কুয়াশামাখা শীতের সকালে বাসার ছাদের মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

কুয়াশামাখা শীতের সকালের দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। তবে এই কুয়াশা মাখা শীতের সকালে বাসার ছাদে অনেক কষ্ট হয়। তারপরেও আজকে আমি কুয়াশামাখা এই দৃশ্যগুলোর ফটোগ্রাফি করার জন্যই বাসার ছাদে এসেছি। আসলে ঢাকা শহরে ১০ তলা বিল্ডিং এর উপরে আমি বর্তমানে রয়েছি। এখানে আমার আন্টির বাসা রয়েছে। সেই বাসাতে আমি তিন দিন হলো রয়েছি। আর এই বাসার ছাদ থেকে শহরের দৃশ্য এগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগে। তাই ভেবেছি একদিন সকালে আমি এই কুয়াশার দৃশ্য গুলো ফটোগ্রাফি করবো। কিন্তু দুইদিন আমি চেষ্টা করেছি সকালে উঠতে পারিনি। আজকে যখন সকালে অমনি এই কুয়াশার মধ্যে দিয়ে বাসার ছাদে আসলাম। তখন দেখতে পেলাম খুবি বেশি কুয়াশা আর বাতাস।

SAVE_20240122_205819.jpg

এত কুয়াশার বাতাস মধ্যে বাসার ছাদে যখন এসে কিছু ফটোগ্রাফি করলাম। সেই মুহূর্তটা ভালো লেগেছে, কারণ কুয়াশা মাখা এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আসলে প্রচন্ড বাতাসে আমার শরীর কাঁপতে ছিল। তারপরেও আমি এই দৃশ্য গুলো ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।


SAVE_20240122_205942.jpg

SAVE_20240122_205936.jpg

খুব বেশি কুয়াশা ছিল, যার কারণে সামনের একটা দুইটা বিল্ডিং দেখা যায়, আর গুলো বিল্ডিং দেখা যায় না, এত কুয়াশা ছিল। আসলে সকাল তখন দশটা বাজে। আর এই দশটার সময় এত কুয়াশা ছিলো। যদি আরও ভোরবেলা আমি বাসায় ছাদে আসতাম, তাহলে তো আরো কুয়াশার থাকতো, কিছুই দেখতে পেতাম না।

SAVE_20240122_205843.jpg

SAVE_20240122_205832.jpg

বাসার সাথে দেখতে পেলাম একটি বড়ই গাছের চারা। আসলে এই গাছটি বড়ই গাছ। এই কুয়াশার মধ্যে দিয়ে যখন চারপাশের প্রকৃতির দৃশ্যের মধ্যে এই বড়ই কাছে চারা দেখতে পেলাম তখন খুবই ভালো লাগলো। আসলে এই দৃশ্যটি অসাধারণ ছিল।

SAVE_20240122_205928.jpg

SAVE_20240122_205922.jpg

বাসার ছাদে আমি অনেকক্ষণ ছিলাম এবং চারপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম। প্রতিনিয়ত যেন চারপাশে আরো নতুন নতুন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আসলে ঢাকা শহরের প্রতিটা জায়গায় যেন বিল্ডিং আর বিল্ডিং। এভাবে অনেক সময় পার হয়ে গেল আমার তারপর মিষ্টির রোদের দেখা পেলাম। কুয়াশা আস্তে আস্তে কমে হেলো অপর পাশে এসে দেখতে পেলাম আরো একটি বিল্ডিং তৈরির কাজ চলছে। সেই দৃশ্যগুলো ফটোগ্রাফি করলাম এবং উপর থেকে দেখতে পেলাম একটি জলাশয়ের মতো। সেই দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো। তাই ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগবে।

প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ছাদের উপর কাটানো মুহূর্তটুকু আপনি দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতের সকালে যখন সূর্যের কিরণ আসতে শুরু করে ঠিক সেই মুহূর্তটা ঘরের ছাদে থাকতে বেশ ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি লক্ষ্য করে দেখেছি অন্যান্য বারের তুলনায় এবার যেন শীতের পরিমাণটা একটু বেশি। আসলে কুয়াশাচ্ছন্ন পরিবেশেও আপনি ছাদে সময় অতিবাহিত করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। প্রতিদিনই যেন আমাদের এদিকে এখন কুয়াশাতে ঢেকে থাকে।

 3 years ago 

কুয়াশামাখা শীতের সকাল খুবই উপভোগ্য হয় ৷ তখনকার পরিবেশ থাকে অন্যরকম সৌন্দর্য্যে ভরা ৷ কেবল সকাল বেলা উঠলেই এমন দৃশ্য আর সৌন্দর্য উপভোগ করা যায় ৷ তবে যে শীত আর ঠান্ডা সকাল বেলা ঘুন থেকেই ওঠা হয় না ৷ আপনি আজকের কুয়াশা মাখা সকালটা দারুণ ভাবে উপভোগ করেছেন ৷ এমন সৌন্দর্যময় দৃশ্যে আর আপনার সুন্দর অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

যদিও আপনি সকালে উঠেছেন কিন্তু বিকেল বেলায় বাসার ছাদে অনেক ভালো লাগে সময় কাটাতে। যেহেতু শীতকাল কুয়াশার মুহূর্ত তাছাড়া ও প্রচুর বাতাস একটু বিরক্তিকর হতে পারে। তবে এত সকালে ছাদের উপর যেয়ে আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন। দেখে বোঝা যাচ্ছে ভালই কুয়াশা ছিল প্রকৃতিতে।

 3 years ago 

বেশ দারুন ছিল আপনার আজকের এই শীতের সকাল বা কুয়াশা নিয়ে লেখা অনুভূতি। বেশ কিছুদিন ধরে ভালোই শীত পড়ছে। পাশাপাশি কুয়াশা আর শহরের ছাদগুলোতে দাঁড়িয়ে যেন শহরের চারিপাশের দিক গুলো ভালোভাবে দেখাই যায়না কুয়াশার কারণে। যাহোক বেশ ভালো লাগলো আপনার আজকের এই পোস্টটা দেখে।

 3 years ago 

বর্তমান প্রচন্ড শীত পরছে। কুয়াশা মাখা শীতের সকাল যেটা আপনি আপনার বাসার ছাদে গিয়ে ভালই উপভোগ করেছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে এইরকম কুয়াশা মাখা সকাল উপভোগ করতে ভালোই লাগে। সে অনুভূতিটা আমার কাছে খুবই প্রিয় ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতি বছরের চেয়ে এবছর বর্তমানে ঠান্ডা অনেক বেশি। তবে আপনি সকালবেলা বাসার ছাদের উপর থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন এবং ভালো সময় কাটিয়েছেন। তবে গ্রাম থেকে শহরের পরিবেশ একদম আলাদা। চারপাশে বড় বড় বিল্ডিং আর ঘনবসতি। তবে সকালবেলা অনেক কুয়াশা ছিল আপনার ফটোগ্রাফির মধ্যে দেখা যাচ্ছে। অনেক সুন্দর করে সকালবেলা কুয়াশার মাঝে ছাদের উপর সময় কাটানোর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

ভাইয়া আপনি আপনার আন্টির বাসায় বেড়াতে গিয়ে সেখানের ছাদে উঠে খুব সুন্দর সকালের কুয়াশার ফটোগ্রাফি তুলেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। তবে আমি ভাবছি এত উপরে উঠে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন কিভাবে? আমি হলে তো মাথা ঘুরে নিচে পড়ে যেতাম। তারপর আবার এত ভোরবেলা এমন ঘন কুয়াশার মধ্যে এত উপরে ছাদে উঠে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। আপনার খুব সাহস বুঝতে পেরেছি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37