প্রকৃতির সুন্দর কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আমার খুবই ভালো লাগে। তাই বন্ধুদের গ্রামে ভ্রমন করতে গিয়েছিলাম। আর বন্ধুদের গ্রামে ভ্রমণ করার সেই মুহূর্তগুলো ফটোগ্রাফি করেছি। আসলে বন্ধুদের গ্রামটি এত সুন্দর ছিল এই সুখ গ্রামের সৌন্দর্যময় সবুজ প্রকৃতির ফসলের মাঠের দৃশ্য উপভোগ করেছি। আর সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি নিয়ে আসলাম। আসলে এখন বর্ষার পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই বর্ষার পানি বৃদ্ধি পাওয়াতে অনেক সুন্দর প্রকৃতির যেন ফুটে উঠেছে। আর এই বন্ধুদের গ্রামের ফসলের মাঠের পাশেই ছিল একটি বড় বিল। যার কারণে বর্ষার এই ফসলের মাঠের দিকে আসছে। সেই মুহূর্তগুলো আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আশা করছি আজকের ফটোগ্রাফি ভালো লাগবে।


IMG_20230721_170841.jpg

IMG_20230721_170823.jpg

location

সবুজ প্রকৃতির এই ফসলের মাঠের দৃশ্যগুলো সত্যিই অসাধারণ ছিল। সবুজ প্রকৃতির এই ফসলের মাঠের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। গ্রামের যেন অনেক সুন্দর পরিবেশ। বিশেষ করে গ্রামের ফসলের মাঠটি যেন অসাধারণ ছিলো। যতদূর চোখ যায় শুধু সবুজ হয় সবুজ দেখতে পাওয়া যায়।এই ফসলের মাঠে দৃশ্য সেগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল।


IMG_20230721_171038.jpg

IMG_20230721_170753.jpg

location

এই সবুজ প্রকৃতির ফসলের মাঠের পাশে এসে দেখতে পেলাম সবুজ সোনালী আঁশ পাটের চাষ করা হয়েছে। আর এই পাটের দৃশ্য গুলো অনেকদিন পর দেখতে পেলাম। আসলে ফসলের মাঠে যখন সবুজ পাটের জমি দেখতে পাওয়া যায়। তখন খুবই ভালো লাগে। আসলে পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল। এই পাটকে সোনালী আঁশ বলা হয়। আর বাংলাদেশের অর্থনীতি অবদান রাখে।


IMG_20230721_170945.jpg

IMG_20230721_170920.jpg

location

তারপরে আমি বন্ধুদের গ্রামের পাশে একটি বড় পুকুরের পাড়ে আসলাম। এখানে বিশাল বড় পুকুর, এই পুকুরটি খনন করা হয়েছে মাছ চাষ করার জন্য, এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়েছে। আর এখানে নৌকাও দেখতে পেলাম।পুকুরটি অনেক বড় ছিল, যার কারণে নৌকা দিয়ে চলাচল করতে হয়। এই পুকুরের পাড়ে আসতে পেরে খুবই ভালো লাগলো এবং পুকুরের পাড়ে মাছ চাষের কিছু মুহূর্ত উপভোগ করলাম।


IMG_20230721_171137.jpg

IMG_20230721_171022.jpg

location

তারপরে এই ফসলের মাঠের পাশে দিয়ে দেখতে পেলাম বর্ষার পানি যেন বেয়ে আসছে। এখানে রয়েছে বড় একটি বিল আর এই বিল দিয়ে বর্ষার পানি এই ফসলের মাঠের জমিতে ঢুকেছে এবং বর্ষার পানি যেন এই ফসলের মাটিকে স্পর্শ করার কারণে পরিবেশ অনেক সুন্দর হয়েছে। আসলে এই বন্ধুটি এলাকা অনেক নিচু জমি যার কারণে অল্পতেই বিল দিয়ে পানি বেয়ে এসেছে। তাই এই বর্ষার পানি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো।


IMG_20230721_171105.jpg

IMG_20230721_170854.jpg

location

বন্ধুদের গ্রামের এই অপরূপ সৌন্দর্যময় সবুজ প্রকৃতির ফসলের মাঠ ও বর্ষার পানির দৃশ্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলোম আর এই সবুজ ফসলের মাঠে পাশে একটি তালগাছ ছিল। আমরা বিকেলবেলা ভ্রমণ করে এবং এই তাল গাছের নিচে কিছু মুহূর্ত উপভোগ করলাম। তাল গাছের নিচে বন্ধুরা মিলে আড্ডা দিলাম, সেই মুহূর্তটা অনেক আনন্দের ছিল।


বন্ধুদের সাথে তাদের গ্রামে অপরূপ সুন্দর বিকেলবেলার মুহূর্ত উপভোগ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এই বিকেলবেলা সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করেছিলাম। গ্রামের প্রকৃতি অপরূপ সৌন্দর্যময় চিরসবুজের রূপ নিয়েছে। এই ফসলের মাঠের দৃশ্য গুলো সত্যি আমার খুবই ভালো লেগেছে। আশা করছি এই সুন্দর দৃশ্য গুলোর ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি নোট ৬ প্রো
ধরণফটোগ্রাফি
ক্যমেরা মডেলনোট ৬ প্রো
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago (edited)

ভাই আপনি অসাধারণ সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো সত্যিই খুব অসাধারণ হয়েছে। গ্রামীণ এমন প্রাকৃতিক পরিবেশ আমার বেশ পছন্দের। এমন প্রাকৃতিক পরিবেশে মিশে যেতে ইচ্ছে করে। আপনার ফটোগ্রাফিতে মনে হচ্ছে আকাশের মেঘগুলো নিচে পড়ে যাচ্ছে , এতটাই কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে আসলে অনেক ভালো লাগে। খুবই ভালো লাগলো এই পরিবেশ গুলো দেখে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।গ্রামীণ এমন পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে।এমন পরিবেশে অনেক দিন যাওয়া হয় না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

এতো সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

প্রকৃতি তো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। যদি হয়ে এমন সুন্দর সুন্দর বর্ষাকালের প্রকৃতি তাহলে তো মনটা অনেক শান্ত হয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে সাদা মেঘের ভেলা। এছাড়াও সবুজ গাছের মাঝে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনি। সেই সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেকে ধন্যবাদ

 3 years ago 

বন্ধুদের গ্রাম ঘুরতে গিয়ে খুব চমৎকার প্রাকৃতির ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এখন বর্ষাকাল তাই ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার লাগতেছে। সত্যি বলতে ফটোগ্রাফি গুলো দেখে আমি মুখ হা করে তাকিয়ে রইলাম। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভরে গেল । আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে ভাই। আপনার বন্ধুদের গ্রামের পাশের বড় পুকুরটি দেখতেও বেশ সুন্দর লাগছে। ওভারল বলবো খুবই ভালো ছিল আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্টটি।

 3 years ago 

মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago (edited)

আপনার গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বন্ধুদের গ্রামে ঘুরতে গিয়ে খুব সুন্দর প্রাকৃতির ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার প্রাকৃতির ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বর্ষাকালে একটু পানি থাকে এবং প্রাকৃতির ফটোগ্রাফি গুলো ওই সময় দেখতে বেশ চমৎকার লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেকে ধন্যবাদ

 3 years ago 

সবুজ প্রকৃতি ঘেরা প্রতিটি ছবি দেখতে অসাধারন হয়েছে ভাই। আপনি দারুণ দারুণ সব ছবি উপহার দিলেন। ফটোগ্রাফি করার মাধ্যমে প্রকৃতির খুব কাছে যাওয়া যায়। আর সবুজ শ্যামল প্রকৃতি হলে তো ভালো লাগা কাজ করে আলাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38