ফটোগ্রাফি-কুয়াশা ভেজা সকালের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আর যেহেতু গ্রামের বাসায় এসেছি তাই গ্রামের প্রকৃতি আর কুয়াশা ভেজা সকালের সৌন্দর্য দেখেই ফটোগ্রাফি করতে ইচ্ছা করছিল। তাই তো গ্রামের প্রকৃতি এবং কুয়াশা ভেজা সকালের সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।


কুয়াশা ভেজা সকালের ফটোগ্রাফি:

IMG_20231216_085901.jpg
Device-OPPO-A15
Location
IMG20231216074453.jpg
Device-OPPO-A15
Location


কুয়াশা ভেজা সকালের প্রকৃতি দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। আমি যখন সকাল বেলায় ঘুম থেকে উঠেছি তখন হঠাৎ করে দেখি চারপাশ কুয়াশায় ভরে উঠেছে। তাই তো ভাবলাম একটু গ্রামের চারপাশে হাটাহাটি করি। যদিও এরকম সকালের কুয়াশা দেখার সুযোগ হয় না। তাই আজকে যেহেতু গ্রামের বাড়িতে আছি সকালবেলায় এরকম দৃশ্য দেখেই মন চাইলো ফটোগ্রাফি করতে। যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখি সারি সারি খেজুর গাছ। দূর থেকে দেখে এতটাই ভালো লাগছিল যে ফটোগ্রাফি করেছি। দেখতে অনেক সুন্দর লাগছিল। কুয়াশা ভেজা প্রকৃতি আর খেজুর গাছের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছিল।


IMG_20231216_083147.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231216_083412.jpg
Device-OPPO-A15
Location


যখন কুয়াশায় ভরে ওঠে চারপাশ তখন প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। গাছের ডালপালা আর আকাশের সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে যায়। যখন চারপাশে সুন্দর কিছু দেখি তখনই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। প্রতিটির সৌন্দর্য বর্ণনা করা যায় না। তবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য হৃদয় দিয়ে উপলব্ধি করতে বেশ ভালো লাগে। মনে হয় যেন হৃদয়ের মাঝে আলাদা রকমের প্রশান্তি এসেছে। আর প্রকৃতির সেই অপরূপ সাজ হৃদয়ের মাঝে ভালো লাগার সৃষ্টি করে। তাইতো আমি এই প্রকৃতির সৌন্দর্যর ফটোগ্রাফি করেছি।


IMG_20231216_085631.jpg
Device-OPPO-A15
Location
IMG_20231216_083455.jpg
Device-OPPO-A15
Location


কুয়াশায় যখন চারপাশ ভরে যায় তখন বাঁশ গাছের সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। মনে হয় যেন কুয়াশায় প্রকৃতি আরো স্নিগ্ধ হয়েছে। ধুয়ে মুছে গেছে সব ধুলোবালি। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখি রাস্তার পাশে গড়ে ওঠা বাঁশ বাগানের কচি কচি পাতাগুলো ঝুলে আছে। আর সেই সুন্দর দৃশ্যটা দেখে ক্যামেরাবন্দি করেছিলাম। বাঁশ বাগানের দৃশ্য আর প্রকৃতির সৌন্দর্য দেখতে অনেক ভালো লেগেছিল। আমিও সেই সুযোগটা কাজে লাগিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


IMG_20231216_083234.jpg
Device-OPPO-A15
Location

কচুর পাতার উপর যখন ভোরের শিশির পড়ে থাকে তখন দেখতে যেন আরো বেশি সুন্দর লাগে। আসলে প্রকৃতির সৌন্দর্য আমরা যখন গভীরভাবে উপলব্ধি করি তখন মুগ্ধ হয়ে যাই। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা যতই দেখি ততই ভালো লাগে। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। তাইতো আমি সুন্দর এই শিশির ভেজা প্রকৃতি দেখেই ফটোগ্রাফি করেছি। আর সেই সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে।


IMG_20231216_083617.jpg
Device-OPPO-A15
Location


শিশির ভেজা ঘাসের অপরূপ সৌন্দর্য দেখে আমার বেশ ভালো লেগেছে। শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগে। আসলে শহরে থাকলে হয়তো সেই সুযোগ খুব একটা হয় না। তবে গ্রামে যখন বেড়াতে আসি তখন প্রকৃতির এই সৌন্দর্য দেখে সত্যিই অনেক ভালো লাগে। আমিও সেই সুযোগে শিশির ভেজা ঘাসের ফটোগ্রাফি করেছি। প্রকৃতির সৌন্দর্য যখন ক্যামেরা বন্দি করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির সেই সৌন্দর্য দেখে মনটা একেবারে ভরে ওঠে। আশা করছি আমার শেয়ার করা এই ফটোগ্রাফিগুলো সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 years ago 

বাহ্ দারুণ দারুণ কুয়াশা ভেজা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। এখন কম বেশি প্রতিদিন সকালে করে কুয়াশা লাগে।আপনি চমৎকার ভাবে কুয়াশা ভেজা ফটোগ্রাফি গুলো তুলে ধরছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

কুয়াশা ভেজা সকালের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সত্যি ভাইয়া এখন কম বেশি প্রত্যেকদিন সকালে এরকম দৃশ্য দেখা যায়।

 3 years ago 

সকালের ওয়েদারটাই অন্যরকম থাকে। যদিও সকালে ঠান্ডাও লাগে তবে ঘুম থেকে উঠাও টাফ হয়ে যাচ্ছে! যাক আপনার ফটোগ্রাফি দেখে ভালো লাগলো আপু। কচুর পাতার উপর শিরি জমার দৃশ্যটা ভালো লাগলো

 3 years ago 

যদিও খুব একটা বাহিরে যাওয়া হয় না। তাই সেভাবে সকালের সৌন্দর্য উপভোগ করা হয় না। কিন্তু গ্রামের দিকে বেশ ঠান্ডা পড়েছে। আর প্রকৃতির সৌন্দর্য অনেক ভালো লেগেছে।

 3 years ago 

জি আপু, গ্রামের দিকে বেশ ঠান্ডা পরেছে 🌼

 3 years ago 

কুয়াশা ভেজা সকালের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। গ্রামে গেলেই শীতের এত সুন্দর সকালের কুয়াশা মাখা দৃশ্যগুলো উপভোগ করা যায়। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি আপু গ্রামে গেলেই কুয়াশা ভেজা সকালের দৃশ্য উপভোগ করা যায়। আমিও গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর সুন্দর সব দৃশ্যগুলো উপভোগ করেছি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।।

 3 years ago 

আপু সত্যি শিশির ভেজা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আপনার সকালের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপু কচুর পাতার ওপর শিশির ভেজা দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ আপু শিশির ভেজা প্রকৃতি কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি শিশির ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য। আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমারও অনেক বছর হল সকালবেলা এরকম কুয়াশা দেখা হয় না। আসলে সকালবেলায় ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না কুয়াশা কিভাবে দেখবো। গ্রামে গেলে অবশ্য এরকম সুন্দর সকাল দেখা যায়। আপনি ভালো করেছেন গ্রামে গিয়ে সুন্দর কুয়াশা ভেজা সকাল দেখেছেন এবং সেই সাথে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লেগেছে আমার কাছে। শিশির ভেজা পাতাগুলোর ফটোগ্রাফি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

আমিও অনেকদিন পর শীতের সকাল দেখেছি। আর কুয়াশা ভেজা সকাল দেখে সত্যি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর করে কুয়াশা ভেজা সকালে চমৎকার ফটোগ্রাফি করেছেন। কুয়াশার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে। গ্রামের বাড়িতে আসেন বিদায় এত সুন্দর সকালের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করার। গ্রামের বাসায় গিয়ে সুন্দর সব ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শহরের শীত তেমন একটা পরিলক্ষিত না করা গেলেও গ্রামাঞ্চলে ভালই শীত পড়েছে। শীতের সকালে কুয়াশা ভেজা ঘাস এবং গাছের কিছু ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। শীতের সকালে হাটাহাটি করতে অনেক বেশি ভালো লাগে আর এই হাটাহাটি করার মুহূর্তে এই ফটোগ্রাফি করার স্বাদ ভালোভাবে পাওয়া যায়। ধন্যবাদ কুয়াশা ভেজা সকালের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি ভাইয়া শহরে শীতকালের সৌন্দর্য দেখা যায় না। কিন্তু গ্রামে গেলেই সুন্দর সব দৃশ্য গুলো দেখে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সকালের কুয়াশা ঘেরা সৌন্দর্যটা অসাধারণ সুন্দর লেগেছে। কুয়াশা ভেজা গাছের পাতাগুলোও কিন্তু বেশ ভালো লেগেছে সবমিলিয়ে শীতের সকালের সৌন্দর্যটা আজকের ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কুয়াশা ভেজা সকালের সৌন্দর্য অনেক বেশি। আর কুয়াশায় যখন গাছের পাতা ভিজে যায় তখন দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি গ্রামে বেড়াতে গিয়েছেন জেনে ভালো লাগলো । কুয়াশা ভেজা সকালের ফটোগ্রাফি গুলো সত্যি চমৎকার লাগছে। এই সকালে আপনি কি করে ঘুম থেকে উঠেছেন তাই ভাবছি। দারুন সব ফটোগ্রাফি করেছেন দেখেও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু সকাল বেলায় ঘুম থেকে খুব একটা ওঠা হয় না। তবে যেহেতু গ্রামের বাসায় গিয়েছিলাম তাই সকালে উঠতেই হয়েছে। আর সেই সুযোগে সুন্দর সদৃশ্য গুলোর ফটোগ্রাফি করেছি।

 3 years ago 

আপনি তো খুব সুন্দর কিছু কুয়াশা ভেজা ফটোগ্রাফি করেছেন। কুয়াশা ভেজা সকালবেলা ফটোগ্রাফি গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আর গ্রামাঞ্চলে শীতকালে এই সৌন্দর্য দেখা যায়। আপনি গ্রামাঞ্চলে বেড়াতে গিয়ে খুব সুন্দর সকাল বেলার মুগ্ধকর ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি কুয়াশা ভেজা সকালের অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42