ফটোগ্রাফি-বিভিন্ন কালারের গোলাপের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আর গোলাপের ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। তাই সুন্দর কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


বিভিন্ন কালারের গোলাপের ফটোগ্রাফি:

IMG_20250512_122323.jpg
Device-OPPO-A15
Location


গোলাপ হলো সৌন্দর্যের প্রতীক। গোলাপ ফুলের প্রতি সবারই অনেক বেশি ভালো লাগা রয়েছে। আর বর্তমানে বিভিন্ন কালারের গোলাপ ফুল পাওয়া যায়। বিশেষ করে হলুদ কালারের গোলাপ ফুল আগে খুব একটা দেখা যেত না। বর্তমানে এই হলুদ কালারের গোলাপ ফুল অনেক জনপ্রিয়তা পেয়েছে। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। হলুদ কালারের গোলাপ ফুল দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তাইতো সুন্দর এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম।


IMG_20250512_122408.jpg
Device-OPPO-A15
Location


গোলাপি রঙের গোলাপ ফুল যেন আলাদা সৌন্দর্য বহন করে। এই ফুলের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। ফুলের কালারটা যেমন সুন্দর ছিল তেমনি ছিল ফুলের আকৃতি। মাঝারি সাইজের এই গোলাপ ফুল দেখতে খুবই সুন্দর ছিল। আমার তো দেখেই অনেক ভালো লেগেছিল। তাই তো সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। এই ফুলের ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লেগেছে। এই ফুলের পাপড়ি গুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে।


IMG_20250512_122238.jpg
Device-OPPO-A15
Location


নার্সারিতে গেলে বিভিন্ন প্রজাতির গোলাপের সাথে পরিচিত হওয়া যায়। এই গোলাপ ফুলের কালারটা আসলে ঠিক বলে বোঝাতে পারবো না। দেখতে অনেক সুন্দর ছিল। বাস্তবে এই ফুল দেখতে বেশি সুন্দর ছিল। আমি তো শুধু ফুলের পাপড়ি গুলো দেখে তাকিয়ে ছিলাম। ফুলের সাইজ ছিল অনেক বড়। ফুলের পাপড়িগুলো এত সুন্দর ভাবে ছড়িয়ে ছিল দেখতে অসাধারণ লাগছিল। তাই এই সুন্দর গোলাপ ফুলের ছবি তুলে নিয়েছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম।


IMG_20250512_122556.jpg
Device-OPPO-A15
Location


সাদা গোলাপ দেখতে অনেক ভালো লাগে। আর সাদা গোলাপের সৌন্দর্য বৃষ্টির ছোঁয়া পেলে আরও বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। বৃষ্টি ভেজা গোলাপের ফটোগ্রাফিটি অনেকদিন আগে করা হয়েছিল। আমার গাছে ফুটে থাকা এই গোলাপের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্যই ফটোগ্রাফি করে রেখেছিলাম। সুন্দর এই ফুলের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে ছবি তুলে রেখেছিলাম। আশা করছি আমার গাছের গোলাপের সৌন্দর্য আপনাদের কাছে ভালো লেগেছে।


IMG_20250512_122210.jpg
Device-OPPO-A15
Location


সাদা এবং গোলাপি রঙের মিশ্রণ ছিল এই ফুলটির মাঝে। দেখতে অসাধারণ লাগছিল বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগছিল। আসলে অনেক সময় কোন কিছুর সৌন্দর্য সেভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করেছি ফটোগ্রাফির মাধ্যমে এই ফুলের সৌন্দর্য দারুন ভাবে তুলে ধরার। জানিনা আমার এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে গোলাপের অপরুপ সৌন্দর্য সবার মাঝে বিলিয়ে দিতে আমার কাছে বেশ ভালো লেগেছে।


দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি করতে যেমন ভালো লেগেছে তেমনি আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

গোলাপ ভালোবাসার প্রতীক, এমন কোন মানুষ হয়তো নেই যার গোলাপ পছন্দ হয় না। প্রত্যেকটি রঙের গোলাপই দেখতে অপূর্ব সুন্দর হয়ে থাকে। আপনি আমাদের মাঝে যে কয়েকটি রংয়ের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রত্যেকটি দেখতে অসম্ভব সুন্দর। তার সাথে সুন্দর আপনার ফটোগ্রাফির দক্ষতা। ধন্যবাদ গোলাপের এত সুন্দর ফটোগ্রাফি দেখে মনটা অনেক ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-05-12-13-31-14-13_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-05-12-14-04-10-10.jpg

Screenshot_2025-05-12-14-04-54-03.jpg

 last year 

ওয়াও আজকে আপনি বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিলাম চোখ সরাতে পারছিলাম না। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাঁর কারণ আপনার প্রতিটি ফটোগ্ৰাফির মধ্যে যেন কি একটা জাদু লুকানো আছে। সর্বোপরি ধন্যবাদ আপনাকে

 last year 

বিভিন্ন রকমের গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই সুন্দর কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছি।

 last year 

ফুলের ফটোগ্রাফি সবাই কে মুগ্ধ করে। আর গোলাপ ফুল হলে তো কথাই নেই। চমৎকার কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। তবে আমার কাছে বেশি সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন আপু ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি।

 last year 

সত্যি বলেছেন গোলাপ সৌন্দর্যের প্রতিক।গোলাপ ভালোবাসার ও প্রতিক।গোলাপ ফুল আমার ভীষণ পছন্দের ফুল।আমার মনে হয় গোলাপ প্রতি টি মানুষের পছন্দের ফুল।আপনার ফটোগ্রাফিতে হলুদ,গোলাপিও লাল গোলাপ গুলো দারুণ লাগছে।খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

গোলাপের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। তাই ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

গোলাপ ফুল যে কোন কালার হলে আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে আপনি অনেক সুন্দর সুন্দর ও ভিন্ন ভিন্ন কিছু গোলাপের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ফুল আমার খুবই পছন্দ। যে কোন ধরনের ফুল আমি ভীষণ ভালোবাসি। গোলাপ ফুল সব থেকে বেশি ভালো লাগে।আজ আপনি গোলাপ ফুলের দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপু। বিভিন্ন রঙের গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে পেরে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে প্রতিটি ফুলের ফটোগ্রাফির সাথে বর্ণনা তুলে ধরেছেন আপু। যা পড়ে খুবই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনার তোলা প্রতিটি গোলাপের ছবি সত্যিই মনোমুগ্ধকর ছিল। বিভিন্ন রঙের গোলাপ ফুলের অপূর্ব সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফিতে। ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনাগুলোও ছিল খুব সুন্দর ও প্রাণবন্ত। এত চমৎকার একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63988.89
ETH 1805.91
USDT 1.00
SBD 0.38