গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি
আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রামের সাথে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই গ্রামের প্রকৃতি দেখলেই যেন মনের ভিতর আনন্দে ফুটে ওঠে। সত্যিই এই গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিতে দৃশ্যগুলো আমার মন কেড়ে নেয়। আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় সবুজ ফসলের মাঠ দৃশ্যগুলো আমার খুবই ভালো লেগেছে। আর আমাদের গ্রামে এই সবুজ ফসলের মাঠের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। যার কারণে দু'পাশের সবুজ ফসলের মাঠ দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে। আজকে আমি আপনাদের মাঝে আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
location
location
location
location
location
আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যময় এই সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে ছিলাম আর গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে ভ্রমণ করতে ছিলাম। রাস্তার পাশের অপরূপ সৌন্দর্যময় গাছপালা প্রকৃতি আমার খুবই ভালো লেগেছে। আর এই রাস্তাটি ছিল একদম নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর এই রাস্তা দিয়ে ভ্রমণের মুহূর্তটা অসাধারণ ছিল।
গ্রামের বিশাল বড় ফসলের মাঠের দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। সত্যি যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ।ধানের মাঠ যেন সবুজে রূপ নিয়েছে। আমাদের গ্রামে এই ফসলের মাঠের দৃশ্য দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। সত্যি অসাধারন মুহুর্ত। আমার চোখ ফেরাতে পারছিলাম না এই সুন্দর প্রকৃতির মাঝ থেকে।
গ্রামের সবুজ প্রকৃতি দৃশ্য গুলো দেখতে ছিলাম আর ভ্রমণ করতে ছিলাম। সত্যি গ্রামের এই সৌন্দর্যময় প্রকৃতি অনেকদিন পর দেখতে পেয়েছি, তাই যেন খুবই ভালো লাগতেছিল। আমি সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে ছিলাম আর এই রাস্তাদিয়ে ভ্রমনের মুহূর্তটা ফটোগ্রাফি করতেছিলাম। রাস্তায় কোন গাড়ি ছিল না, একদম নিরিবিলি ছিল। আমি খুব আনন্দ উপভোগ করলাম।
ধানের ফসল এই সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার খুবই ভালো লেগেছে। তাই এই সৌন্দর্যময় সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করতেছিলাম এবং এক পাশে এসে দেখতে পেলাম সবুজ প্রকৃতির ফসলের মাঠের পাশেই একটি বাগান রয়েছে। আর সৌন্দর্যময় বাগানের দৃশ্য গুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে সুপারি গাছের বাগান করা হয়েছে।
সারি বেঁধে সুপারি গাছ লাগানো হয়েছে, সত্যিই সুপারি গাছের দৃশ্য গুলো আমার খুবই ভালো লাগে। এই গাছগুলো খুবই সুন্দর সারি বেঁধে রাস্তার পাশ দিয়ে ছিলো। সুপারি গাছের সুন্দর বাগানের দৃশ্য দেখতে আমার খুবই ভাল লাগল। তাই ভ্রমনের পথে ফটোগ্রাফি করেছি, বাগান মাঝে যেতে খুব ইচ্ছা করতে ছিলো।
আমাদের গ্রামের এই সবুজ প্রকৃতির ফসলের মাঠের দৃশ্য এবং ফসলের মাঠের পাশ দিয়ে ভ্রমনের মুহূর্তটা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি। তাই সৌন্দর্যময় সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি করলাম, সত্যিই এই দৃশ্যগুলো আমার মন ছুঁয়ে গেছে।
আমার পরিচয়
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি নোট ৬ প্রো |
|---|---|
| ধরণ | গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি। |
| ক্যমেরা মডেল | নোট ৬ প্রো |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা খুব ভাল লাগলো। আপনি ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ননা তুলে ধরেছেন,ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য সত্যি ই খুব ভাল লাগে।
গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ। ফটোগ্রাফি গুলো আমার খুবি ভালো লেগেছে।
আমি ফটোগ্রাফি করতে যেমন ভালোবাসি তেননই ফটোগ্রাফি পোস্টে দেখতেও আমার কাছে ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে না এরকম মানুষ খুবই কম। আমিতো প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করতে গেলে আর আসতে ইচ্ছে করে না। অসম্ভব ভালো ছিল আপনার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি পোস্ট।
প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখলে আমি তো একেবারে প্রকৃতির মাঝেই হারিয়ে যাই। গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি করেছেন আপনি যা দেখে আমি তো চোখ ফেরাতে পারছি না। আসলে আমি প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করতে যেমন পছন্দ করি প্রকৃতির ফটোগ্রাফি করতে তার থেকে বেশি পছন্দ করি। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বলতে হয় খুবই চমৎকার ছিল। ইচ্ছে করছে এভাবেই তাকিয়ে থাকতে সারাক্ষণ।
গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখে মনটা যেন ভালো হয়ে গেল। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য আসলেই দেখার মত। আর বর্তমানে সময়ে চারদিকে সবুজের সমারোহ যে কাউকেই বিমোহিত করে।আর আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে।
সত্যি বলতে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা যদি কেউ উপলব্ধি করতে পারতো তাহলে সে সব সময়ের প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করত। আর এই প্রকৃতিকে যদি কেউ খুব কাছ থেকে অতিবাহিত করতে চায় তাহলে অবশ্যই গ্রামে যেতে হবে কারণ গ্রামের সবুজ প্রকৃতি যে কারোর মন কেড়ে নিতে বাধ্য। গ্রাম বাংলার সবুজ প্রকৃতির কিছু সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন পড়ে সত্যিই খুবই ভালো লাগলো। আসলে গ্রাম বাংলার রূপ লাবণ্যের বর্ণনা বলে শেষ করা সম্ভব নয়।
ধান ক্ষেতের পাশ দিয়ে সুন্দর বয়ে চলা রাস্তা। এই দৃশ্যটা চমৎকার ছিল। এবং রাস্তার উপরে গাছের সুন্দর ছায়া পড়েছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনি তো খুব চমৎকার গ্রামের প্রাকৃতিক পরিবেশ ফটোগ্রাফি করছেন। তবে গ্রামের এরকম পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। চারদিকের সবুজ এবং শস্য শ্যামলা দেখতে খুব অসাধারণ লাগে। বিশেষ করে আপনার ফটোগ্রাফির মধ্যে খুব চমৎকার ভাবে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ফুটে উঠেছে। এবং অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।