কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি কিছু রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20260705_143541.jpg
Device-OPPO-A15
Location


গ্রামীন প্রকৃতির দৃশ্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর এরকম দৃশ্য গুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। গ্রামীণ প্রকৃতি আর সুন্দর এই আবহাওয়া সবকিছু মিলিয়ে সেই ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছিল। আসলে এরকম আবহাওয়ায় সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আর আমি তো অনেকটা সময় নিয়ে ঘুরাঘুরি করছিলাম এবং ফটোগ্রাফি করেছিলাম। সেই সুন্দর সময় গুলো অনেক দারুন কেটেছিল।


IMG_20260705_143506.jpg
Device-OPPO-A15
Location


বিভিন্ন ঋতুতে প্রকৃতি বিভিন্নভাবে সেজে ওঠে। আর সরিষা ফুলের সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। কোন এক পড়ন্ত বিকেলে এই সুন্দর সকলের ফটোগ্রাফি করেছিলাম। আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেমন ভালো লাগে তেমনি সুন্দর করে ফটোগ্রাফি করতে ভালো লাগে। এরকম দৃশ্যগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। মনে হয় যেন মনের কোণে অন্যরকম প্রশান্তি নেমে আসে। আর এরকম দৃশ্য দেখলে চোখ একেবারে জুড়িয়ে ওঠে।


IMG_20260705_143211.jpg
Device-OPPO-A15
Location


কুয়াশা ভেজা সকাল মানে আরেক রকমের অনুভূতি। গ্রামীণ রাস্তাঘাট, গাছপালা আর কুয়াশা ভেজা সকালের ফটোগ্রাফি দেখে এখন শীত কালকে বড্ড বেশি মনে পড়ছে। এখন যেহেতু গরমকাল চলছে তাই শীতের সেই সুন্দর আবহাওয়ার কথা মনে পড়তেই সেই আবহাওয়ায় ফিরে যেতে ইচ্ছে করছে। এরকম দৃশ্যগুলো গ্রামে গেলে বেশি উপভোগ করা যায়। শীতের সময় গ্রামে যাওয়া হয়েছিল আর এরকম দৃশ্য উপভোগ করেছিলাম।


IMG_20260705_143255.jpg
Device-OPPO-A15
Location


সবুজ শ্যামল ধান ক্ষেত আর কুয়াশা ভেজা প্রকৃতি সবকিছু দেখে যেন চোখ জুড়িয়ে গিয়েছিল। আসলে এরকম দৃশ্যগুলো যখন চোখের সামনে দেখি এবং সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয় তখন সত্যিই অনেক ভালো লাগে। মনে হয় যেন গ্রামীন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেয়। আর সব কিছু মিলিয়ে আবহাওয়াটাও দারুন ছিল। এরকম আবহাওয়া সাধারণত সবারই অনেক ভালো লাগে।


IMG_20260705_143625.jpg
Device-OPPO-A15
Location


কোন এক দুপুরবেলায় এই দারুন সময়টা উপভোগ করার সুযোগ হয়েছিল। আবহাওয়াটা এতটা দারুন ছিল যে বলে বোঝানোর মত নয়। শহরের বুকে এক প্রশান্তির জায়গা হল এই খোলামেলা একটি জায়গা। যেখানে মাঝে মাঝেই যাওয়া হয় এবং সময় কাটানো হয়। এই জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই যখনই সুযোগ পাই তখনই গিয়ে সময় কাটাই।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63846.13
ETH 1793.38
USDT 1.00
SBD 0.39