ফটোগ্রাফি পোস্ট || 📸 নার্সারি থেকে তোলা সাতটি ফুলের ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। তাই ভাবলাম আজকে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আসলে ফটোগ্রাফি গুলো অনেক দিন আগেই উত্তরা বিআরটিএ এর পাশে থাকা বেশ কয়েকটি নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। কিন্তু ফটোগ্রাফি গুলো শেয়ার করা হয়নি। আপনারা অনেকেই জানেন যে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি বাহিরে গেলে কোনো সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। আমাদের কমিউনিটির অনেকেই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250107_112929_56a.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই হলুদ রঙের জবা ফুলটা আসলেই খুব সুন্দর। তাছাড়া ফুলের মাঝখানে যে লাল রঙের আভা রয়েছে, সেটার জন্য এই ফুলের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250107_112932_653.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে গোলাপি রঙের জবা ফুল। সেদিন নার্সারিতে বিভিন্ন রঙের জবা ফুল দেখেছিলাম এবং বেশ কিছু জবা ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। কারণ জবা ফুল আমার খুব পছন্দ। জবা ফুল দেখতে যেমন সুন্দর, তেমনি জবা ফুলের অনেক ঔষধি গুণাগুণও রয়েছে। হাইব্রিড জাতের এই জবা ফুল গুলো শীতকালে প্রায় প্রতিটি নার্সারিতে এখন দেখা যায়।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250107_112938_3d9.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে সাদা রঙের গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি। গাজানিয়া রিগেনস ফুলের পাপড়ি গুলো ভীষণ সুন্দর। গাজানিয়া রিগেনস ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। যেমন হলুদ, কমলা,সাদা,গোলাপি এবং আরও কিছু কালারের গাজানিয়া রিগেনস ফুল এখন দেখা যায়।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250107_112935_4c2.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে কমলা রঙের গাজানিয়া রিগেনস ফুল। সেদিন নার্সারিতে সাদা,কমলা এবং হলুদ রঙের গাজানিয়া রিগেনস ফুল দেখেছিলাম। গত বছর আমি ছাঁদ বাগানে কিছু গাজানিয়া রিগেনস ফুলের গাছ লাগিয়েছিলাম। ফুল বেশ ভালোই ফুটেছিল। কিন্তু অযত্নের কারণে গাছ গুলো মরে গিয়েছে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250107_112941_2f4.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। এটা হাইব্রিড জাতের ডালিয়া ফুল। তাই সাইজে বেশ বড় হয়েছে। এখন নার্সারিতে কিংবা পার্কে গেলে হাইব্রিড জাতের ডালিয়া ফুল চোখে পড়ে। এই বেগুনি রঙের ডালিয়া ফুল ছাড়াও, আরও কয়েক কালারের ডালিয়া ফুল দেখা যায় এখন।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250107_112944_5cc.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে আমাদের সবার অতি পরিচিত একটি ফুল,যার নাম হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল ভালোবাসে না,এমন মানুষ খুবই কম রয়েছে। আমার তো যেকোনো রঙের গোলাপ ফুল খুব ভালো লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে সাদা রঙের গোলাপ ফুল।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250107_112947_572.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে কমলা রঙের জারবেরা ডেইজি ফুল। এই ফুল এর আগেও আমি বেশ কয়েকবার দেখেছিলাম। এই ফুলে অসংখ্য পাপড়ি রয়েছে। ফুলটা সামনা-সামনি দেখতে বেশি সুন্দর লেগেছিল। হয়তোবা ফটোগ্রাফিতে ততোটা ভালো লাগছে না দেখতে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৭.১.২০২৫
লোকেশনউত্তরা,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 years ago 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250107_105421410.jpg

 2 years ago 

Thank you for following our account.

 2 years ago 

হলুদ রঙের জবা ফুলটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। আহ কী চমৎকার কী দারুণ। গোলাপ ফুলটাও বেশ চমৎকার লাগছে। পাশাপাশি অন্য ফুলগুলোর ফটোগ্রাফি বেশ দারুণ করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

হলুদ রঙের জবা ফুল আসলেই খুব সুন্দর। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট তাকিয়ে ছিলাম।আর এমনিতেই আমার কাছে ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে আমারও খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং জারবেরা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

জবা এবং জারবেরা ডেইজি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি তো সবগুলো ফুল খুব কাছ থেকে দারুন ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন। ফুল গুলো দেখে আমার অসম্ভব ভালো লাগলো। বেগুনি রংয়ের ডালিয়া ফুলটি দেখতে অসাধারণ লাগছে। সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

নার্সারি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার তোলা সবগুলো ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার ফটোগ্রাফি গুলো যতই দেখছিলাম ততই ভালো লাগছিল।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে।

 2 years ago 

নার্সারিতে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাই ।অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে যেগুলো অনেকদিন হলো উপভোগ করা হয় না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেটা উপভোগ করলাম ।অসাধারণ ফটোগ্রাফি করেছেন এই ধরনের ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি।

 2 years ago 

আপনি এই ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করেন, জেনে বেশ ভালো লাগলো ভাই। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63856.15
ETH 1797.31
USDT 1.00
SBD 0.38