ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন চারটি ফটোগ্রাফি মাওয়া থেকে, একটি ফটোগ্রাফি সিলেটের রাতারগুল থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট আসলেই খুব সুন্দর। রাতা গাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন,কয়েকটি ছেলে রাতা গাছে উঠেছে। আসলে তারা গাছে উঠে সিলেটি ভাষায় গান গাচ্ছিলো তখন।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে তেলাপিয়া মাছের বারবিকিউ। আসলে মাছের বারবিকিউ খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে কোরাল মাছের বারবিকিউ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে সেদিন তেলাপিয়া মাছের বারবিকিউ খেতে দারুণ লেগেছিল।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
আসলে ফাস্টফুড খেতে না চাইলেও মাঝেমধ্যে বাধ্য হয়েই খেতে হয়। সেদিন শপিং করতে ঢাকা নিউমার্কেট গিয়েছিলাম এবং শপিং করে বেশ ক্ষুধা পেয়েছিল। তাই চিকেন হট ডগ, চিকেন রোল,ভেজিটেবল রোল এবং লাচ্ছি অর্ডার দিয়েছিলাম।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা মাওয়া শিমুলিয়া ঘাটের পার্কিং-এ দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। আসলে আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব ইলিশ মাছ খেতে মাওয়া গিয়েছিলাম সেদিন। এই জায়গাটি আসলেই খুব সুন্দর।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
ইলিশ মাছ খেতে হোটেলে ঢোকার আগে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম আমি। এই পর্যন্ত অসংখ্যবার মাওয়া গিয়েছি ইলিশ খেতে। যাইহোক তখন ছিলো দুপুর বেলা। মূলত আমরা লাঞ্চ করতেই মাওয়া গিয়েছিলাম সেদিন।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
ইলিশ মাছ খাওয়ার পর আমরা শিমুলিয়া ঘাটে চলে গেলাম। তো ঘাটে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আমরা। এরপর দেখলাম তাজা মাছ ধরে জেলেরা নিয়ে আসছে ট্রলার দিয়ে। তো এই আইড় মাছটা দেখে ভীষণ ভালো লেগেছিল আমার।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিতে আপনারা কাজলী মাছ, চিংড়ি মাছ সহ আরও কিছু মাছ দেখতে পাচ্ছেন। আসলে নদীর তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। সেদিন ইচ্ছে ছিলো মাছ কেনার। কিন্তু শেষ পর্যন্ত কেনা হয়নি।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৩০.১২.২০২৫ |
| লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/i/status/2005954778044494114
https://x.com/i/status/2005955313900417389
https://x.com/i/status/2005956492076228755
X-promotion