আসসালামু-আলাইকুম/আদাব।
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।
আজ আমি আপনাদের মাঝে আমার সবচেয়ে প্রিয় একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি।আপনারা হয়তো প্রায় সকলেই জানেন যে আমি একজন ফটোগ্রাফি প্রেমি মানুষ।ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি।ফটোগ্রাফি করা আমার এক নেশায় পরিণত হয়ে গেছে।আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে, আমার ফোন গ্যালারিতে ১০ হাজার ছবি আছে তার মধ্যে প্রায় সাত হাজার ছবি প্রাকৃতিক দৃশ্যের এবং নানান পশু পাখির, লতাপাতা।তার মধ্যে বেশ কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করে আসছি। আর অনেক ছবি এখনো বাদই পড়ে আছে। আস্তে আস্তে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে থাকবো ইনশাল্লাহ। আমি যেদিন ছবি তুলি সেদিনই পোস্ট করার চেষ্টা করি। তাই আগের ছবিগুলো এইভাবেই পড়ে থাকে। আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি, বিশেষ করে যখন নীল আকাশের মাঝে সাদা মেঘেরা ভেসে বেড়ায়।আজ আমি আপনাদের মাঝে বেশ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। তাদের মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি রয়েছে।একটা জিনিসের ফটোগ্রাফি পোস্ট করতে কেমন জানি লাগে, তার জন্যই আমি বিভিন্ন ধরনের ছবি নিয়ে এই ফটোগ্রাফি পোস্টে সাজিয়েছি। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক।

Location
Device:Poco X2
এই ছবিটি তুলেছিলাম আমার বাসার ছাদ থেকে। কিছুদিন আগে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখি বাইরে অনেক সুন্দর আকাশ।নীল আকাশ এবং নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ, আকাশের এরকম দৃশ্য দেখে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। তাই আমি ছুটে আমার বাসার ছাদে গেলাম। ছাদে গিয়া আকাশের দিকে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে থাকলাম।আকাশের এই সৌন্দর্যময় মুহূর্ত কিছুক্ষণ উপভোগ করলাম।তারপর আকাশের এই সৌন্দর্যময় দৃশ্য আমি ক্যামেরাবন্দি করলাম।ঐদিন আকাশের মোট ৬০ টির বেশি ছবি আমি তুলেছিলাম।তার মধ্যে মাত্র দুইটা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ একই ধরনের ছবি অনেকগুলো একসাথে পোস্ট করতে আমার ভালো লাগেনা।তাই মাত্র দুটি ছবি শেয়ার করলাম। আশা করি ছবি দুটি আপনাদের পছন্দ হবে।

Location
Device:Poco X2

Location
Device:Poco X2
আমার সাধ বাগান থেকে এই ফুলের ছবি তুলেছি।আমার শার্ট বাগানের বেশ কিছু ফুলগাছ রয়েছে। তার মধ্যে বর্তমানে এই টগর নামের ফুলটি এখন ফুটে আছে। টগর ফুলের বিভিন্ন জাত রয়েছে। এক এক জাতের ফুল এক এক রকম এবং গন্ধ একটু ভিন্ন। সব টগর ফুলের সুগন্ধি নেই।কিন্তু আমার ছাদ বাগানের এই টগর ফুলটির একটু সুগন্ধি আছে। এই মৃদু সুগন্ধি আমার খুবই ভালো লাগে।

Location
Device:Poco X2

Location
Device:Poco X2
এবার আপনাদের মাঝে কিছু সূর্য অস্তের ফটোগ্রাফি নিয়ে এসেছি। সূর্যাস্ত দেখতে আমার অনেক ভালো লাগে। আর আমার এই ভালো লাগার মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে আরো বেশি ভালো লাগে। খুব কম সংখ্যাকে মানুষ খুঁজে পাওয়া যাবে যারা সূর্য অস্ত পছন্দ করে না। আমি মনে করি সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত প্রায় সকলেরই প্রিয় একটি মুহূর্ত।সূর্য অস্ত যাওয়ার সময় যখন আকাশ লালচে আকার ধারণ করে এবং সূর্য লাল দেখায়,এই মুহূর্তটি জাস্ট অসাধারণ।

Location
Device:Poco X2

Location
Device:Poco X2

Location
Device:Poco X2
এখনকার ফটোগ্রাফি চাঁদনী রাতের আকাশের ছবি।চাঁদনী রাত কারো না ভালো লাগে। চাঁদনী রাতে বলা হয় রোমান্টিক রাত। এমন কেউ নাই যে সে চাঁদনী রাত পছন্দ করে না।আকাশে যখন চাঁদ দেখা যায় এবং রাতের বেলায় যখন মেঘগুলো স্পষ্ট দেখা যায় তখন যে একটা অনুভূতি সেই অনুভূতিটি বলে বোঝানোর মত না। বিশেষ করে আমি এই মুহূর্তটি খুবই পছন্দ করি। আকাশের দিক আমি এক ধ্যানে তাকিয়ে থাকি।এবং প্রাণ ভরে নিঃশ্বাস নেই।এই দৃশ্যগুলো আমার অনেক পছন্দের তাই প্রিয় জিনিসগুলোর ফটোগ্রাফি করতেও আমি অনেক বেশি ভালোবাসি।
| আজ আমি আপনাদের মাঝে বেশ কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি তুলে ধরেছি। এই ফটোগ্রাফি পোস্টে নীল আকাশের সাদা মেঘের সুন্দর ফটোগ্রাফি,টগর ফুলের ফটোগ্রাফি, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি এবং পরিশেষে চাঁদনী রাতের আকাশের সুন্দর একটি ফটোগ্রাফি তুলে ধরেছি।আমার পছন্দের সময় গুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত।আশাকরি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে। |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি পোকো x2 |
| ধরণ | ❝একটি দিনের বিশেষ বিশেষ সময়ের কিছু ফটোগ্রাফি ❞ |
| ক্যমেরা মডেল | Poco X2 |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |

আমার পরিচয়

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
সাত হাজার ছবি প্রাকৃতিক দৃশ্যের,তাহলে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই বড় ধরনের প্রকৃতিপ্রেমী ।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে।এই টগর ফুল গাছ আমাদের বাড়িতেও আছে।আর আপনার তোলা সূর্য অস্তের ছবিটি ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করি এবং প্রকৃতির সেই সৌন্দর্যময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করতে আরো বেশি পছন্দ করি।
টুইটার লিংক👇
https://twitter.com/FaisalA45225288/status/1688822589362438144?s=20
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
তাহলে তো ভাই আপনি একজন প্রকৃতিপ্রেমী লোক। প্রাকৃতিক দৃশ্যের প্রায় ১০ হাজার ছবি রেখে দিয়েছেন গ্যালারিতে। আমার গ্যালারিতেও প্রায় ৭ হাজার ছবি রয়েছে প্রাকৃতিক দৃশ্যের। আপনার এই বিষয়টি জানতে পেরে ভালো লাগলো। তাছাড়া আজকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন মেঘাচ্ছন্ন আকাশ এবং ফুলের ছবিগুলো দারুন ছিল।
প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করি এবং প্রকৃতির সেই সৌন্দর্যময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করতে আরো বেশি পছন্দ করি।
১০০০০ ছবি মানে তো অনেক ভাই। কি ভাবে আটালেন ফোনে এতো ছবি? আপনার ফোনের স্টোরেজ কত ভাই? যাক ৭০০০ ছবি প্রকৃতির তার মানে তো আপনি প্রকৃতি প্রেমি। তবে আফসস লাগতেছে ছবি গুলো দেখতে পেলাম না । সম্ভবত স্টিমিট এর সার্ভার সমস্যা তাই ছবি গুলো ভিজিবল হচ্ছেনা।
আসলে ভাইয়া আমি প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করি, তাই সামনে কোন সুন্দর মুহূর্ত দেখতে পেলেই ছবি তুলে নেই।এটা আমার এক অভ্যাসে পরিণত হয়ে গেছে।আমার ফোন স্টোরেজ ২৫৬ জিবি হওয়ায় ইচ্ছা মতো ছবি তুলতে পারি।
বাহ তাহলে তো অনেক ভালোই হলো আপনি তো অনেকদিন আরামে বসে কাজ করতে পারবেন। যেহেতু অনেক ফটোগ্রাফি আপনার জমা আছে। বেশ ভালই লাগলো প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনি চমৎকার ফটোগ্রাফি গুলো করেন বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির।
আমার একটা বদ অভ্যাস আছে আপু আগের তোলা ছবিগুলো পোস্ট করতে ইচ্ছা হয় না।তাই যেদিন ভাবি আজকে ফটোগ্রাফি পোস্ট করব সেই দিনে কিছু ফটোগ্রাফি করে নেই।
আপনি দিনের প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে এবং নিখুঁতভাবে ক্যাপচার করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনার ফটোগ্রাফির প্রশংসা না করে আর পারলাম না এবং আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারি আপনি যে ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করেন। আপনার তোলা আজকের এই ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক বেশি চমৎকার ছিল। আপনি বিভিন্ন সময়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন অনেক সুন্দর হয়েছে। আসলে চাঁদনী রাত কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর চাঁদনী রাতে বাহিরে বের হলে অনেক বেশি ভালো লাগে। যাইহোক আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল এটাই বলতে হয়।
আসলেই চাঁদনী রাতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয়। যে কারো মনকে মুগ্ধ করে তোলে।
আপনার করা একটি দিনের বিশেষ বিশেষ সময়ের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন যা দেখেই বুঝতে পারছি। আসলে আমি ফটোগ্রাফি দেখতে যেমন পছন্দ করি, তেমনি আমার কাছে ফটোগ্রাফি করতেও অনেক বেশি ভালো লাগে। বর্ণনার মাধ্যমে প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে।
আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লাগে ভাইয়া।