারের জুম্মার দিনের নামাজটাই পড়তে পারলাম না।এজন্য আমাদের সকলেরই উচিত মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা। তিনি আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন আমাদেরকে সেভাবেই পরিচালিত হতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন মুবিনকে তিনি দ্রুত সুস্থতা দান করেন। আজকে আর বেশি কিছু শেয়ার করছি না। আপনারা সকলে ভাল থাকবেন আর একটু সাবধানে চলাচল করবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

মাঝে মাঝে বিপদ হঠাৎ করেই এসে পড়ে। তাই তো পরিকল্পনামাফিক অনেক কাজ করা হয়ে ওঠেনা। আপনি নামাজে যেতে পারেননি জেনে সত্যিই খারাপ লাগলো। মুবিনের মাথা ফেটে গিয়েছে দেখে সত্যিই খারাপ লেগেছে ভাইয়া। এটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল।

 3 years ago 

হয়তোবা বৃষ্টির কারণে জায়গাটা পিচ্ছিল হয়ে গিয়েছিল তাই সে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে।

 3 years ago 

দূর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। তবুও আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যাইহোক উনি পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জেনে ভীষণ খারাপ লাগলো, আর সেলাই পর্যন্ত করতে হয়েছে। যাক আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করুন, এই কামনা করছি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সব সময়ই আমাদের একটু বেশি সতর্ক থাকা উচিত

 3 years ago 

মাঝে মাঝেই হুট করেই কোনো ঘটনা ঘটে যায় তখন পরিকল্পনাগুলি ভেস্তে যায়।আসলেই এটা বেশ দুঃখজনক ঘটনা,বৃষ্টির দিনে পা পিছলে পড়ে যাওয়া।আর কপালে সেলাইও দেওয়া লেগেছে জেনে খারাপ লাগলো। যাইহোক মুবিন নিশ্চয়ই আপনার ভাই, তার জন্য দ্রুত সুস্থতার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ঐদিন তো আমি ভাবতেই পেরেছিলাম না দিনটা আমার এইভাবে অতিবাহিত হবে।

 3 years ago 

আসলে ভাই বিপদ হঠাৎ করেই চলে আসে। বৃষ্টির দিনে পা পিছলে পড়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তা সত্যি খুব দুঃখজনক। তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আসলে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। কারণ অসাবধানতার কারণে অনেক বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে।

 3 years ago 

সাত দিন হয়ে আসলো ভাইয়া এখন পর্যন্ত ঠিকভাবে সুস্থ হয়নি।

 3 years ago 

মুবিনের এই ঘটনাটা শুনে খুব খারাপ লাগলো। গতকালকে ছোট চাচার কাছ থেকে এটা জানতে পারলাম। পা স্লিপ করে পড়ে মাথাটা কেটে গেছে। অনেক গুলো সেলাই দেয়া হয়েছে এখানে। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে বড় কিছু হয়নি। এর জন্য তো বলে মহান সৃষ্টিকর্তা মানুষের জন্য যা করে ভালোর জন্যই করে। হতে পারতো এর থেকে বড় কোন দুর্ঘটনা। দ্রুত যেন সুস্থ হয়ে ওঠে এটাই দোয়া করি

Posted using SteemPro Mobile

 3 years ago 

যদিও খুব একটা বড় কিছু হয়নি কিন্তু অসুস্থ তার পরিমাণটা এখনো কোনোভাবেই কমেনি।

 3 years ago 

দোয়া করি যেন আল্লাহ আপনার ছোট ভাই মবিন কে তাড়াতাড়ি সুস্থ্য করে তোলে। আসলেই কিন্তু আল্লাহর ইশারার উপর কোন কথাই নেই। আমাদের জীবনের সকল পরিকল্পনাই তিনি করে রেখেছেন। তাই আমাদের কে প্রতিনিয়ত আল্লাহর উপর ভরসা করা দরকার।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমাদের জীবনের সকল পরিকল্পনায় মহান সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন।

 3 years ago 

ভাইয়া কার ভাগ্যে কখন কি হয় সেটা কেউ জানে না। আপনি আর আপনার আব্বা নামাজ পড়ার জন্যে রেডি হয়েছেন আর অন্য দিকে মুবিন অক্সিডেন্ট করলো। তবে আল্লাহরকাছে শুকরিয়া যে মুবিনের বেশি কিছু হয়নি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জ্বী ভাইয়া এটাই শুকরিয়া যে বড় কোন ধরনের সমস্যা হয়নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38