ঈদের দিন গ্রামীণ পরিবেশে ভ্রমণ||আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও খুব কাছেই একটি গ্রামে ঘুরতে গিয়েছিলাম। তবুও ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে সময়টা বেশ দারুন কাটিয়েছি। ঈদের দিন গ্রামীণ পরিবেশে ভ্রমণ করতে আমার খুবই ভালো লেগেছে। তাই তো এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আমার বাসা থেকে এই জায়গাটির দূরত্ব ২ কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার এর মধ্যেই হবে। আমরা সবাই মিলে রিকশায় করে সেখানে ঘুরতে গিয়েছিলাম। বিকেল বেলায় এসব জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে। তাই ভাবলাম আমার এই ভ্রমণ করার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


ঈদের দিন গ্রামীণ পরিবেশে ভ্রমণ:

IMG_20230427_121810.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230427_120739.jpg
Device-OPPO-A15
Location


ঈদের দিন আমরা যে যার জায়গা থেকে সুন্দরভাবে ঈদ আনন্দ উদযাপন করেছি। পরিবারের সকলের সাথে সুন্দর সময় কাটানোর চেষ্টা করেছি। আমিও ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে বাসার ছোট সদস্যদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। গ্রামীন পরিবেশ, খোলামেলা হাওয়া এবং এক পাশে বয়ে চলা নদী। সময়টা বেশ দারুন কেটেছে। সবাইকে নিয়ে এই সুন্দর জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। অনেকটা সময় কাটিয়েছি সেখানে।


IMG_20230427_122329.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230427_121424.jpg
Device-OPPO-A15
Location


নদীর পাড়ের রাস্তায় বসে ছিলাম বেশ কিছুক্ষণ। অনেকটা বাতাস বইছিল তখন। সেই বাতাসের শীতলতা অনুভব করতে খুবই ভালো লাগছিল। নদীর পাড়ের খোলা হাওয়া আর গ্রামীন পরিবেশ সবকিছু মিলিয়ে সময়টা বেশ ভালো কাটিয়েছি। অনেকটা সময় ধরে সেখানে ছিলাম। যাতে করে এই সময়টা আরো বেশি মধুর হয় এবং বেশ ভালোভাবে উদযাপন করতে পারি। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতেই আমার এই ঘুরতে যাওয়া। সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মাঝে আলাদা রকমের প্রশান্তি আছে।


IMG_20230427_123102.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230427_123450.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর নিরিবিলি পরিবেশ আর সুন্দর প্রকৃতি দেখতে যেমন ভাল লাগে তেমনি সেই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতেও ভালো লাগে। জানিনা আপনাদের কাছে কেমন লাগে। তবে গ্রামীন প্রকৃতি আমার অনেক ভালো লাগে। সময় পেলেই ছুটে চলে যাই সেই প্রকৃতির মাঝে। গ্রামের ধানক্ষেত, রাস্তাঘাট সবকিছুই ভালো লাগে। তাইতো সেই মুহূর্তটি আরো বেশি রাঙিয়ে তুলতে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


IMG_20230427_120242.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230427_121048.jpg
Device-OPPO-A15
Location


সবাই মিলে যখন সেখানে সুন্দর সময় কাটাচ্ছিলাম তখন দারুন লেগেছিল। অনেকটা সময় হাসি আনন্দে কেটে গেছে আমাদের। ঈদের দিনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটানোর জন্য আমরা সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করি। সবাই মিলে সেই সময়টাকে আরো বেশি সুন্দর করার চেষ্টা করি। আমিও চেষ্টা করেছি সবাইকে নিয়ে সুন্দর সময় কাটানোর। আর গ্রামীণ পরিবেশের ভ্রমন করতে আমার খুবই ভালো লেগেছে।


IMG_20230427_121122.jpg
Device-OPPO-A15
Location
IMG_20230427_122127.jpg
Device-OPPO-A15
Location


পুরোটা সময় আনন্দের মধ্যে কেটে গেছে। দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়েছে তখন আমরা আরো কিছুটা সময় বসে বসে গল্প করেছি। সেই সাথে সবার সাথে আড্ডা দিয়েছি। আর সাথে ছিল প্রকৃতির নির্মল বাতাস। সব কিছু মিলে দারুন সময় কাটিয়েছি। যখন সন্ধ্যা পেরিয়ে গেছে তখন আর সেভাবে ফটোগ্রাফি করা হয়নি। এরপর সবাই ভাবলাম একটু আতশবাজি ফোটানো যাক। সেই ভাবনা থেকে সন্ধ্যা রাতে এই সুন্দর দৃশ্য উপভোগ করেছি। আতশবাজি ফোটানোর দৃশ্য ফটোগ্রাফি করা হয়নি। তবে ভিডিওগ্রাফি করেছি।


সন্ধ্যা বেলায় আতশবাজি ফোটানোর ভিডিওগ্রাফি


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

আপনারা সকলে মিলে বিকেলবেলায় দেখছি গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বিকেল বেলায় এভাবে গ্রামীন পরিবেশে ঘুরাঘুরি করার মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। আমার কাছে ভীষণ ভালো লাগে বিকেল বেলায় এভাবে গ্রামীন পরিবেশে ঘুরাঘুরি করতে। খুবই সুন্দর সুন্দর সেলফি এবং ফটোগ্রাফি করেছেন। আপনাদের কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে।

 3 years ago 

ঈদের দিন বিকেল বেলায় সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। গ্রামীন পরিবেশে বিকেলের সময়টা বেশ ভালো কেটেছে। তাইতো আমি চেষ্টা করেছি সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপু গ্রামীণ মানেই সবুজের সমারহ ঈদের দিন গ্রামীণ পরিবেশে ভ্রমণ। দেখে অনেক ভালো লাগলো কারণ শহর অঞ্চলে শুধু ইট পাথরের দালান কোঠা আর আমাদের এই গ্রাম অঞ্চলের সবুজ সোনালী আবহাওয়া। শহরের মানুষ গ্রামে আসলে অনেক আনন্দ ভোগ করে। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছিল অনেক আনন্দ হই-হুল্লোড় করছেন দেখছি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গ্রামীন প্রকৃতি মানেই সবুজের সমারহ। গ্রামে সময় কাটাতে ভালো লাগে। ইট পাথরের দালানের মাঝে দম বন্ধ হয়ে আসে। এরকম খোলামেলা জায়গায় সবাই মিলে দারুন সময় কাটিয়েছি।

 3 years ago 

আপনারা তাহলে ঈদের দিন বিকেল বেলায় এরকম একটা গ্রামীণ পরিবেশে সবাই মিলে ঘোরাঘুরি করেছিলেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা গ্রামীণ পরিবেশে ঘুরতে যাব। আসলে সবাই মিলে যেতে সব থেকে বেশি ভালো লাগে একা যাওয়ার থেকে। সেই সবুজ সোনালী গাছপালা পরিবেশটা সত্যি একেবারে অন্যরকম হয় গ্রামের। মুহূর্তটা ভালো কেটেছে আপনাদের সবার যা আমি আপনার পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি দেখে বুঝতে পেরেছি।

 3 years ago 

সকালটা অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। তাই বিকেল বেলায় সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। অনেক সুন্দর সময় কাটিয়েছি। ভাইয়া আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ঈদের দিন পড়ন্ত বিকেলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন গ্রামীন পরিবেশে। আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দুর্দান্ত। সবাই মিলে প্রকৃতির পরিবেশে সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। আসলে সবার সাথে ঘুরাঘুরি করার আনন্দটাই অন্যরকম। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পড়ন্ত বিকেলে গ্রামীন প্রকৃতির মাঝে সময় কাটাতে বেশ ভালো লেগেছে। প্রকৃতির সৌন্দর্য সত্যিই ভালো লাগে। ঘোরাঘুরি করার আনন্দ যেন আরও বেড়ে গিয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার গ্রামের পরিবেশে ঘুরাঘুরি দেখে আমার তো মনটা উরু উরু করছে। মন চাইছে ছুটে যাই এই সবুজের মাঝে নিজের মনকে শান্ত করার জন্য। স্ব দল বলে তো ঈদের বিকেলে বেশ ভাল ঘুরলেন আর সেলফি তুললেন। ভালই তো সময় কাটিয়েছেন মনে হচ্ছে।

 3 years ago 

ছুটে চলে আসেন আপু। আপনাকে নিয়েও ঘুরবো। দলবল নিয়ে ঘুরতে সত্যি ভালো লেগেছে। আর সবাই অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

এই ঈদে গ্রামীণ পরিবেশে দারুন সময় কাটিয়েছেন আপু।আপনাদেরকে দেখে আমার খুব ভাল লাগলো। এমন পরিবেশে বিকেলে সবাইকে নিয়ে ঘুরাঘুরি করার অনুভূতি সত্যিই অন্য রকম। আপনাদের ফটোগ্রাফি গুলো ও দারুন হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ঈদের দিন সত্যি সুন্দর সময় কাটিয়েছি। ঘোরাঘুরি করেছি। সবার সাথে দারুন সময় কাটিয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। মন্তব্য করেছেন এবং নিজের মন্তব্য সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

বাহ্ ,দারুণ সময় কাটিয়েছেন দেখছি। আসলে এরকম সময় গুলো অনেক আয়োজনের না হলেও মন প্রাণ ভরে যাওয়ার মতন কিছু মুহূর্ত দিয়ে যায়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া হয়তো জাঁকজমকপূর্ণভাবে কোথাও যাওয়া হয়ে ওঠে না। হঠাৎ করে এরকম পরিবেশে সময় কাটাতে ভালো লাগে। আর বোনদের সাথে ঘুরতে বেশ ভালো লেগেছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে আপু গ্রামীণ শীতল বাতাস অনুভব করার মজাই আলাদা। পাশাপাশি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে এমনিতে মন শীতল হয়ে ওঠে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। যাহোক, ঈদের দিন গ্রামীণ পরিবেশ ভ্রমণের অত্যন্ত সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37