ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন তিনটি ফটোগ্রাফি সিলেট থেকে, একটি ফটোগ্রাফি রাঙামাটির কাপ্তাই লেক থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_251105_002247_ddb.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা আমি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ক্যাপচার করেছিলাম। মূলত বোটে বসে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। ধলাই নদীর পানি একেবারে স্বচ্ছ। বোটে বসে চারপাশের সৌন্দর্য বেশ উপভোগ করেছিলাম।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_251105_002244_82f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র আসলেই খুব সুন্দর। পাথরগুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। পানি এতটাই স্বচ্ছ যে, পানির নিচের পাথরগুলো একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো। তবে পাথরগুলো দিয়ে বেশিক্ষণ হাঁটা যায় না। কারণ পা প্রচন্ড ব্যথা করে।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_251105_002250_b25.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে ক্যাপচার করেছিলাম। রাতারগুল সোয়াম্প ফরেস্টে প্রচুর গাছগাছালি রয়েছে। যেদিকে তাকাই সেদিকে শুধু রাতা গাছ আর রাতা গাছ। বোটে বসে চারপাশের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_251105_002236_78e.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা সিলেটের মাধবপুর লেকের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। মাধবপুর লেকটা আসলেই খুব সুন্দর। লেকের মধ্যে প্রচুর শাপলা ফুল ছিলো বলে,লেকের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া লেকের পাশে চা বাগানও রয়েছে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_251105_002254_cd4.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে ক্যাপচার করেছিলাম। বোটে চড়ে কাপ্তাই লেকে ঘুরাঘুরি করার মজাই আলাদা। কারণ কাপ্তাই লেকটা বিশাল বড়। তাছাড়া লেকের চারপাশে প্রচুর গাছগাছালি রয়েছে। সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছিলাম সেখানে।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_251105_002242_6f8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা নবীগঞ্জ ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ক্যাপচার করেছিলাম। ঠিক সন্ধ্যার সময় অর্থাৎ মাগরিবের আজানের সময় আমি এই চমৎকার দৃশ্য ক্যামেরা বন্দী করেছিলাম। আকাশটা দেখতে তখন খুবই সুন্দর লাগছিলো।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_251105_002240_0e8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা বোটে বসে বন্দর ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ক্যাপচার করেছিলাম। মূলত বিকেলে নদী পার হয়ে চাষাড়া যাচ্ছিলাম একটু ব্যক্তিগত কাজে। বিকেলের পরিবেশটা খুব ভালো লাগছিলো বলে,সেই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ৫.১১.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 8 months ago 
 8 months ago 

ওয়াও আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

বাহ আপনি তো খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আপনি কিন্তু এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আসলে সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42