📸ফটোগ্রাফি পোস্ট📸|| সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে। তবে আজকে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। যাইহোক সেই ভাবনা থেকেই আজকের পোস্টে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। কয়েকটি ফটোগ্রাফি আমি রাঙ্গামাটির কাপ্তাই লেক এবং পলওয়েল পার্ক থেকে ক্যাপচার করেছিলাম। তাছাড়া একটি ফটোগ্রাফি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে থেকে এবং কিছু ফটোগ্রাফি অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। মোটকথা ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। আপনারা অনেকেই জানেন যে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি বাহিরে গেলে কোনো সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। আমাদের কমিউনিটির অনেকেই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_240811_152727_318.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

আমরা যখন বোটে চড়ে শুভলং ঝর্ণার দিকে যাচ্ছিলাম,তখন চারপাশের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করছিলাম। চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা এই লেকটা আসলেই খুব সুন্দর। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিলো।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_240811_152729_a24.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

আসলে ফটোগ্রাফির চেয়ে সামনাসামনি কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে বেশি ভালো লেগেছিলো। সেদিন অবশ্য আকাশটা মেঘলা ছিলো এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো বলে,ফটোগ্রাফি ততোটা সুন্দর হয়নি। সাধারণত রৌদ্রময় দিনগুলোতে ফটোগ্রাফি করলে সবচেয়ে বেশি সুন্দর হয়।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_240811_152731_0ad.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই কৃত্রিম প্রজাপতিটা খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। পলওয়েল পার্কের ভিতরে গেলেই এই সুন্দর প্রজাপতিটা চোখে পড়ে। এমনিতেও পলওয়েল পার্কটি খুবই সুন্দর। তাছাড়া কাপ্তাই লেকের একেবারে পাশে অবস্থিত হওয়ায়,দর্শনার্থীদের কাছে এই পার্কের জনপ্রিয়তা ব্যাপক।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_240811_152738_c3d.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। তবে আগে থেকে লাঞ্চ করার বুকিং দিতে হয় বিধায়, সেদিন আমরা এই রিসোর্টের ভিতরে ঢুকতে পারিনি। তবে ইচ্ছে ছিলো এই রিসোর্টে ঢুকে ঘুরাঘুরি করার। কারণ ইউটিউবে দেখেছি এই রিসোর্ট খুবই সুন্দর।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_240811_152733_fa8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

৩/৪ দিন আগে আমার এক ফ্রেন্ডের ছেলে সন্তান হয়েছে। তাই আমরা তিনজন ফ্রেন্ড হসপিটালে গিয়েছিলাম দেখতে। তো যখন হসপিটালে যাচ্ছিলাম, তখন নবীগঞ্জ ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময়, এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। গোধূলি লগ্নের দৃশ্য বরাবরই আমার ভীষণ পছন্দ।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_240811_152740_528.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা বেশ কয়েকমাস আগে বাসার ছাঁদে গিয়ে ক্যাপচার করেছিলাম। সাধারণত বিকেলে বাসায় থাকলে আমি ছাঁদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। কারণ বিকেলে বাসার ছাঁদে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তো একদিন ছাঁদে হাঁটাহাঁটি করার সময় এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করেছিলাম।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_240811_152735_35a.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

কয়েকদিন আগে ডকইয়ার্ড এর মসজিদে আসরের নামাজ আদায় করেছিলাম। তো নামাজ আদায় করে ডকইয়ার্ড এর ভিতরে একটু হাঁটাহাঁটি করেছিলাম। কারণ ডকইয়ার্ড এর ভিতরে প্রচুর গাছপালা রয়েছে এবং এই বড় পুকুরটা রয়েছে। তো অনেকে বিকেলে সেখানে যায় হাঁটাহাঁটি করতে। মূলত এই ডকইয়ার্ড আমার বাসা থেকে মোটামুটি কাছাকাছি বলা যায়।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৩.৮.২০২৪
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 
 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফিই চোখে পড়ার মত। সত্যি বলতে আপনার ফটোগ্রাফিতে প্রকৃতির বেশ সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া যা দেখে খুবই মুগ্ধ হলাম। সামনে থেকে দেখতে পেলে আরও বেশি ভালো লাগতো।প্রতিটা ফটোগ্রাফির জায়গা আমার কাছে দুর্দান্ত লেগেছে। খুব সুন্দর ভাবে গুছিয়ে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। যা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে বেশ ভালো লাগলো আপু। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে কৃত্রিম প্রজাপতি তো অনেক বেশি ভালো লাগছে দেখতে। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ লাগে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

কৃত্রিম প্রজাপতিটা আসলেই খুব সুন্দর। সামনা-সামনি দেখতে আরও বেশি সুন্দর লেগেছিল। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ধারণ করার সাক্ষী রেন্ডম ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে আমার। দারুন ভাবে আপনি ফটোগুলো ক্যাপচার করেছেন এবং বর্ণনার সাথে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জাতীয় পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যেখানে প্রাকৃতিক পরিবেশের দারুন দারুন সব চিত্র দেখতে পাওয়া যায়।

 2 years ago 

আপনার মতো আমারও ফটোগ্রাফি পোস্ট খুব ভালো লাগে। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি সব ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। বিশেষ করে রাঙ্গামাটির পলওয়েল পার্কের দৃশ্যগুলো আমার বেশ পছন্দের। আর কাপ্তাই লেক এর দৃশ্যগুলো তো সব সময় দারুন হয়। আপনি তো দেখছি বেশ ভালোই ঘোরাফেরা করেছিলেন সল্প সময়ের মধ্যে। অনেক ভালো লাগলো আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে।

 2 years ago 

পলওয়েল পার্কের দৃশ্য গুলো আসলেই খুব সুন্দর। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই, আপনার শেয়ার করা সব ফটোগ্রাফি গুলোর মধ্যে রাঙ্গামাটির কাপ্তাই লেক, পলওয়েল পার্ক এবং শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় তোলা ফটোগ্রাফি গুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই ফটোগ্রাফি গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি যে অসাধারণ দক্ষতার সাথে করেছেন তা আপনার এই ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। অসাধারণ কিছু দৃশ্য দেখার সুযোগ হলো আপনার এই ফটোগ্রাফি মূলক পোষ্টের মাধ্যমে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রাঙ্গামাটির কাপ্তাই লেক এবং পলওয়েল পার্ক আসলেই খুব সুন্দর। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ ভাইয়া আজকে আপনি খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো এক নম্বর এবং পাঁচ নম্বর ফটোগ্রাফিটি। সত্যি বলতে আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করেন। চমৎকার ফটোগ্রাফি করে এবং চমৎকারভাবে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপনার কাছে প্রথম এবং পঞ্চম ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটা জেনে বেশ ভালো লাগলো ভাই। প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সব সময়ই বেশ অসাধারণ হয়ে থাকে৷ আপনি সবসময়ই বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি শেয়ার করে থাকেন৷ আজকেও খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছে৷ তবে আপনি যে শ্রীমঙ্গলের হোটেলের সামনে যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷

 2 years ago 

শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টটি আসলেই খুব সুন্দর। সামনা-সামনি দেখতে দারুণ লেগেছিল। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37