ফটোগ্রাফি: নাম না জানা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231111111615.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে। চোখের সামনে যখনই কোন সুন্দর কিছু দেখি তখনই সেটা ফটোগ্রাফির মাধ্যমে বন্দী করে রেখে দেই। কিছুদিন আগে আমি নার্সারি ভ্রমণ করতে গিয়েছিলাম সেখানে একটা নাম না জানা খুবই সুন্দর ফুল দেখতে পেরেছিলাম। ফুলটির আকৃতি ছোট হলেও দেখতে অনেক সুন্দর লাগছিল। এজন্য আমি তখনই চিন্তা করেছিলাম এই নামটা যেন ফুলটি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে শেয়ার করব। যেহেতু আমি একই জায়গা থেকে সবগুলো ফটোগ্রাফি ধারণ করেছিলাম তাই লোকেশন এবং ক্যামেরা ডিটেলস শুধুমাত্র এক জায়গাতেই শেয়ার করেছি।

IMG20231111111611.jpg

IMG20231111111605.jpg

এই ফুলটাকে বন্য ফুল ও বলা যেতে পারে। কেননা আমার কাছে মনে হয় সম্ভবত এই ফুলটা আমি একদিন কোন এক বনের ধারে দেখেছিলাম। এই ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে তাই এটাকে দেখতে খুবই ভালো লাগে। এত ছোট ছোট ফুলের মধ্যে যখন একই সাথে অনেক ধরনের রং মিশ্রিত থাকে তখন সেটা আমাদের মনকে আরো বেশি আকৃষ্ট করে ফেলে। আমি যখন এই ফুলটি দেখছিলাম যেন চোখ ফেরাতেই পারছিলাম না।

IMG20231111111550.jpg

IMG20231111111536.jpg

IMG20231111111527.jpg

IMG20231111111518.jpg

IMG20231111111513.jpg

সম্ভবত এই ফুলে প্রচুর পরিমাণে মধু থাকে তাই যে ফুল দেখছিলাম সেখানেই দেখতে পেলাম প্রজাপতি মধু সংগ্রহ করছে। যেহেতু আমি ফটোগ্রাফি ধারণ করছিলাম আর সেই সময় প্রজাপতি মধু সংগ্রহ করছিল বিষয়টা দেখে আমার অনেক ভালো লেগেছিল। প্রজাপতি মধু সংগ্রহ করার দৃশ্যটি ধারণ করতে পেরেছি বলে আমার কাছে মনে হয় আমার ফটোগ্রাফি গুলো আরো বেশি ভালো হয়ে গিয়েছে। আর এই ধরনের দৃশ্য ক্যামেরা বন্দি করাটা অনেক কঠিন কাজ ও বলে আমি মনে করি।

IMG20231111111509.jpg

আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আমি এই ফুলের অনেকগুলো ফটোগ্রাফি আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করে দিয়েছি। যদি আপনারা কেউ এই ফুলের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।


Device : Realme C25s
নাম না জানা ফুলের ফটোগ্রাফি
What's 3 Word Location :

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। আমার ফুল আমার খুবই প্রিয়। আর এই ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ধারণা এই ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে সেটা জেনে খুবই খুশি হলাম ভাইয়া।

 3 years ago 

ভাইয়া এই ফুলের নাম আমিও জানিনা। তবে এই ফুলের বিভিন্ন কালার হয়ে থাকে এবং দেখতে ভীষণ ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। হলুদ কালার টি দেখতেও বেশ চমৎকার লাগছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হলুদ কালারের এই ফুল টা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল।

 3 years ago 

এই ফুলটি দেখতে বেশ চমৎকার লাগে তবে আমিও এটা নাম জানিনা। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ফুলগুলো সাধারণত জঙ্গলে দেখতে পাওয়া যায়।

 3 years ago 

এই ফুলগুলো আমিও দেখেছি কিন্তু আপনার মতো আমিও এর নাম জানি না। তবে আমি একটি কালার দেখেছিলাম কিন্তু আপনার পোস্টের মাধ্যমে এর আরো কালার দেখতে পেলাম। ফুলগুলো ছোট হলেও দেখতে খুবই সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে এর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রথমের দিকে আমিও শুধুমাত্র হলুদ রঙের ফুলটাই দেখেছিলাম কিন্তু নার্সারিতে দেখলাম অনেক ধরনেরই হয়ে থাকে এটা।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন নাম জানা অজানা ফুলের ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এক ঝোকা ফুলের মধ্যে প্রায় দুই থেকে তিন রকমের ফুলের কালার রয়েছে। সাদা লাল হলুদ দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

একই ফুলের মধ্যে অনেকগুলো কালার এই জন্যই তো এটা সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে।

 3 years ago 

আমার জানা মতে এই ফুলটার নাম কুটুস কাটা। যাইহোক এই ফুলটা দেখতে কিন্তু অনেক কালারের হয়ে থাকে। তবে আপনি আজকে এই ফুলটার যত কালারের ফটোগ্রাফি করেছেন এত কালারের আমি বাস্তবে দেখিনি। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই কুটুস কাটা ফুলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌।

 3 years ago 

আপনার মাধ্যমে এই ফুলটার নাম জানতে পারলাম খুবই ভালো লাগছে।

 3 years ago 

নাম জানা না থাকলেও খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে।
আর এরকম ফটোগ্রাফি আমি অনেক দেখেছি। তবে কখনো এগুলোর নাম জানা হয়নি। আর আপনি প্রথমে যে ফুলটি শেয়ার করছেন সেটি আমার অনেক পছন্দ ছিল। তবে সেই ফুলটির নামও আমার ঠিকমতো জানা নেই।

 3 years ago 

যেহেতু নার্সারি করবে একটু ব্যস্ত ছিল না হলে তার কাছ থেকে এই ফুলটার নাম জেনে আসতাম।

 3 years ago 

আপনি তো বেশ চমৎকার কিছু নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এরকম নার্সারি বাগানে গেলে নাম না জানা অনেক ফুল দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং নাম না জানা ফুলগুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে নাম না জানা ফুলগুলোর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নার্সারিতে গেলে অনেক ধরনের নাম না জানা ফুলের সাথে পরিচিত হওয়া যায়।

 3 years ago 

নাম না জানা অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি ছিল। এই ফুলটা আমার মনে হয় একটা বন্য ফুল। তবে এই ফুলটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। ছোট ছোট ফুল হলেও গুচ্ছ হয় একেবারে, যার কারণে দেখলে একেবারে মনটা ভালো হয়ে যায়। আসলে ফুল দেখলেই আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আপনি এই ফুলের কয়েক রকম কালারের ফটোগ্রাফি করেছেন। যার কারনে প্রত্যেকটা কালার অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে ফটোগ্রাফির মাধ্যমে। আর প্রজাপতি বসে থাকার কারণে আরো ভালো লাগছে দেখতে।

 3 years ago 

ছোট ছোট হলেও একই সাথে অনেক গুলো ফুল গুচ্ছ আকারে থাকে তাই এটা দেখতে খুবই ভালো লাগে।

 3 years ago 

আপনার নাম না জানা ফুলের নাম আমারও জানা নেই। তবে নার্সারি বাগানে গেলে অনেক ফুল দেখা যায় নাম না জানা। তবে আজকে আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আমার কাছেও মনে হচ্ছে এই ফুলের মধ্যে মধু বেশি এই কারণে হয়তো প্রজাপতি বেশি বসতেছে। তবে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন আপনি। এবং নাম না জানা ফুলের উপস্থাপনা বেশ চমৎকার হয়েছে। ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে নাম না জানা ফুলের।

 3 years ago 

এই ফুলগুলো তো অনেক মধু হয় তাই তো প্রজাপতি এখান থেকে মধু সংগ্রহ করছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38