❝বন্ধু-বান্ধব মিলে যমুনা নদীতে নৌকা ভ্রমণের সুন্দর কিছু মুহূর্ত❞

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

IMG_20230906_114245.jpg

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার নৌকা ভ্রমণের সংক্ষিপ্ত কিছু অনুভূতি।কোনরকম পরিকল্পনা ছাড়াই গতকাল বিকেলে বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে এলাম যমুনা নদীর পাড়ে।যমুনা নদীর পাড়ে গিয়ে সিদ্ধান্ত নিলাম আমরা বন্ধুরা মিলে নৌকায় উঠবো।ছোটখাটো একটি নৌকা ভ্রমণ করে যমুনা নদী ঘুরেবেড়াবো।সিরাজগঞ্জের যমুনা নদীতে বন্ধু-বান্ধব মিলে নৌকা ভ্রমণে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছি।অল্প কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক...

IMG_20230901_034833.jpg

গতকাল হুট করেই বিকাল চারটার দিক আমার বন্ধু নিলয় আমাকে ফোন করে বলল,"ফয়সাল তাড়াতাড়ি মেসেঞ্জার গ্রুপে আয়, সেখানে আমরা বন্ধুরা মিলে একটা পরিকল্পনা করছি। তুই তাড়াতাড়ি জয়েন হ"।আমি আর দেরি না করে ফোনে ডাটা অন করে মেসেঞ্জার গ্রুপে গেলাম। সেখানে দেখি সবাই কথা বলছে একটু পরে নাকি সবাই যমুনা নদীতে ঘুরতে যাবে।তো আমিও রাজি হয়ে গেলাম। আমরা ডিসিশন নিলাম বিকেল পাঁচটার দিকে আমরা সবাই যমুনা নদীতে উপস্থিত হব।আসলে হুটহাট করে ডিসিশন না নিলে বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে বের হওয়া খুবই মুশকিল।আগে থেকে পরিকল্পনা করলে ওই ঘোরাফেরা কোনদিনই সাকসেসফুল হয় নাই।

IMG_20230901_034711.jpg

যথা সময়ে আমরা ছয় বন্ধুর যমুনা নদীর পাড়ে এসে পৌছালাম।আদিতও আসার কথা ছিল।কিন্তু কোন এক সমস্যার কারণে আদিত আমাদের সাথে আসতে পারেনি।পরে আমাকে ফোন করে বলল ও নাকি ওর দাদির বাসায় চলে গেছে।তাই যমুনা নদীর পাড়ে আসতে পারবে না। তাই ওকে ছাড়া আমরা একত্রে হলাম।তারপর সবাই একসাথে কিছু সময় যমুনা নদীর পাড়ে বসে ছিলাম।বসে আমরা অনেক মজা করলাম এবং অনেক কথা বললাম।যমুনা নদীর পাড়ে আমরা বন্ধুরা মিলে বাদাম খেলাম।বাদাম খেতে খেতে আমরা একে অপরের সাথে অনেক মজা করলাম এবং যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম।সেদিন যমুনার পাড়ে অনেক বাতাস ছিল। তাই অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছি। মনে অনেক শান্তি পেয়েছি।

IMG_20230901_034605.jpg

বর্ষাকালের সুবিশাল যমুনা নদীর সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যমুনা নদীর দিকে তাকিয়ে থাকলাম।পানিতে পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে যমুনা নদী।যমুনা নদীর পানি দেখে মনে হচ্ছে যেকোন সময় সিরাজগঞ্জ শহরের মধ্যে পানি ঢুকে পড়বে।পানি এতই বেড়েছে যে গতবারের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।যমুনা নদীর এমন ভয়ংকর দৃশ্য দেখে বেশ ভালই লাগলো।কারণ নদীতে যখন পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় তখন কার নদী দেখতে আরো বেশি ভালো লাগে।তবে আল্লাহর কাছে প্রার্থনা করি এবার যেন নদী ভাঙ্গনের কলে আমাদের পড়তে না হয়।কারণ যমুনা নদী খুবই খরস্রোতা নদী।মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে ভেঙে নিয়ে যায়।এ সময় আমরা ছয় বন্ধু একসাথে বসে নদী ভাঙ্গন নিয়ে কিছু সময় আলোচনা করলাম।

IMG_20230901_034446.jpg

বর্ষাকালে যেহেতু নৌকা ভ্রমণের জন্য উপযুক্ত একটি সময়।তাই আমরা এই সময়টাকে আর মিস করলাম না। আমরা বন্ধুরা মিলে ডিসিশন নিলাম আমরা নৌকা দিয়ে যমুনা নদী ঘুরে বেড়াবো।তারপর আমরা ছয় জন মিলে একটি নৌকা ঠিক করলাম।এক ঘন্টার জন্য একটি নৌকা ঠিক করলাম।যেন সন্ধ্যার আগে আমরা আবার নদীর পাড়ে চলে আসতে পারি। কারণ সন্ধ্যার পর নদীর ভিতর থাকাটা তেমন সেফটি না।৩০০ টাকা দিয়ে এক ঘন্টার জন্য নৌকা ভাড়া নিলাম।তারপর আমাদের নৌকা ভ্রমণ শুরু হলো।নৌকাতে ওঠে আমাদের অনেক ভালো লাগলো।কিন্তু আমাদের মধ্যে আমার বন্ধু সজীবের একটু ভয় পেয়েছিল। কারণ ও সাঁতার জানত না।তাই বন্ধু সজীব একটু ভয়ে ভয়ে ছিল। আমিও সাঁতার জানিনা।কিন্তু নৌকাতে উড়তে আমার একদমই ভয় লাগে না।নৌকাতে উঠতে আমার অনেক ভালো লাগে।কারণ নদীর মধ্যে নৌকাতে উঠলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবং অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করা যায়।আসলে এই সময় গুলোই সারা জীবন মনে থাকার মত সময়। তাই জীবনটাকে ইনজয় করতে হবে, সেটা যেগুলো সিচুয়েশনেই হোক। জীবনটাকে ইনজয় করার মাধ্যমে পার করে দিতে হবে।

IMG_20230901_034458.jpg

IMG_20230901_034315.jpg

বিশাল যমুনা নদীর মাঝখান দিয়ে আমরা ছয় বন্ধু নৌকা নিয়ে ভ্রমণ করতে থাকলাম।নৌকার উপরে বসে বসে আমরা আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকলাম।এবং আমরা নৌকায় বসে সবাই মিলে গান গাইতে থাকলাম। বিভিন্ন ধরনের গান গেয়ে আমরা এই সময়টাকে উদযাপন করতে থাকলাম। আসলে আমাদের জীবনে এই সময়গুলো প্রতিদিনই আসে না।মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর সময় আসে তাই এই সময় গুলো আমাদের মনে রাখার জন্য ইনজয় করা উচিত।উপরের ছবিতে আপনারা যে ট্রলারটি দেখতে পাচ্ছেন এই ট্রলারটি মূলত ভারতের একটি ট্রলার।এখানে এসেছে যমুনা নদীর নিচ থেকে বালু উত্তোলনের জন্য।এই ট্রলারটির যমুনা নদী ঠিক মাঝখানে ছিল।আর আমরা তার পাশ দিয়েই নৌকা নিয়ে যেতে থাকলাম।

IMG_20230901_034729.jpg

IMG_20230901_034637.jpg

নৌকার উপর আমরা ছয় বন্ধু অনেক মজা করলাম। নৌকাতে বসে নদীর পানিতে একটু হাত দিলাম। যখন নদীর পানিতে আমরা হাত দিলাম তখন আমাদের অনেক ভালো লাগতে ছিল। মনে হচ্ছিল অন্য এক জগতে এসে পৌঁছেছি।তখন বাইরে সবকিছু আমরা ভুলে গিয়ে নতুন একটা জগতে এসে পরেছি এমন একটা অনুভব হলো।আসলে নদীর সৌন্দর্য মুখের ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয়।এই সৌন্দর্য মন দিয়ে অনুভব করতে হবে।আমি মাঝে মাঝে যমুনা নদীর পাড়ে গিয়ে নৌকাতে উঠে যমুনা নদীর মাঝখান দিয়ে ঘুরে বেড়ায়।কারণ নদীর সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে তোলে।বারবার আমি নদীর সৌন্দর্যের প্রেমে পড়ে যায়।আসলে নদীর সৌন্দর্য মানুষের মনকে অন্যতম এক আসনে পৌঁছে দেয়।

IMG_20230901_034336.jpg

গতকাল আমরা ছয় বন্ধু মযমুনা নদীতে খুব সুন্দর একটি নৌকমণ করেছি।অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছি।সেই মুহূর্তগুলো কখনো হয়তো ভোলার নয়। সারা জীবন এই মুহুর্তগুলো আমাদের মনে থাকবে।নদীর অপরূপময় সৌন্দর্যে আমরা ছয় বন্ধু প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই তো আমরা সব বন্ধু মিলে নৌকার উপর প্রাণ খুলে বিভিন্ন ধরনের গান গেয়েছি।অনেক অনেক মজা করে এরকম একটা পরিবেশে সুন্দর একটি সময় অতিবাহিত করেছি।বন্ধুদের সাথে নৌকা ভ্রমণের এত সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে আজকে শেয়ার করতে পেরে আমার আরো অনেক বেশি ভালো লাগছে। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে।

ছবি তোলার স্থান এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝বন্ধু-বান্ধব মিলে যমুনা নদীতে নৌকা ভ্রমণের সুন্দর কিছু মুহূর্ত❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বর্ষা কালেই নদীর সৌন্দর্য্য ফুটে উঠে। তখন নদী কানায় কানায় পূর্ণ থাকে। আমি আমার শ্বশুর বাড়িতে যমুনা ব্রিজের উপর দিয়ে যাই। তাই যমুনার দু;টো সৌন্দর্য্য দেখিছি। বর্ষায় নদী দেখতে বেশি সুন্দর লাগে। আপনারা বন্ধুরা মিলে যমুনা নদীতে নৌকা ভ্রমণ বেশ এনজয় করেছেন ,তা আপনার লেখা পড়েই বোঝা যাচ্ছে। সুন্দর কিছু সময় কাটালেন বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে যমুনা নদীতে নৌকা ভ্রমনের আনন্দ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বন্ধুদের সাথে যমুনা নদীতে নৌকায় ভ্রমণের অনুভূতিটি বেশ চমৎকার ছিল। আপনার পোস্টটি পড়ে বুঝাই যাচ্ছে যে আপনি বন্ধুদের সাথে খুবই ইনজয় করেছেন। আমি কখনো যমুনা নদীতে ঘুরতে যাইনি তবে আপনার পোস্টটি দেখে যাওয়ার ইচ্ছে আরও বেড়ে গেল। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বন্ধু-বান্ধবের সাথে মুহূর্তগুলো সত্যি অসাধারণভাবে উপভোগ করা যায়। আপনি যমুনার নদীতে নৌকা ভ্রমণ করেছেন সেই মুহুর্তগুলো ফটোগ্রাফি করেছেন। আজকের এই মুহূর্ত ও ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নদীর বুকে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে কার না বেশি ভালো লাগে। ঠিক তেমনি আমারও ভালো লাগে নদীতে নৌকায় চড়তে। আজ আপনি বন্ধুদের সাথে যমুনা নদীর বুকে ভেসে বেড়িয়েছেন এবং পাশাপাশি কিছু ফটোগ্রাফি করেছেন আর আনন্দ লাগা মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরছেন। সব মিলে কিন্তু ছিল দারুন পোস্ট।

 3 years ago 

আপনারা ছয় বন্ধু মিলে দেখছি নদীতে ভালোই মজা করেছেন ভাইয়া। আসলে এখন বর্ষাকাল তো তাই নদীতে পানি একটু বৃদ্ধি পেয়ে গিয়েছে। এইটা ঠিক কথা বলেছেন নৌকাতে বসে নদীর পানিতে হাত দেবার মজাটাই যেন অন্য রকমের।

 3 years ago 

বর্ষাকালের নদীর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। কারণ বৃষ্টির পানিতে নদীগুলো ভরপুর হয়ে যায়। সব বন্ধুরা মিলে খুব সুন্দর একটা সময় কাটালেন নদীর ঘাটে। নৌকা নিয়ে খুবই আনন্দ করলেন সবাই মিলে। তাছাড়া নদীর এবং আকাশের দৃশ্য গুলো খুবই চমৎকার হয়েছে। খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42