মার্শাল আর্ট প্রশিক্ষণ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230722183518.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, জুলাই ২৭/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বিকেলে যখন আমি আজিমপুর কলোনির মধ্যে হাঁটতে গিয়েছিলাম তখন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে পেলাম অনেকগুলো ছাত্রছাত্রী নিয়ে একজন শিক্ষক মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছেন। বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো কেননা বর্তমান সময়ে নিজের নিরাপত্তা ঠিক রাখার জন্য এই ধরনের জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

IMG20230722183534.jpg

IMG20230722183634.jpg

বিশেষ করে শহর এলাকাতে নিজের নিরাপত্তা ঠিক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা শহরে আমরা অনেক সময়ই কিছু অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়ে যা আমরা কোনভাবেই চাই না। সেই সকল জায়গা থেকে নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের শিক্ষাগুলো খুবই কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। এছাড়াও বর্তমান সময়ে মার্শাল আর্ট এর অনেক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। সে সকল প্রতিযোগিতাতেও এই সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।

IMG20230722183604.jpg

IMG20230722183552.jpg

ছোটবেলা থেকে আমারও ইচ্ছে ছিল এই ধরনের মার্শাল আর্ট এর প্রশিক্ষণ নেওয়া। কিন্তু সময় এবং সুযোগের অভাবে আমি সেটা করতে পারিনি। তাই যখনই আমি কলোনির মধ্যে এই ধরনের প্রশিক্ষণ হতে দেখলাম তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সকল ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ নিতে দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল।

আপনাদের কাছে এই ধরনের শিক্ষা গুলো কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

মার্শাল আর্ট এমন একটি শারীরিক কসরত যা শরীর গঠন এবং আত্মরক্ষা দুটোতেই কার্যকরী ভূমিকা পালন করে। কেউ যদি মনে করে সুন্দর শরীর গঠন করবে তাহলে এটি চেষ্টা করে দেখতে পারে। আমি নিজেও বেশ কিছুদিন প্রশিক্ষণ নিয়েছিলাম, এটি শরীর গঠনে সহযোগিতা করেছে এবং আত্মবিশ্বাস জুগিয়েছে। আপনিও চাইলে সময় করে এই চমৎকার কসরত শিখতে পারেন।

 3 years ago 

আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

পোস্ট পড়ে বুঝতে পারলাম মার্শাল আর্ট শেখার প্রতি আপনার ছোটবেলা থেকেই আগ্রহ ছিল আর যখনই গলির মধ্য মার্শাল আর্ট শেখানো দেখেছেন তখনই আবেগটা ধরে রাখতে না পেরে সেই বিষয়টা দাঁড়িয়ে দেখেছেন এবং ফোন ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করেছেন। বর্তমান সময়ে নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য মার্শাল আর্ট শেখা অতি জরুরী।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ব্যক্তিগত নিরাপত্তার জন্য এটা প্রয়োজন।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মার্শাল আর্ট প্রশিক্ষণ এর কিছু মুহূর্ত। আসলে শহর অঞ্চলের ছেলে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে এইসব প্রশিক্ষণ দেয়া হয়। আপনারও যে ছোটবেলার ইচ্ছা ছিল এই প্রশিক্ষণ নেওয়া তা জানতে পেরে বেশ ভালো লাগলো। যেকোনো কারণে হয়তো আপনি এই প্রশিক্ষণ নিতে পারেননি কিন্তু চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েকে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সেটা ঠিক চেষ্টা করব আমার ছেলে মেয়েকে এই প্রশিক্ষণ দেবার জন্য।

 3 years ago 

বিকেলবেলা হাঁটতে গিয়ে আপনি আজিমপুর কলোনির মধ্যে তখন দেখতে পেলেন কিছু ছাত্র-ছাত্রীকে একজন শিক্ষক মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছে।মার্শাল আর্ট বর্তমান সময়ে খুব জরুরী কারণ নিজের জন্য। বিশেষ করে শহর অঞ্চলে যেভাবে মানুষকে কিছু লোক বিপদে ফেলে দেয়। তারা নিজেকে রক্ষা করতে এ মার্শাল আর্ট প্রশিক্ষণের দরকার। তবে আমার মতে সবাই কম বেশি এই প্রশিক্ষণ শিখে রাখা ভালো।

 3 years ago 

এজন্যই শহরের ছেলে মেয়েরা এই জিনিসগুলো একটু বেশি পরিমাণে থাকে।

 3 years ago 

মার্শাল আর্ট আমাদের সকলের শিখার দরকার। আপনি আজিমপুর কলোনিতে বিকেলবেলা ঘুরতে গিয়ে কিছু ছাত্র ছাত্রী মার্শাল আর্ট শিখতেছে দেখতেছেন। এখন বর্তমান সময়ে বিশেষ করে নিজের সেফটির জন্য মার্শাল আর্ট শেখা অনেক জরুরী। বর্তমান সময়ে প্রায় দেশে কম বেশি মানুষ মার্শাল আর্ট শিখতেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতেই এ ধরনের শিক্ষা লক্ষ্য করা যাচ্ছে।

 3 years ago 

সিনেমায় শুধু দেখে গেছে কিন্তু বাস্তবে কখনো দেখিনি। ঢাকাতে যে এত সুন্দর ভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তা দেকে মুগ্ধ হলাম। তুমি হয়তো অনেক দেখতে পেরেছ এই প্রশিক্ষণটা, নিজেও শিখে আসতে পারবে। কিছুটা হলেও শারীরিক ব্যায়াম তো হবে।

 3 years ago 

সিনেমাতে আগে দেখতাম রুবেল এই ধরনের কলা কৌশল প্রদর্শন করছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39