ফটোগ্রাফি- মনমুগ্ধকর গোলাপের সৌন্দর্য ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। মনোমুগ্ধকর গোলাপের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরবো। আশা করছি সবার ভালো লাগবে।


মনমুগ্ধকর গোলাপের সৌন্দর্য ফটোগ্রাফি:

IMG_20250915_164156.jpg
Device-OPPO-A15
Location


গোলাপের সৌন্দর্য দেখে সবারই অনেক ভালো লাগে। গোলাপ ফুল হল সকল ফুলের রানী। গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্যের জন্যই গোলাপ এই সুন্দর নামটি পেয়েছে। গোলাপ হলো সৌন্দর্যের এক অন্য রকমের প্রতীক। সুন্দর কিছু দেখলেই ভালো লাগে। আর ফুলের সৌন্দর্য সব সময়ই অনেক ভালো লাগে। বিভিন্ন রকমের ফুল আজকাল দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য একেবারে আলাদা আলাদা। এর মধ্যে গোলাপ ফুলের সৌন্দর্যটাই অন্যতম।


IMG_20250915_164132.jpg
Device-OPPO-A15
Location


গোলাপ ফুলের সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করে তেমনি গোলাপ ফুলের সুভাষ আমার খুবই ভালো লাগে। গোলাপ ফুল দেখতেও খুবই আকর্ষণীয় হয়। আর এখন তো গোলাপ ফুলের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গেছে। কারণ নার্সারিতে কিংবা বিভিন্ন জায়গায় নতুন নতুন রংয়ের গোলাপ ফুলের আগমন ঘটেছে। গোলাপ এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে। অনেকেই গোলাপ চাষ করে লাভবান হচ্ছে।


IMG_20250915_164221.jpg
Device-OPPO-A15
Location


এমন অনেক মানুষ আছে যারা গোলাপ ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করে। তাদের চাষ করা গোলাপ পুরো দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে গোলাপের চাহিদা সত্যি অনেক বেশি। আর বিভিন্ন রকমের গোলাপ গুলো যখন দেখি তখন নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। গোলাপের সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি এই ফুলের স্থায়িত্ব অনেক। তাইতো সবার চাহিদায় এই ফুলের জনপ্রিয়তা অনেক বেশি।


IMG_20250915_164404.jpg
Device-OPPO-A15
Location


গোলাপ ফুলের পাপীগুলোই দেখতে বেশি সুন্দর এবং আকর্ষণীয়। আমি তো মাঝে মাঝে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার বাসাতেও গোলাপ গাছ আছে। যখনই গাছে গোলাপ ফুলের আগমন ঘটে তখনই আমি মোবাইল দিয়ে ছবি তুলে রাখি। আসলে সুন্দর কিছুর প্রতি আমরা সবাই আকৃষ্ট হই। আর সুন্দর কিছু দেখলেই ছবি তুলতে খুবই মন চায়।


IMG_20250915_164238.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে মনে হয় গোলাপের অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাই। গোলাপ যেন রানী নাম একেবারে সার্থক করেছে। গোলাপের সৌন্দর্য এবং গোলাপের বিভিন্ন কালার সবকিছুই যেন মনমুগ্ধকর। গোলাপের মনোমুগ্ধকর কালার আর সৌন্দর্য দুটোই আমার ভীষণ ভালো লাগে। আর এই গোলাপের অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 9 months ago 

1757947117894.png

 9 months ago 

বাহ আপু আপনি তো আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

মনোমুগ্ধকর গোলাপের সৌন্দর্য দেখে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। প্রতিটা কালারের গোলাপ ফুল দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আমার কাছে মিষ্টি কালারের এবং সাদা কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। আশা করি এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় আমাদের মধ্যে শেয়ার করবেন।

 9 months ago 

গোলাপ ফুল অনেক সুন্দর হয়ে থাকে এবং এই ফুল আমাকে অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আজকেও যেভাবে আপনাদের চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এর মধ্যে প্রথমেই আপনি যে সুন্দর গোলাপের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি দেখেই তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42